মূল লেখায় যান

বিজয়ের মানবী

প্রদীপ চক্রবর্তীকবিতা২১টি মন্তব্য

দুটি-দ্বারে দুটি জনপদ- একজন বিজয়ী অপরজন মানবী, দুজন দু-দ্বারে বসিয়া লিখিলেন মানবতার কবিতাখানি। কালের দ্বারায় দুজন আজ বিভক্ত হয়ে একজন হয়েছেন শাসক, অন্যজন শোষক। দুজনার সত্য আজ নির্ভর করে বিবেকের উপর, দুজনার সংশয় থেকে যায় তবুও তারপর। বিজয়ী ও মানবী দুজনার রক্তে মিশে গিয়েছে শাসক শোষিতের দূষিত রক্ত, দিনে দিনে দুজনার আজ বাড়ছে ভক্ত। আত্মহননের… [বিস্তারিত]

স্ব রচিত তিনটি কবিতা

নাজমুল হুদাকবিতা১৭টি মন্তব্য

(০১) শব্দের গোলটেবিল ... হঠাৎ বাংলার তিন শব্দ এক জরুরি গোলটেবিলে; খতিয়ে দেখা বললো- সুশীল গলায় আমার না এখন বিষণ কদর কথায়,ব্যথায় দিচ্ছে জামাই বাড়ির আদর তদন্ত ব্যঙ্গ করে বললো- পড়েছি তো জামাই আদুরীতন্ত্র চাচা আপন প্রাণ বাঁচা- নীতির নাই অন্ত স্ব-দোষে হৃষ্টপুষ্ট ইঁদুরের গর্তে সাপ রেখে- তবুও চালায় যন্ত্র বহিঃস্কার রেগে গিয়ে বললো- থামাও… [বিস্তারিত]

সারাদিনের ব্যস্ততা শেষে ক্লান্ত-শ্রান্ত আমি'র তোমাকে খুব মনে পড়ে, মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। নির্জন রাতের নিস্তব্ধতায় ফিকে তুমি হয়ে ওঠো স্পষ্ট মাথা চারা দিয়ে ওঠে তোমাকে ছুঁয়ে থাকার আদম্য ইচ্ছে গুলো। তোমারও কি মনে পড়ে আমাকে? তুমিও কি ভাবো আমাকে নির্জনে গোপনে চুপিসারে? নাকি এই আমি বড্ড ম্লান হয়ে যাওয়া অপরিচিতা কেউ!… [বিস্তারিত]

কৃষাণ

সঞ্জয় মালাকারকবিতা২০টি মন্তব্য

রাখাল ছেলে,, ঐ যে দেখছিস সবুজ গাঁয়ে,সবুজ ভরা মাঠ, আবাদি জমি রঙিন ফসল-নেই ছেলেটার লাজ ঐ যে দেখছিস সবুজ গাঁয়ে-সবুজ ভরা মাঠ,, দীঘির জলে সাঁতার কাটা-সেই ছেলেটার স্বভাব! নদী,, ঐ খানেতে ছিল আমার সেই চপলা নদী দুই ধারেতে কাশ বন রোদের ঝিলিমিলি, কতো শহর ঘুরে এলাম, পাইনি তো সবুজ গাঁয়ের ছবি ? পানকৌড়ি আর মাছরঙ্গাদের,দৌরাত্ম্যের… [বিস্তারিত]

অচেনা পদ্য

নীরা সাদীয়াকবিতা২৩টি মন্তব্য

(১) অচেনা টেলিফোন অচেনা স্বর কে যেন ডেকে যায় সকাল দুপুর। অচেনা মিসডকল, মায়াবী রাত চুপচাপ টুপটাপ একাকী চাঁদ। সুরেলা আবহ, রঙিন মন মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল কে যেন থেমে যায়, ভেবে সব ভুল। (২) কখনো পাখি,কখনো আকাশ ক্লান্ত বিকেলে কাটে অবকাশ এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায় যাতনা ছিলো… [বিস্তারিত]

