রূপকথা

11269047753_b0921be24a
রূপকথা জেনেছো কি তুমি
অন্ধকারের আর্তির ভিতর প্রহরের রঙ বদলায়
উনুনের আলোর ওপারের ছায়াটুকু হতে পারে
কীর্তিনাশা ধ্রূপদী নদী !

একটু আঁধার তোমাকে দ্যাখে
ও পথে নেমে আসে শিশিরের ঘ্রাণ
কল্পতরুর বেনামী বাতাস
হয়তো পুড়িয়ে দেয় কিছুটা হলেও নুন মাখা জল !

জোনাকীরা জানে জীবনের কতো রঙ
বিভাহীন কানামাছি খেলে
উনুনের আলোয় কতোটুকু তাপ জানোনা তুমি
জানো শুধু কাঁচা লঙ্কায় চোখ রেখে বিষাদের রূপ !!

১৩/১১/২০১৬ ইং, শনিবার।

ছবি সংগ্রহ ঃ গুগল

মোট পড়েছেনঃ ৮৩৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. রূপকথা জেনেছো কি তুমি
    অন্ধকারের আর্তির ভিতর প্রহরের রঙ বদলায়
    উনুনের আলোর ওপারের ছায়াটুকু হতে পারে
    কীর্তিনাশা ধ্রূপদী নদী !

    অসাধারণ, অনেক ভালো লেগেছে স্যার। প্রিয়তে যুক্ত হবে।

  2. স্যার বহুদিন পর! প্রথমেই বলে নিচ্ছি, আপনার মতো মন্তব্য করা যেদিন শিখে যাবো, সেদিন লিখবো, বিষাদের এমন রূপ আঁকা সহজ কথা নয়। একমাত্র আপনার মতো কাব্য-চিত্রকরই পারে সেটা।

  3. বেনামী বাতাসও তাহলে পোড়াতে পারে!!
    লেখায় কী আছে জানিনা, কতটা বুঝেছি তাও জানিনা।
    রূপকথার মতই অবোধ্য, রহস্যময় অথচ চৌম্বকীয়।
    জোনাকি কী সত্যিই জীবনের রং জানে? তবে মৃত্যুর পরেও কেন জ্বলে?

মন্তব্য করুন