গানের মত করে!

কোন দোষে যে দূরে সরাও কোন গুণে যে কাছে পাই
ভুল শুদ্ধের সংজ্ঞা আমার কোনটাই যে জানা নাই
দূরে আছ তাও জানি
তবুওতো আমার রাই,
আমি শুধু তোমায় আমার নিজের গানে রাখতে চাই।

হঠাৎ যেমন বৃষ্টি এসে
জানালার কার্নিশ ঘেষে
ভিঁজিয়ে যায় এক ঝটকায় এলো বিছানা
তেমনি কি তুমিও নও
হঠাত এসে কথা যে কও
অবিচলে বলতে থাকো আমি আছি না?
আমি বলি তুমি থাকো পাঁজরে বিধে থাকো
তোমার কথা লিখবো গানের প্রতি অন্তরায়।

যখন চোখে ঘুম আসে
যদি ভোর ডাকে পাছে
তুমি তখন রোদের আলোয় খুঁজো জ্যোছনা
তবুও বল স্বপ্ন নয় তা
চোখে শুধু বাস্তবতা
আর মনে প্রাণে যাচ্ছো করে স্বপ্ন রচনা!
আমি বলি আঁকো আঁকো চোখের কোনে বেধে রাখো
অসীমে নীল স্বপ্ন দেখো এটাই অভিপ্রায়।

গানের মত করে
২৩.০৫.২০১৫

মোট পড়েছেনঃ ৮১৩জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. জানালায় বসে থেকে কঅনো এক মধুর স্মৃতিচারনে, হঠাৎ বৃষ্টি ঝাপটা কিন্তু সত্যি দারুন পুলকিত করে।
    কবিতা গান ভালো হয়েছে। তবে ‘থাক’ শব্দটা দুবার হওয়াতে প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝে নিয়েছি। আসলে অনেক সময় আমিও এডিট ঠিকমতো করতে পারি না। ফোনে লিখলে এই সমস্যা হয়।

মন্তব্য করুন