বাঁশ

বাঁশে বাঁশে সয়লাব
বাঁশেই নাকি বেশি লাভ
রাজনীতি নাকি এখন বাঁশনীতি
বাঁশেই হয় রীতিনীতি
ঘরে বাঁশ, বাইরে বাঁশ
সবাইরি এখন হাঁসফাস
বেফাঁস কথা কহিলেই
খাইতে হবে বাঁশ
বাঁশ খেয়ে জনগণ
ফেলে যে দীর্ঘশ্বাস

কেউ করে বাঁশ চাষ
বিকোবে যে বাঁশ
রাজনীতির ঢামাঢোলে
লাগিবে যে বাঁশ
কেউ খুশি বাঁশ দিয়ে
কেউ খুশি খেয়ে
জনগণের নাভিশ্বাস
বাঁশেরই কবলে

কেউ বানায় বাঁশের কেল্লা
কেউ বানায় ঘর
বাঁশের জন্য কেউ নয় আপন পর
ধর ধর বাঁশ ধর
দে জোরে পিছনে
বাঁশ খেয়ে নেতা যেন
দৌড় দেয় লন্ডনে।।

মোট পড়েছেনঃ ৯২৮জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

      1. আরে দেশের বাইরে তো এলাম ২০০৩ সালের শেষে। জীবনের সবচেয়ে জানার সময়টুকু দেশেই ছিলাম।
        তাই জানি বাঁশ কি এবং কতো প্রকার।

মন্তব্য করুন