চোখের পানিতে ভিজে ছিলাম আমি গড়িয়ে গিয়েছিলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফিরে চাওনি একবারেও কই আমি ছায়ার মত ছিলাম আমি নিজের ছায়াকেও অস্বীকার করে ছিলে বুঝিনি তখন নিজেকেও, বুঝতে চাইনিও কারন নিজের চাইতেও বেশী ভালোবেসেছি তোমাকে সব ছেড়ে ছুড়ে এসে ছিলাম তোমার দুয়ারে ফিরিয়ে দিয়েছিলে আমায় অকুল পাথারে কষ্টের পাথর এখনো ভয়ে বেড়ায় স্মৃতি সব হাতড়ে… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
হবে কি হবেনা জীবনটা যে আর চলেনা ডাল, ভাত যোগারে এ পা তো আর চলেনা বেড়েছে ব্যাংকের মূলধন, বেড়েছে জিডিপি চলেনা শুধু আমাদের জীবনের গাড়ীটি ব্যবসা নেই বাণিজ্য নেই, নেই কোন কারবার পুরোনো বেতনে জীবনটা যে জেরবার দিনদিন বাজারদর আকাশ ছোঁয়া হয়েছে পিঁপড়ের পিঠে চড়ে জনগণও ছুটছে রাজনীতিবিদরা তামাশায় মেতেছে প্রতিদিন জনগণের পিঠে বিষ ফোঁড়া… [বিস্তারিত]
বাঁশে বাঁশে সয়লাব বাঁশেই নাকি বেশি লাভ রাজনীতি নাকি এখন বাঁশনীতি বাঁশেই হয় রীতিনীতি ঘরে বাঁশ, বাইরে বাঁশ সবাইরি এখন হাঁসফাস বেফাঁস কথা কহিলেই খাইতে হবে বাঁশ বাঁশ খেয়ে জনগণ ফেলে যে দীর্ঘশ্বাস কেউ করে বাঁশ চাষ বিকোবে যে বাঁশ রাজনীতির ঢামাঢোলে লাগিবে যে বাঁশ কেউ খুশি বাঁশ দিয়ে কেউ খুশি খেয়ে জনগণের নাভিশ্বাস বাঁশেরই… [বিস্তারিত]
তবুও যদি ভাল থাকি চেষ্টা করি একটু ভালবাসা পেতে যা যা সবিনয় বন্ধ ঘরে অন্ধকারে ছায়া ধরি খানিকটা বৃষ্টি হলেই ভেজার অভিনয়। তবুও সকাল সন্ধ্যা আসে ঝড়ো হাওয়ায় হার মেনে নেই, উঠে দাঁড়াই আবার লড়ি একটুখানি সুরই যে ঢের চাওয়া পাওয়ায় হাল বেঁধে দেই ভুলে গিয়ে- ভাঙাতরী, তীরের খুঁজে ফিরে আসি ভিড়ের ভিতর একা যখন… [বিস্তারিত]
ও জননী তোর তরে মোর কলম কেন বিষাদ লেখে অশ্রুভেজা মলিন বদন অবাক চোখে চেয়ে দেখে কেউ করে না তোর তরে মা সযতনে আপন ভেবে তবুও তুই হাসিস মা রে দুঃখ শত বক্ষে চেপে যতই থাকি দূরে তোরই চরণতলে ঠেকাই মাথা শত কষ্টে গ্লানি ভুলেও অঙ্গে মা তোর আঁচল পাতা কেন তবে কষ্ট তোরই ভোর… [বিস্তারিত]
সীতার সীঁথি লুটিয়ে গুটিয়ে আমি কি সুখ পাব বলো? না রামায়ণ সংসদের দৃঢ় প্রতিজ্ঞা না নিজে হতে পারবো রাম দর্শনের বেলায় আমিও পুরুষ রাত্রি বেলাতে একটু সুখ চাই বাকিটা ঈশ্বরের ইচ্ছায় ইচ্ছে থাকলে ঈশ্বরও ভর করে- আমার আত্মায়; বলে পাগলা ঘাটে নেমে যা যা হবার হবে, বাকিটা আমি দেখবে শুধু মুখে বলবি- সব ঈশ্বরের কৃপায়... [বিস্তারিত]
ভেঁজা ঠোঁট ছুঁয়ে দিলে এসে আলতো তোমার ঠোঁটের মাঝে এতো বিষ, চুমুকেই ফুলে লালচে বিন্দু। শুধু একরাতের জীবনে কয়েক ফোঁটা রক্তপান, চুষে নিতে জানো ভালোই। তোমার চুম্বনে যদি মিটতো আকন্ঠ তৃষ্ণা আমার, ভালোবেসে ফেলতাম তোমাকেই। গানের সাথে চুম্বন তুমি ছাড়া আর কেউ কি শোনায়? ওহে মশকী কি ভাগ্য তোমার, তোমাকে নিয়েও প্রেমের লেখা হয়!!! হ্যামিল্টন,… [বিস্তারিত]
