গুঞ্জরন

গুঞ্জরন...
গুঞ্জরন…

ভেঁজা ঠোঁট ছুঁয়ে দিলে এসে আলতো
তোমার ঠোঁটের মাঝে এতো বিষ,
চুমুকেই ফুলে লালচে বিন্দু।
শুধু একরাতের জীবনে কয়েক
ফোঁটা রক্তপান,
চুষে নিতে জানো ভালোই।
তোমার চুম্বনে যদি মিটতো আকন্ঠ তৃষ্ণা আমার,
ভালোবেসে ফেলতাম তোমাকেই।
গানের সাথে চুম্বন তুমি ছাড়া আর কেউ কি শোনায়?
ওহে মশকী কি ভাগ্য তোমার,
তোমাকে নিয়েও প্রেমের লেখা হয়!!!

হ্যামিল্টন, কানাডা
২৫ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

**একটি মশার গান শুনে ভাবনা জন্মেছিলো দেশে থাকার সময়। আর লেখাটি লেখা হলো কানাডায় এসে। ভাবনা আর লেখা সংযোগ করলো আমাদের সোনেলা নীড়।

মোট পড়েছেনঃ ৮৪৮জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. হুম মশকীর মারাত্মক ভাগ্য। কিন্তু জানো নানা আমাকে মশকী কামড় দেয়না। বন্ধুরা বলে আমার রক্ত নাকি নিমপাতার রস। 😀 :D)

    1. আমি কৌতুক বলে হাসাতে পারিনা। তবে গল্পে-আড্ডায় নাম্বার ওয়ান।
      সবাইকে এভাবে আনন্দ দিতে পেরেছে লেখাটি, অনেক পাওয়া।
      হাসাতে চেয়েছিলাম, জয়ী হয়েছি কিনা সে বলবেন আপনারা। 🙂

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  1. দিদি কবিতাটি দু দেশের ভাবনাকে মশা দিয়ে এক করলেন আচ্ছা দিদি আপনার দেশের মশা দেখতে কেমন ওরাও কি রক্ত খায়। -{@ দিদি আমার ফেবুর রিকো ফাসির কাষ্টে ঝুলিয়ে রেখেছেন কেনো?আমিতো আর রাজাকার না আমি খাটি বাঙ্গালি বাংলাদেশী হু
    (y)

    1. আমার দেশ তো বাংলাদেশ মনির ভাই। এ দেশে মশা এখনও দেখিনি।

      ওহ আপনি ফেসবুকে রিক্যুয়েষ্ট পাঠিয়েছেন? আমি তো দেখিনি। আসলে আমি কখনোই ফ্রেন্ড রিক্যু চেক করিনা। কেউ যদি বলে এসে তাও পরিচিত হলে তবেই এড করি। আপনি রাজাকার হলে তো কথাই বলতাম না। 😀

মন্তব্য করুন