মূল লেখায় যান

প্রিয় প্রাচীন

প্রলয় সাহাকবিতা৭টি মন্তব্য

কেমন যাচ্ছে জীবনকাল? এ্যাকুরিয়ামের মাছের মত দাবার বোর্ডে নীরব খেলুড়ে হার জিত যা-ই হোক সব সম্ভব নাকি জ্বলন্ত মোমের মত যাচ্ছ তুমি গলে! আচ্ছা, তোমার শার্টের কলারে কি- এখনও শ্যাওলা জমে আগের মত? সোহাগ বাঁধা উঠোনে, শুকনো ঘাসের বপন কি বেড়েছে? জানো, অনেকদিন ওই ঘাসেদের খাতির জোটেনা কোমল অবয়বে। শুনেছি সকাল হলেই নাকের ডগায় থাই… [বিস্তারিত]

জানা অজানা

নীরা সাদীয়াকবিতা২৪টি মন্তব্য

এখনো আমার কত যে জানার বাকি এ পথে হাঁটি, ও পথে হাঁটি, একটু জিরোই, আবার হাঁটি, এখনো আমার কত কী জানার বাকি। . হাঁটি তো হাঁটি, কেবলি হাঁটি ফুরোয় না পথ, কাঁকড়,কাঁদা,মাটি মুখটি মলিন,ধূলোয় মাখামাখি; এখনো আমার কত যে জানার বাকি। . কেউ হাত ধরে প্রলোভনে আর ছলে পাশে,কাছে,দূরে,ভোলায় কৌশলে অতপর দেয় ষোল আনার ফাঁকি;… [বিস্তারিত]

ভালবাসা কি?

নীরা সাদীয়াকবিতা২১টি মন্তব্য

ভালবাসা কি তবে? হাতে হাত রেখে পথ চলা? রাত জেগে মুঠো ফোনে কথা বলা? পার্কের বেঞ্চে বসে তারা গুনা? নাকি সকাল বিকাল প্রেমিকের আনাগুনা? . খাঁচায় পোরা লাভবার্ডের আহ্লাদিপনা, চোখে চোখে আঁকা কত আল্পনা। রুমডেট,আপডেট,সিগারেট, রাত জেগে ভালবাসা মডারেট। . ক্লান্তিহীন ইয়াবা ভালবাসা, মিথ্যে স্বান্তনা কাছে আসা। এ সকলি কি ভালবাসার শাখা প্রশাখা? . আমি… [বিস্তারিত]

রূপকথা

রায়হান সেলিমকবিতা৮টি মন্তব্য

রূপকথা জেনেছো কি তুমি অন্ধকারের আর্তির ভিতর প্রহরের রঙ বদলায় উনুনের আলোর ওপারের ছায়াটুকু হতে পারে কীর্তিনাশা ধ্রূপদী নদী ! একটু আঁধার তোমাকে দ্যাখে ও পথে নেমে আসে শিশিরের ঘ্রাণ কল্পতরুর বেনামী বাতাস হয়তো পুড়িয়ে দেয় কিছুটা হলেও নুন মাখা জল ! জোনাকীরা জানে জীবনের কতো রঙ বিভাহীন কানামাছি খেলে উনুনের আলোয় কতোটুকু তাপ জানোনা… [বিস্তারিত]

বৃষ্টিস্নাত একরাতের গল্প

শাহানা আক্তারকবিতা২৮টি মন্তব্য

সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিটা এইমাত্রই থামলো হঠাৎই তুমি বলে বসলে... :বৃষ্টিতো থেমে গেছে...শাড়ি পরে হাঁটবে আমার পাশে? :হ্যাঁ হাঁটবো... একবারেই রাজি হয়ে গেলাম অনেকদিন পর তোমার পাশে হাঁটবো ভেবে উচ্ছ্বসিত আমি আমার পছন্দ নীল শাড়ি আর তোমার পছন্দ অফ হোয়াইট তোমার পছন্দটাই আমার কাছে প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক বলে দিলাম তুমিও সাদা পাঞ্জাবি পরবে...… [বিস্তারিত]