মহানগরের বুকে কখন ঘুম নামে? জনপদ কি জেগে থেকে ক্লান্ত হয় না না কি ওর বুকের মানুষগুলোর শ্রান্তিতে ক্রমশ নুয়ে পড়া মনোভাবে রোবট মানবে পরিণত হওয়া দেখতে জেগে থাকে। . আমার শহরে যখন ঘুম নেমে আসে তোমার শহরে কি জেগে থাকো তুমি? তোমার শহরেও চাঁদের ক্রমেই গোল হতে থাকা কোমল রুপালি তরলে ভেজে না তোমার… [বিস্তারিত]
-{@ রাতের বেলা ঘুমিয়ে ছিলো চোখে ঘুমের নেশা এক কামড়ে নষ্ট করল কাল ঘরের মশা রেগে বলল আন কামান আনো চাবুক খানি চিৎকার শুনে সবাই আসল দেখলো এসে ছোট্র মশা প্রাণি লোকটা তখন বদ মেজাজী ভয়ে যাচ্ছে মরে আসছো তোমরা বস আমার বিপদে ঘরে সর্দার বলল কাঁদো কেন মশাকেই ভয় পাও লোকটি হেসে বলল দেখলাম… [বিস্তারিত]
হঠাৎ আজ তোমার মুখটা ভেসে উঠল হৃদয়পটে, বহুদিন হয় আমি হারিয়েছি কবিতা লেখার ক্ষমতা তবু শুকিয়ে আশা স্মৃতিটুকু নিংড়ে তোমায় খুঁজে পাবার এই নিরন্তর প্রচেষ্টা, অন্তত একটি শুধু একটি সার্থক কবিতা লিখে যাব। বহুদিন হয় আমি সিগারেট ধরেছি, নষ্টদের মত; আমি জানি আমার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর ফাঁকে কলম যেমন শোভা পায় না তেমনি তর্জনী আর… [বিস্তারিত]
আমি ব্যাথাতুর চোখে ঠায় ছিলেম দারিয়ে। তোমার বিষাক্ত স্মৃতির পেয়ালা হাতে, আমার কম্পিত নীরবতায় কিছু না বলা শব্দের আকুতি হাতরে বেরায় নিষ্প্রাণ ভালবাসার মহাকাব্য। আমি স্বপ্নের বাগিচায় দারিয়ে দেখেছি পরাজয়, মধ্যরাতের পেঁচার আত্মচিৎকারে শুনেছি নিশাচরের ভাষাহীন ব্যাদনা সঙ্গীত। স্বপ্ন দেখিনা এখন আর আমি, স্বপ্নমানুষ দিগন্তের ওপারে নতুন আকাশের অন্য পথিক। [বিস্তারিত]
কোন দোষে যে দূরে সরাও কোন গুণে যে কাছে পাই ভুল শুদ্ধের সংজ্ঞা আমার কোনটাই যে জানা নাই দূরে আছ তাও জানি তবুওতো আমার রাই, আমি শুধু তোমায় আমার নিজের গানে রাখতে চাই। হঠাৎ যেমন বৃষ্টি এসে জানালার কার্নিশ ঘেষে ভিঁজিয়ে যায় এক ঝটকায় এলো বিছানা তেমনি কি তুমিও নও হঠাত এসে কথা যে কও… [বিস্তারিত]
চেতনা ফিরে আসে আকস্মিত স্তব্ধতার আয়নায় নিজেকে দেখে আমি তোমার এতো-ই গভীরে চলে গিয়েছিলাম ; আংশিক তৃপ্তির নেশায় । হুংকার করেছিলাম সিংহ হয়ে শুয়রের মত ব্যস্ত ছিলাম জুয়াড়ি আঁধারে রতিক্রীড়ায় বেমালুম ভুলে গিয়েছিলাম - আমি এক মানব , আর তুমি এক মানবী ।। [বিস্তারিত]
বারে বারে দেখি মারে দেখি বারেবার দেখিয়া তোরই মুখ বাড়ে হাহাকার দেখ কি কালো ছায়া পড়িছে বদনে কি যেন সে রাখে চেপে নিজ তনুমনে জ্বলে নাহি বাতি আজ সন্ধ্যারও কালে নাহি কাটে অণুক্ষণ তার দেখভালে কেন জানি রূপ তার যায় ঢলে যায় মুখ তুলে মা আমার নাহি ফিরে চায় যারে রেখে বুকে মাতা গরবও করিবে… [বিস্তারিত]
কে দেখি আজ পুড়ায় মোরে যে অনলের দাহ্য ভারী করবো না ভাই পুড়বো তবু গগনফাটা আহাজারি সেই অনলের কি এমন রাগ যা আমাকে পুড়ায় শুনি কি এমন তাপ আছে তাতে উত্তাপে যার আসবে ধ্বনি মনখানা মোর ইস্পাতের ঐ ঢালবিহারী বর্মসম জন্ম হতে পুড়ছি গো মা সইছি আজও দহন মম তবুও সেই অগ্নিবুকে নাই কেন মা… [বিস্তারিত]







