ক্যাটাগরি সাহিত্য

মেঘমল্লার

নীলাঞ্জনা নীলা ২১ এপ্রিল ২০১৯, রবিবার, ১০:৪৫:০০পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য
যার অপেক্ষায় ছিলাম এতোটা দিন অবশেষে সে এলো, ভিঁজতে, ভিঁজিয়ে দিতে আমায় এবং আমার শহর। অগোছালো হয়ে ছিলো সব, বরফ ভেঙ্গে গুটিয়ে নিচ্ছে ঋতুর তাবু মেঘ তার আলখেল্লা খুলে উল্লাস করে উঠেছে আজ কিন্নরী আলোড়ন, নীরব পথঘাট একটা পাখী রাতের অন্ধকারকে জানান দিয়ে বাতাসে ঝাপটালো তার দীর্ঘ ডানা পরিত্যক্ত সন্ধ্যেটা শুষ্ক, রুক্ষ, ধূলোময়লায় হচ্ছিলো জর্জরিত; [ বিস্তারিত ]

শিশু কবির কবিতা

তৌহিদুল ইসলাম ২০ এপ্রিল ২০১৯, শনিবার, ০১:৫৪:১২অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
আমি চিন্তা তুমি ভাবনা আমি আবেগ তুমি সীমানা। আমি কাগজ তুমি ডায়েরি আমি কলম তুমি শায়েরী। আমি চিঠি তুমি খাম আমি ডাকটিকিট, তুমি দাম। আমি পোস্টম্যান তুমি বাহন আমি সীলমোহর তুমি কেতন। আমি নীল তুমি কষ্ট আমি অশ্রু তুমি ভ্রষ্ট। আমি আলো তুমি ছায়া আমি উজ্জ্বল তুমি মায়া। আমি জল তুমি কেলী আমি টগর তুমি [ বিস্তারিত ]

প্রতীক্ষার জংশন

ছাইরাছ হেলাল ১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ০৩:১০:৩৬অপরাহ্ন গল্প ৩১ মন্তব্য
  জংশন দাঁড়িয়ে আছে/থাকে, জংশনে-ই; ট্রেন আসে, ট্রেন যায়, দাঁড়ায়, আমরাও দাঁড়াই, যাই, আসি। একটি বাতিল পাণ্ডুলিপি বুকে চেপে এক পাণ্ডুর কবি দাঁড়িয়ে থাকে, ট্রেনের আসা-যাওয়া, যাওয়া-আসা সে দ্যাখে; অপহরণের ভয় কেটে গেলে, একদিন ঠিক সময়ের ট্রেনে শেষ-জংশনে যাবে, একাই। অপেক্ষার ভাবনায় সময় কেটে যায়। উত্তেজিত কিশোর এ শহর থেকে পালিয়ে শহরান্তে ছুটে চলে ভাগ্য-রেখার [ বিস্তারিত ]

উপলক্ষের বৈশাখ

ছাইরাছ হেলাল ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১০:০৪:০৫পূর্বাহ্ন রম্য ২৬ মন্তব্য
  ‘আপনার তো খালি উপলক্ষ হলেই হয়’ কবির কথা যায় না ফ্যালা!! চলুন যাই এবার উপলক্ষের খোঁজে। উছাস উছলে রাঙ্গা পিরান গায়ে চাপিয়ে সুগন্ধি তেলে টাক মেখে, ঢাউস বাহারি টুপিতে টাক লুকিয়ে, ঢ্যাঙ্গা ঠ্যাং এ সরু জিনস বাগিয়ে হেলে দুলে মেলায় যাইরে ভাঁজতে ভাঁজতে বৈশাখী মেলা প্রাঙ্গণে উপলক্ষের খোঁজে। থিক-থিকে গিজ-গিজে বেজায় ভিড়ে বাজে গরমের [ বিস্তারিত ]

বিষাদখেকো মেঘ

নীরা সাদীয়া ১৫ এপ্রিল ২০১৯, সোমবার, ০৮:৪৬:১৫অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
ঘরের জানালা গলে ঢুকে গেলো এক টুকরো বিষাদ খেকো মেঘ। ও মেঘ আমার সকল বিষাদ নিমিষেই টেনে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেলো। জানালার গ্রীল ছুঁয়ে, কপাট ছুঁয়ে, ধূলিকণা ছুঁয়ে আমি খুঁজি ঐ ধূসর রঙা বিষাদের অস্তিত্ব। নেই, নেই, কোথাও নেই সে বিষাদ। আমায় নিঃস্ব করে সকল বিষাদ নিয়ে পালিয়ে গেলো ঐ মেঘ। আমি এখন তবে কি [ বিস্তারিত ]

