ক্যাটাগরি কবিতা

একটা ভাল গল্প বলো

অরণ্য ৮ মার্চ ২০১৭, বুধবার, ০৯:০৮:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৩ মন্তব্য
একটা ভাল গল্প বলো আমায় যেখানে রাত আড়াইটায় তিন কুকুরে আমাকে একা পেয়ে দেয়াল ঠাসা করে ফের কি মনে করে ফিরে যায় তারা। একটা ভাল গল্প বলো। একটা ভাল গল্প বলো যেখানে স্রেফ একটা এপ্রোন বাঁচিয়ে দেয় কোন তরুণীকে; শিটি বাজিয়ে ঘিরে দাঁড়িয়েও বখাটেরা ছেড়ে দেয় তাকে হাতের ভাঁজে যে তার এপ্রোন রাখা! এতো নষ্ট-ভ্রষ্টের [ বিস্তারিত ]

ইউক্যালিপ্টাসীয় সত্তা

ইকরাম মাহমুদ ৮ মার্চ ২০১৭, বুধবার, ০৩:১৭:৪৬অপরাহ্ন কবিতা, বিবিধ ২২ মন্তব্য
দূরের ইউক্যালিপ্টাস গাছটায়.. শীতের আগেও পাতা ছিল। শীতেও পাতা দেখেছি। ফুল ধরতো কিনা জানিনা। দৃষ্টি পৌঁছাতো না অতদূর। মাঝেমাঝে জানালার এ পাশটায় দাঁড়িয়ে খুঁজি দূরের সৌন্দর্য। দূরে যেখানে আকাশ ঠেকেছে সেখানটাতে অথবা ইউক্যালিপ্টাসে। সাদা মূর্তিমান দেহ, চুনের মতো সাদা। পাতাগুলো যেন কেশর। পাখিদের বসতে দেখিনি কখনো গাছটাতে। হয়তো বসেছে ! হয়তো চোখেই পড়েনি ! শীত [ বিস্তারিত ]

রিক্সা কোথায়!

নীলাঞ্জনা নীলা ৩ মার্চ ২০১৭, শুক্রবার, ০৪:৫৮:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫৭ মন্তব্য
[caption id="attachment_51470" align="aligncenter" width="332"] তখন আমি অন্য পথে...[/caption] সেই সে যেবার বৃষ্টি হলো পূজোর মাসে পথ-ঘাট সব জল থৈ থৈ রিক্সা কোথায়! তুমি তখন অপেক্ষাতে বসে ছিলে, এদিকে আমি কিভাবে যাই, সে কথাই ভাবছিলেম। তখন তো আর ফোন ছিলোনা, শুধুমাত্র চিঠি ছিলো আর বসে মুখোমুখি যা কিছু সব কথা হতো। কি যে করি, ভাবছি তখন, [ বিস্তারিত ]

আকাঙ্ক্ষার এ কী দাহ

সৈয়দ আলী উল আমিন ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৯:১৪:৫০পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
আকাঙ্ক্ষার এ কী দাহ ক্রমে ক্রমে সবই ফেলে এসেছি কত গৃহ, কত মানুষ এবং অনেক ঠিকানা । এখন আমার জন্য আরও কোনও ঠিকানা, কোনও বিতর্ক, কোনও মানুষ দেখা ও জানা অবশিষ্ট আছে কি ? আকাঙ্ক্ষার এ কী দাহ-- সেকি শুধু আমার জীবনে! জানি না- যখন আমি গৃহে থাকি অথবা পুস্তকের পাতার শব্দের মধ্যে তখন অতীতের [ বিস্তারিত ]

শেষ বেলার ট্রেন

সালমা আক্তার মনি ২৫ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ১২:৪৩:৫৩পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
কতো হলো বয়স তোমার? তেইশে সাতাশে পন্ঞ্চাশ হলো শেষ! একটু কি মোটা হয়েছো? তুমি বেশ ছিপছিপে ছিলে চুলেও তো পাক ধরেছে! ভুড়িটাও এলিয়েছে বেশ। আহারে তুমি লজ্জা পাচ্ছো কেন? আমিও বুঝি সেই তন্বীটি আছি? দেখোনা কপালে রুপালি চুলের গাছি। আমারও কিন্তু কম হলোনা যেন! তেরোতে সাতাশে চল্লিশ পেরিয়েছি! বসোতো এখানে, এবার বলো, কেমন চলছে সংসার? [ বিস্তারিত ]