প্রেম।

ইঞ্জাকবিতা২৪টি মন্তব্য

প্রেম আছে ভালোবাসা আছে জমে অভিমানও আছে শুধু নেই তুমি চারিদিকে সুনসান নিরবতা তবুও তোমায় খুজছি আমি ওহে প্রিয়া, খুঁজছে তোমার হিয়া সাড়া দাও, ডাকো কাছে হীন লাজে, আসো মোর কাছে গাইব গান, তুলো তান এতো কিসে অভিমান।। [বিস্তারিত]

আছে নেই

ইকরাম মাহমুদকবিতা৩টি মন্তব্য

ভালোতে নেই,মন্দেও কবিতায় নেই, ছন্দেও উপন্যাসে নেই, গল্পেও অধিকে নেই, অল্পেও। শান্তিতে নেই, যুদ্ধেও ভুলে নেই, শুদ্ধেও। মিথ্যায় নেই, সত্যেও স্বর্গে নেই, মর্ত্যেও। বৃন্তে নেই, বৃত্তেও ভাবনায় নেই, চিত্তেও। বাহিরে নেই, ভিতরেও। প্রশ্নে নেই, উত্তরেও। আমা'তে নেই, তোমা'তেও আঁধার কিংবা আলোয় সাদা অথবা কালোয় আছে নেই কোথাও। [বিস্তারিত]

আপনাকে বলছি লালায়িত সম্রাজ্ঞী -- একদিন তাজা রক্তে মিলেমিশে একাকার হবে আপনার মুকুটের রক্তজবা, সাদা পালকের ফুরফুরে কেশাগ্রে মিশে যাবে জনতার ঘাম, আপনি হবেন সুখী কাঠুরিয়ার জামা সন্ধানকারী উদ্ভ্রান্ত মানবী। বুকের পচনধরা মাংসপিণ্ডের ঘা চেটে দেবে অভুক্ত নেড়ি কুকুর, কুড়ি দিনে গলা টিপে মেরে ফেলা শিশুর আত্মা ভর করবে ঐ বেঁকে যাওয়া মেরুদণ্ডে। নর্দমার হৃদয়… [বিস্তারিত]

সংসারী বউ

চাটিগাঁ থেকে বাহারকবিতা, সাহিত্য১৮টি মন্তব্য

সংসারী বউ ♥♥♥ তুমি আমার বিপদের বন্ধু চলার পথের সাথি, দিতে পারিনি এখনও তোমায় মুক্তার মালা গাঁথি। সংসার নামের জটিল সমীকরণে করেছি তোমায় বন্দি, টানাটানির সংসারে পারিনি করতেc বিত্তের সাথে সন্ধি। কষ্ট করছো গাধার মত খাটছো যেন কামলা, জানিনা তোমাতে জমে আছে কত আমার বিরুদ্ধে মামলা। আছে আছে জানিও আমারও আছে সুন্দর একটি মন, দেখাবো… [বিস্তারিত]

মানচিত্রে জৈবিক আর্তনাদ

পাগলা জাঈদকবিতা, সাহিত্য৫টি মন্তব্য

অনেককাল আগে- আমি মানচিত্রে চুমুক দিয়ে স্বাধীনতা পান করতাম, ওরা আমায় বিপ্লবী বলত। আমি ছিলাম অরণ্য, ভ্রম ছিলাম বিমুর্ত জ্যোৎস্না, অগ্নিময় সন্ধ্যা, একা পথশিশুর হাসি-ছিলাম অশুভ অবক্ষয়, বিরল প্রণয় লবনজলের রাশি। ওরা আমায় উন্মাদ বলত। এতো সেই আমি - দেখেছি পদ্মা, কান পেতে শুনেছি আকাশের বুকে যমুনার গল্প দেখেছি অলস মায়ের বুক। আমি দেখিনি একাত্তর… [বিস্তারিত]