লোকমান হেকিমের কেরামতির গল্প-৩

নিতাই বাবুগল্প২৯টি মন্তব্য

গল্পের দ্বিতীয় পর্ব এখানে➘ লোকমান হেকিমের কেরামতির গল্প-২ দ্বিতীয় পর্বের শেষাংশ➷ নিরুপায় বাদশা ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে থাকা খাটের এক কোণে বসে বসে ভাবতে লাগলেন, আজ হয়তো আমার নির্ঘাত মৃত্যু-ই হবে। বাদশা এমন দুশ্চিন্তা নিয়ে একসময় ঘুমিয়ে পড়লেও, সেই রাতে বাদশার তেমন ঘুম হয়নি! মৃত্যুও হয়নি। ভোর হতে-না-হতেই বাদশা আবার ছুটে গেলেন বন্ধু লোকমান হেকিমের… [বিস্তারিত]

রাতের মায়া

সুরাইয়া পারভীনকবিতা২৩টি মন্তব্য

জানালায় চোখ পড়তেই, অদ্ভুত ভালোলাগায় ভরে উঠলো মন! ঘর থেকে কয়েক হাত দূরে, নিয়ন বাতির আলোয় ঝলমল করছে- চিরচেনা পরিচিত আমার ছোট্ট শহর। অবাক হয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি মনে মনে, কৃত্রিমতাও যে হতে পারে অপার সৌন্দর্যের প্রতীক ভাবনাতেও তা আসেনি যেনো কোনোদিন। মধ্যরাতের নিয়ন বাতির ঝলকানিতে শুধু আমার জন্মস্থান নয় আমিও হয়েছি আলোকিত। আহ… [বিস্তারিত]

কৃষ্ণচূড়ার হাতছানি -৩

মুক্তা ইসলামগল্প১৫টি মন্তব্য

ওপাশ থেকে হাসনাত সাহেব আবারও খুব উচ্চস্বরে হাসলেন । হাসতে হাসতে বললেন , না আমার মন খারাপ হয় না । কখনাে রাগও হয় না তোমার উপর । কেন জানাে ? সােহিনী খুব তরিঘরি করে জানতে চাইলেন , কেন ? হাসনাত সাহেব একটু গম্ভীর স্বরে বললেন , আমি আমার পরিবারের সব ভাইবােনের ছােট হওয়ায় অন্য ভাইবােনের… [বিস্তারিত]

পর্বতকন্যের ইতিকথা

প্রদীপ চক্রবর্তীউপন্যাস৮টি মন্তব্য

#পর্ব_৫৮ ভেতরে অগাধ জ্ঞানের সাগর। সমুধুরে বিরাজমান মীরার ন্যায় সুললিত কন্ঠসুর। ললাটে রাজটীকা।আঁচলে যমুনার ভাঁজ। সরবরে শ্বেত হংস সরস্বতীর রূপবাহিকা। অকাল বোধনে নতুন ছোঁয়া। স্তব্ধতার সাথে প্রহর গুনতে গুনতে আজ আমি মুহ্যমান। কাঞ্চনজঙ্গা পাদদেশ ঘিরে কুয়াশা ডাকা রাত্রি। আলো আঁধারে চাঁদের বেশ আনাগোনা। রাত্রি কোলাহলে, ডাকে ডাহুক শেষ আঁধারের কলরবে। একিভাবে শহরের বুকে আমি অনেকটা… [বিস্তারিত]

রহস্যময় সিন্দুক

চাটিগাঁ থেকে বাহারগল্প২২টি মন্তব্য

রহস্যময় সিন্দুক.. ৥ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় এক হাজার বছর আগের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের পর বেশ কিছু দিন পর্যন্ত বনী ইসরাঈলীরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলেও ক্রমান্বয়ে তারা সত্য থেকে বিচ্যূত হয়ে গাফেল হয়ে পড়ে । তারা শিরক বেদয়াতের মধ্যে পতিত হয়ে তাদের অন্যায় পাপ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহতায়ালা তাদের… [বিস্তারিত]