একুশের কান্না

রুম্পা রুমানা ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৬:০০:৫৭অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
বুলেটের চেয়ে অধিক শক্তিশালী- "রাষ্ট্র ভাষা বাংলা চাই" বুলি। নয়তো বুলেট ছুটবে কেন ? বিঁধবে কেন ক্রোধে ? প্রতিবাদী কণ্ঠস্বর রোধে? প্রাণের দাবি রুখবে সাধ্য কার? হৃদয় জুড়ে তুমুল হাহাকার। উর্দু হবে রাষ্ট্র ভাষা মানি না ,মানবো না হাতে প্লেকার্ড মুখে স্লোগান বুকে ক্ষত-যন্ত্রণা। রাজপথ যায় ভেসে যায় রক্তে একশো চুয়াল্লিশ ভেঙে ফেলার ওয়াক্তে। লুটিয়ে [ বিস্তারিত ]
খুব শীত কিম্বা বর্ষার ঠান্ডা স্যাতস্যেতে রাতে মাকে দেখতাম বাবার লুঙ্গি আর ফতুয়াটা! আঁচলের নিচে লুকিয়ে শরীরের ওমে গরম করে রাখতো! ঠান্ডায় জড়সড় বাবা ঘরে ফিরতেই লাজুক হেসে মা ওগুলো এগিয়ে দিতো। বাবার অবাক চাহনির দিকে তাকিয়ে মা বলতো বাইরে কি যে ঠান্ডা! বিছানা বালিশ সব বরফ হয়ে আছে, তাই ভাবলাম ..... বাবাকে কি যে [ বিস্তারিত ]

অদ্ভুতুড়ে

শাহ আলম বাদশা ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার, ১০:০৯:৪৫অপরাহ্ন কবিতা, রম্য ৭ মন্তব্য
অদ্ভুতুড়ে শাহ আলম বাদশা মল-মুতে হয় সবার ক্ষতি তাইযে পরিত্যাজ্য অতি ঢুকলে পেটে হইযে কুপোকাত; জীবাণুরা হামলা করে ও বাবা, কী ঝামলা করে রোগের ঠেলায় কাটে নাযে রাত! পেটেই থাকে পেটেই পচে বের হয়ে ফের দু:খরচে আমরা মানুষ কীযে অসহায়? কাক ও কুত্তা ময়লাখেয়েই লাফায় কীযে শক্তিপেয়েই অদ্ভুতুড়ে কাণ্ড কীযে হায়। রোগপোকাদের শক্তি বেশি আমরা [ বিস্তারিত ]

একসময়ের আমরা

ইকরাম মাহমুদ ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার, ০৭:২৮:১৬অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
একসময় দু'জনের আর কথা হবেনা ফোনে অথবা চ্যাটিং-এ। দেখাও হবেনা দু'জনের একসময় পথে,বাসে অথবা কোনো ভীড়ে। চেনা মুখ অচেনা হবে একসময় আড্ডার আসরও বসবে না আর, অযথা আলোচনাও হবেনা একসময়। একসময় শুভেচ্ছা বার্তাও পথ হারাবে বন্ধু অথবা অন্য কোনো দিবসের। দোষ অথবা গুণগুলো খুঁজবে না কেউ কারো একসময়। ভুলের বোঝা ভারী হবে ক্রমেই দু'জনের। দু'জনই [ বিস্তারিত ]

কিছু না বলা কথা

গাজী বুরহান ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার, ০১:৫১:৪৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
১/ ঘুম-পক্ক্বীদের ভিড়ে নির্ঘুম রাত কত বিস্বাদ! কত নির্ঘাত!! হিম ধরা সময় হয়ে ওঠে ভয়ংকর! এ যে ফাগুন! এ যে আগুন!! . শয়নে মাথার আধ হাত উপরে, কে বসে ঈশারা করে? রাতের ঘুম পাড়ানোর দায়িত্ব কি আমার? কে বলেছে? . মোয়াজ্জিনের আজান ভেসে এসে কর্ণকুহরে প্রবেশ করলে পরে তবে নাকি মিলবে ছুটি!! তুমি ক্যুন হে...? [ বিস্তারিত ]

