সংসারী বউ

সংসারী বউ

♥♥♥

তুমি আমার বিপদের বন্ধু

চলার পথের সাথি,

দিতে পারিনি এখনও তোমায়

মুক্তার মালা  গাঁথি।

 

সংসার নামের জটিল সমীকরণে

করেছি তোমায় বন্দি,

টানাটানির সংসারে পারিনি করতেc

বিত্তের সাথে সন্ধি।

 

কষ্ট করছো গাধার মত

খাটছো যেন কামলা,

জানিনা তোমাতে জমে আছে কত

আমার বিরুদ্ধে মামলা।

 

আছে আছে জানিও আমারও আছে

সুন্দর একটি মন,

দেখাবো সেদিন আসবে যখন

দু’হাত পুরায়ে ধন।

 

১৭/০৫/২০১৪ইং

ইং

মোট পড়েছেনঃ ৯০৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. সকলের উচিত বউয়ের প্রতি খেয়াল রাখা। বউ তো রবোট নয় যে শুধু খেটেই যাবে….
      বানান কয়েকটি ঠিক করেছি, আরো কোনটি ঠিক করতে হবে যদি বলে দিতেন।

      1. বন্দী আর বন্ধীতে পার্থক্য আছে। বন্দী মানে আটকানো।

        বন্দী: Bangla to Bangla
        বন্দী [ bandī] বি. 1 অবরুদ্ধ ব্যক্তি (‘বিকৃত ক্ষুধার ফাঁদে বন্দী মোর ভগবান কাঁদে’: প্রেমেন্দ্র); 2 কয়েদি (জেলের বন্দিরা)। ☐ বিণ. আটক, অবরুদ্ধ (জলবন্দি, বাক্সবন্দি)। [ফা. বন্দী তু. সং. বন্দিন্]। স্ত্রী. বি. বিণ. বন্দিনি। ̃ দশা বি. বন্দি অবস্হা। ̃ পাল বি. কারাধ্যক্ষ, jail superintendent (স. প.)। ̃ শালা বি. কারাগার, জেলখানা।
        বন্দী [bandī] (-ন্দিন্) বি. (প্রধানত রাজারাজড়াদের) বন্দনাগায়ক (‘বন্দীরা ধরে সন্ধ্যার তান’: রবীন্দ্র)। ☐ বিণ. বন্দনাকারী। [সং. √ বন্দ্ + ইন্]। স্ত্রী. বি. বিণ. বন্দিনী।

        আর বন্ধী শব্দের অর্থ অন্যভাবে যায়।

        বন্ধী: Bangla to Bangla
        সম্বন্ধী [sambandhī] (-ন্ধিন্) বিণ. সম্বন্ধযুক্ত। ☐ বি. (বাং.) 1 শ্যালক; স্ত্রীর দাদা; 2 কুটুম্ব। ̃ য় বিণ. বিষয়ক, সম্পর্কিত (চরিত্রসম্বন্ধীয় কুত্সা)। স্ত্রী. ̃ য়া।

  1. ভাই, আপনি যে উপলব্দি করেছেন এটাই অনেক। এটাই বা কজন করে।
    বানান ও লেখার লাইনের মাঝে ফাঁক অনেক।
    খেয়াল করলেই হবে।
    ধন্যবাদ ভাই।

মন্তব্য করুন