খুনে কবিতা, কবিতার খুন

ছাইরাছ হেলাল ১৩ এপ্রিল ২০১৯, শনিবার, ০৯:৪৫:৪৯পূর্বাহ্ন রম্য ২৫ মন্তব্য
  হুট-হাট চেনা/অচেনা অগ্রবর্তী বিষুদবার, কবি এখন/তখন তুমুল/বিপুল সমুদ্র স্নানে, সমুদ্রে স্নানে, কবিতাকে বগলের ব্যাগে পুড়ে; বগলে চেপে; পক্ষকালে, মাসে মাসে, সপ্তাহে-সপ্তাহে সপ্তাহান্তে, কবিতার সাথে ভাও এবার হবেই। হতেই হবে। একদম যে হয় না, তা কিন্তু না, হয় হয়, খুব হয়, খুউব গোপনে। চমক বিদ্যুতের মত মুহূর্তের চিলিক/ঝিলিকেই মিলিয়ে যায়। কবি ছুটে চলেন মনের আনন্দে, [ বিস্তারিত ]

এই মেয়ে

নীলাঞ্জনা নীলা ১২ এপ্রিল ২০১৯, শুক্রবার, ১১:৪২:০৪পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
তুমি যাচ্ছো মেয়ে কোন পথে? মেনে নিতে হবে সবকিছুই, যেখানেই যাওনা কেন! তোমার জন্যে নিত্য-নতুন নিয়ম ঘাড় গুঁজে মেনে নিতে হবে সব--- পথে হেঁটে যাচ্ছো, তোমাকে কেউ জড়িয়ে নিতে পারে আলগোছে অথবা ভীড়ের মধ্যে তোমার গোপনীয়তা ছুঁয়ে ফেলতে পারে তোমাকে চুপ করে সয়ে যেতে হবে। যদি প্রতিবাদ করো, বাজে মেয়েমানুষ আখ্যা পাবে। চাকুরীতে উন্নতি চাও? [ বিস্তারিত ]

ভাষার পোষাকী উৎসব

নীলাঞ্জনা নীলা ১১ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১২:০৩:০০অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য
এক - ভেঙ্গে ভেঙ্গে একেক শাসক আসে, জীবনের নিয়ম-নীতিকে আয়ত্তাধীন করতে। সবকিছুকে ফুলিয়ে-ফাপিয়ে, এলোমেলোভাবে(অন্যভাবে বলা যায় সবকিছুকে বদলে দিয়ে) অচেনা-অজানাকে ছাপিয়ে দিয়ে আমায় দেখায় ভাষার সূক্ষ্ম কারচুপিতে কথার আঁচলে ফুটে ওঠে জারদৌসি অক্ষর। দুই - কী তীব্রগম্ভীরতর দিনাতিপাত! তারিখের গায়ে কোনো শোক নয়, লেগে থাকে পোষাকী উৎসব। একেক মাসের, একেক দিনের, একেক ঘন্টার সেল্ফিতে বর্ণিত [ বিস্তারিত ]

এক মুঠো ভালোবাসা (৮ম পর্ব)

ইঞ্জা ১০ এপ্রিল ২০১৯, বুধবার, ০৩:৩৭:২৪অপরাহ্ন গল্প ৫৪ মন্তব্য
  অনিকের সেলফোনে রিং হচ্ছে দেখে ফোন রিসিভ করে হ্যালো বললো, অপর প্রান্ত থেকে ছায়া বললো, অনিক বাবার সেন্স আসতেছে, ডাক্তাররা বললো সেন্স আসার ঘন্টা খানেক পর ঘুম পারাবে, আপনি আসবেন? তাই, আচ্ছা আমি এখনই রওনা দিচ্ছি, বলেই ফোন ডিস্কানেক্ট করে এলভিনকে বললো, মাই ফ্রেন্ড আমার বেরুতে হচ্ছে, দ্রুত ফিরে আসবো। ওকে টেইক কেয়ার, জবাবে [ বিস্তারিত ]

লেট ট্রেন

নীলাঞ্জনা নীলা ১০ এপ্রিল ২০১৯, বুধবার, ১০:১৫:৩২পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য
প্রতিদিন ট্রেনটা চলে যায় সমান্তরাল রেললাইন ধরে তেত্রিশ বছরের পুরোনো ঘড়িটার কাটা তিনটিও একইভাবে দৌড়াতে থাকে টুংটাং ঘন্টা বাজিয়ে চলে শুধু ট্রেনটাই সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে হেরে যায় কখনো সখনো গন্তব্যে পোঁছবার অপেক্ষায় থাকে যাত্রীরা ওদিকে স্টেশনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে আনন্দ এবং শোক কী করে জানি যোগ-বিয়োগের যুদ্ধে বিয়োগের সংখ্যা বাড়ে তবুও জয়ী হয় [ বিস্তারিত ]