অরুনীমা

মাছুম হাবিবীকবিতা৯টি মন্তব্য

ধোয়া উড়া নিকোটিনে অন্ধকার রেডিং রুম জানালার গ্লাসে জমে উঠা কিছু শিশিরবিন্দু! জলোচ্ছ্বাসের মত ধেয়ে আসছে মৃত্যুর মিছিল অদ্ভুত বেনামী চিরকুটে রক্তিম আমার নাম। হয়তো কোনো একদিন বেসরকারি টিভি চ্যানেলে নিউজ হবে আমি আর নেই! তারপর,শহর জুড়ে মিছিল, মিটিং আর ভাঙচুরে দাউ দাউ করবে মৃত্তিকা! সাদা কাফনে মুড়ানো আমাকে দেখে হাউমাউ করবে মা বাবা এবং… [বিস্তারিত]

থাক্ , এতোটুকু থাক্

আকবর হোসেন রবিনগল্প১৬টি মন্তব্য

বিকেলে ঘুমানোর অভ্যাস নেই । কিন্তু গত কয়েক রাতে ভালো ঘুম হয়নি , তাই ঠিক করলাম আজ আয়োজন করে ঘুমাবো । অনেক প্রস্তুতি নিয়ে যখনই বালিশে মাথা রাখলাম , তখনই সাফা ভাইয়ের কল । “ রবিন ! কোথায় তুমি ? ” আমি বললাম , “ বাসায় ” “ ফ্রি আছো ? ” “ হ্যাঁ ,… [বিস্তারিত]

রক্তের নদী \\

সঞ্জয় মালাকারকবিতা২১টি মন্তব্য

রক্তের নদী,, সন্ত্রাসবাদ দমনের ধর্ষিত হয় আমার মা,বোন লাখো কোটি জনমত, মানবতার মুখোশে নিশ্চিহ্ন আজ বাংলার জনপদ! পেস কনফারন্সে আর মানুষের স্লোগান ভন্ডামীর নেই শেষ, আগুন গুলি আর ছুরির আঘাতে মানুষ মরছে তো বেশ, হাজার বছরের স্মৃতিতে প্রাণের প্রিয় দেশ সে মানুষ বাঁচিতে মরিয়া হয়েছে নিরুউদ্দেশ! রক্তের ভয়েছে খেলা মরিয়া হয়েছে মানুষ মৃত্যুর পর করে… [বিস্তারিত]

রূপার রূপকথা

রেহানা বীথিগল্প২৬টি মন্তব্য

রূপার রূপকথা *************** বিলের ধারে ঘাসের ভেতর রূপকথার মতো জেগেছিল একসময় তিনকাঁটার মাছ। বহুক্ষণ তার দেখা পায়নি আর। খলুইয়ের ভেতর ছটফট করতে করতে কখন যেন মিইয়ে গেছে মাছগুলো। তেতে ওঠা সূর্যের তেজে কোনোকিছুই ঠিক থাকছে কী? এই যেমন, রূপার শ্যামলা গালের ঠিক মাঝ বরাবর বেগুনি হয়ে উঠেছে। ঠোঁট শুকিয়ে খড়খড় করছে। গায়ের আঁটসাঁট জামাটা ঘামে… [বিস্তারিত]

কৃষ্ণচূড়ার হাতছানি -২

মুক্তা ইসলামগল্প২৮টি মন্তব্য

একটানা এতগুলাে প্রশ্ন করে স্ত্রীর কাছ থেকে কোনরুপ সাড়া শব্দ না পেয়ে হাসনাত সাহেব সােহিনীর হাত ধরে তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, কি হল কোন উত্তর দিচ্ছো না যে? আবার শরীর খারাপ করছে ? ভাল লাগছে না ? সােহিনী নিশ্চুপ হয়ে তার স্বামীর বুকে মাথা ঘেষে তার স্বামীর বুকের গন্ধ শুকছেন। টু শব্দটি পর্যন্ত করলেন… [বিস্তারিত]