বিড়াল ছানার বিয়ে

আমির ইশতিয়াক ৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০১:১৮:৪৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
বিড়াল ছানার সাধ হয়েছে করবে এবার বিয়ে কনে দেখার ভার নিয়েছে পাড়ার ছেলে-মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় কনে খোঁজার আশায় বাসায় বাসায় সাড়া পড়ে কনে কোথায় পায় হঠাৎ করে সুন্দরী এক বিড়াল ছানা এসে আদর করে গলায় ধরে তাহার পাশে বসে বিড়াল ছানার বিয়ে হল মহা ধুমধামে সবাই এলো উপহার নিয়ে তাদের নামে।

আমি আজ বাবার কথা ভাবছি

রিমি রুম্মান ৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ০৩:০০:৪২অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
বাবা একটি রূপোলী চেইনের ঘড়ি পরতেন, বারবার পিছিয়ে যেতো যার কাঁটা রোজ বাইরে বেরুবার আগে নব্‌খানি একপাক ঘুরিয়ে মিলিয়ে নিতেন সময় একজোড়া ক্ষয়ে যাওয়া জুতোয় কালির প্রলেপে পথ চলেছে বহুকাল তিনটে শার্ট আর দুটো প্যান্টে চলে গেছে অর্ধেক জীবন বাবার প্যান্ট-শার্টগুলো ছোট হয়ে যেতো না, ছিঁড়ে যেতো না, কিংবা মলিনও হতো না কখনোই খুব যত্নে [ বিস্তারিত ]

যা যা আছে আমার

নীলাঞ্জনা নীলা ৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ১১:১৪:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২২ মন্তব্য
[caption id="attachment_50646" align="aligncenter" width="288"] কি কি আছে আমার...[/caption] তুমি জানতে চাইছো আমার কাছে কি কি আছে, যা তোমার কাছে নেই! শোনো, মনের খুব গহীনে একটি গোপন জলপ্রপাত আছে আমার রাত্রির অন্ধকারে জেগে ওঠে, আর; চৈত্রের রোদে পুড়ে, শীতের শুষ্কতাতেও ঝরে যেতে চায়, কিন্তু বোকা বোঝেনা, এ কি সম্ভব! আমার এই চোখের ভেতর একটি গভীর কূয়ো [ বিস্তারিত ]

রং

অয়োময় অবান্তর ২৮ জানুয়ারি ২০১৭, শনিবার, ১২:১২:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৬ মন্তব্য
ফাল্গুনের রঙের মত তোমার মনে যে রং মেখেছে; তার দোহাই তুমি কেঁদো না। নাম না জানা এক অজানা ফুলের মিষ্টি, সৌরভিত পাপড়ির স্পর্শ তোমাকে দিলাম; তবু তুমি কেঁদো না। বিশাল আকাশের সাদা মেঘের ভেতর উড়ে যাওয়া, ক্লান্ত বাতাশের মর্মর ধ্বনি তোমাকে শুনতে দিলাম; তুমি কেঁদো না। আমার অস্থিত্বের যত রং আছে, তার সবটুকুই দিয়ে তোমাকে [ বিস্তারিত ]

কবিতার নৌকো

নীরা সাদীয়া ২৫ জানুয়ারি ২০১৭, বুধবার, ০৪:২৭:১৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৭ মন্তব্য
কখনো কান্নার জলে কবিতা হয়, কলমের কালিতে ঝড়ে পরে কান্না। নীল কালিতে হৃদয়ভাঙা কান্না, ধূসর কালিতে চাপা কান্না, লাল কালিতে আর্তনাদ, অদৃশ্য কালিতে বিরহ, আর মেকী কালিতে মায়াকান্না। . কান্নার অনেক রঙ,অনেক ধরন। বোবা কান্না,চাপা কান্না, ব্যাথাকে অাঁকড়ে হাউমাউ কান্না, কিংবা হাসির আড়ালে ঝুলে থাকা কান্না। . আমি কান্নার জলে ভাসাই কবিতার নৌকো। . নীরা [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