জীবনের বাস্তবতা

মনির হোসেন মমি ৯ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ০৬:১৭:১৩অপরাহ্ন গল্প ২৯ মন্তব্য
ইস্সেরে...মশাটা কেমনে রক্ত খাইছে দেহদি! ময়নার গোলাপী গালটা টকটকে লাল হয়ে গেল।থাপ্পরটি দিয়ে মফিজ যেন একটু ভুলই করে ফেলেছেন।ময়না সেই যে থাপ্পর খেয়ে দুহাতে  গাল চোখ চেপে ধরে একদম চুপ হয়ে গেলেন তার যেন আর হুস আসছে না।বেচারা মফিজ ময়নার চেহারার একবার এ দিক আরেক বার ঐ দিক অস্তিরতায় বার বার তাকাচ্ছেন।অবশেষে মফিজ গাল চেপে [ বিস্তারিত ]

অণু কবিতা

সিকদার সাদ রহমান ৮ এপ্রিল ২০১৯, সোমবার, ০৯:২৯:০৮অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
তুমি আমার পহেলা বৈশাখ বুকের ভেতরে ঝড় তোমায় দেখে হয়ে গেলো কলিজাটা নড় বড় তুমি যাওয়ায় কাল বৈশাখী হানলো আঘাত বুকে এই ক্ষরণ কার জন্যে, কে রাখবে রুখে? #সিকদার_সাদ_রহমান ০৫-০৪-২০১৯

দুপুরের দুঃস্বপ্ন

তৌহিদুল ইসলাম ৮ এপ্রিল ২০১৯, সোমবার, ০৫:৫১:৫৬অপরাহ্ন গল্প ২৫ মন্তব্য
আমি আর শবনম হেঁটে হেঁটে আসছিলাম। কত গল্প খুনসুটি হাসাহাসি আমাদের, ও আমার হাত জড়িয়ে ধরে ছিলো। পথের মাঝখানে কিছু ছেলেমেয়ে জটলা করছে, কার সাথে যেন সেলফি তুলছে। আমি শবনমকে বললাম নিশ্চয় কোন সেলিব্রিটি এসেছে সেখানে, চলো গিয়ে দেখি কে? আমরা সামনে এগিয়ে যেতেই দেখি হালকা পাতলা গড়নের কালো বরন একটা ছেলে ভিড় ঠেলে বেড়িয়ে [ বিস্তারিত ]

একটি রাঙ্গা পিরান

ছাইরাছ হেলাল ৭ এপ্রিল ২০১৯, রবিবার, ০৪:০৫:৩৮অপরাহ্ন রম্য ৩৮ মন্তব্য
আকাশ থেকে নেমে এলো এক রাত্রে গোল গোল চোখ!! এমন আকাশি গোল-গোল বা লম্বা-ব্যাঁকা চোখ নেমে আসতেই পারে, আসেও। যেখানে আসে, যাদের জন্য আসে তাদের কান্না আপনারা লক্ষ্য করলেই শুনতে পাবেন, মিহি রেশম রেশম কান্না, চিৎকার-কান্না বারণ, আহা সে কী এক মনোহর ফাপর!! দূরে দাঁড়িয়ে মজা নিতে পারলে মন্দ লাগে না, তবে সাবধান এ বড় [ বিস্তারিত ]

বজ্রের অবগুণ্ঠনে

ছাইরাছ হেলাল ৬ এপ্রিল ২০১৯, শনিবার, ০৩:৩৭:১৫অপরাহ্ন গল্প ৪২ মন্তব্য
  বৃক্ষ দাঁড়িয়ে আছে, তা অনেক কাল তো হবেই, বেহিসেবে। শেকড় গুলো ভেতর-মাটি ফুঁড়ে উঁকিঝুঁকি দিচ্ছে, কেউ কেউ ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে যাচ্ছে, ক্রমাগত। অনেক তো থাকা হলো আধার বিক্ষেপে, এবারে একটু হাওয়া জলের গন্ধ শোঁকা, জল, বাতাস । চিকিৎসা রহিত রোগে বাকল বাকলে ফাটলে ফাটলে দগদগে যন্ত্রণা, কীটের বসতি। ফুল-ফল পাখি-মানব শিশুরা, বয়স্ক শিশু, যুবক, [ বিস্তারিত ]

আর্কাইভ