বলুন তো আপনারা এখানে কোথায় নারীদের নিরাপত্তা আছে? ভীড়ে ভরা রাস্তায়, দিনের আলোয় পথে-ঘাটে-প্রান্তরে, পৃথিবীর কোন দেশে, কোন শহরে কোথায় আছে নিরাপত্তা? নাকি এ নামের শব্দটি শুধুই অভিধানের অলঙ্কার? আমি নিরাপত্তা নামের একটা সাইনবোর্ড খুঁজে চলছি সেই কবে থেকে--- দিন নেই, রাত নেই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি নাহ কোত্থাও নেই! নিরাপত্তার জন্য সেই শিশুকাল থেকেই… [বিস্তারিত]

আমি-প্রভু-সকিনা বেশ্যা

পাগলা জাঈদকবিতা৯টি মন্তব্য

কাইল রাইতে প্রভু আইছিল মালের কি বেদম পিনিক আমার তো খেয়ালই নাই যে হে আমারে বানাইছে আমি ক্যাল ক্যাল কইরা হাসতাছি আর তিনারে মাল সাধতাছি। অনেকগুলান সাদা ইঁন্দুর হাতে নিয়া তিনি গইর্জা উঠলেন- 'বেআদব, তোকে আমি মৃত্যুর পর নরকে পাঠাবো' আমিও গর্জন দিয়া হাইসা উইঠা মুখে হাত চাপা দিলাম (মুখে তো মালের গন্ধ) তেনারে কইলাম-… [বিস্তারিত]

খুব সৎ এবং সাহসী একজন প্রেমিক চাই। আকাশের মতো উদার, ঝড়ের মতো উদ্দাম, বৃক্ষের মতো কঠিন একজনকে চাই এমন একজন প্রেমিক; যার চোখে কোনো ভণিতা নেই, মুখ ভরা ঢঙ্গী ভাব নেই আবেগে ডুবে যেমন যেতে পারে, ঠিক তেমনি ডোবাতেও পারে, এবং ভাসতে ও ভাসাতে; অমন প্রেমিক আছে নাকি এ সময়ে? অসম্ভবের যুগ চলছে এখন আজকাল… [বিস্তারিত]

“তুমি”

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা৩২টি মন্তব্য

যতোবার ভাবি নাহ আজ থেকে আর লিখবো না। কি হবে লিখে শুধু শুধু শব্দ খরচ করে! অক্ষর-কপাটে "ত যোগ উ-কার" এবং "ম যোগ ই-কার" তালা দিয়ে রাখি, যাতে কিছুতেই "তুমি" শব্দটা ভাবনাকে বন্দী করে না রাখে। নাহ! হয়না! কিছুতেই কিছু হয়না--- "তুমি" চলেই আসে। আর "তুমি" মানেই দীর্ঘ দীর্ঘশ্বাস, না-পাওয়া, হাহাকার, হা-হুতাশ! তাই প্রতিদিনই ভাবি… [বিস্তারিত]

অনুভবে পার্থক্য

সালমা আক্তার মনিকবিতা৩টি মন্তব্য

কতদিন দেখিনি তোমাকে ! কত শতাব্দী পার হয়ে গেলো। তুমিতো বলবে আরে ! এইতো মাত্র সেদিন,একসাথে খুনসুটিতে কেটে গেল দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা! তারপর জোৎস্না চুঁইয়ে রাতও গেলো। তুমি কি জানো তোমাকে না দেখার প্রতিটা প্রহর এতোটাই দীর্ঘ এতোটা! যেন সমস্ত পৃথিবীটা বুকে হেঁটে পার- হচ্ছি আমি এক অভিশপ্ত শামুক!! তোমাকে না দেখার মুহুর্তগুলো এতো… [বিস্তারিত]