(১)
অচেনা টেলিফোন অচেনা স্বর
কে যেন ডেকে যায় সকাল দুপুর।
অচেনা মিসডকল, মায়াবী রাত
চুপচাপ টুপটাপ একাকী চাঁদ।
সুরেলা আবহ, রঙিন মন
মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ
কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল
কে যেন থেমে যায়, ভেবে সব ভুল।
(২)
কখনো পাখি,কখনো আকাশ
ক্লান্ত বিকেলে কাটে অবকাশ
এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায়
যাতনা ছিলো যতো,হেসেই উড়ায়।
বুনো হাঁস, বনপাখি আর গেছো বিড়াল
নেচে গেয়ে ধরে রাখে সুর, লয়, তাল।
দুঃখ লুকিয়ে তারা হেসে খেলে বাঁচে
জীবন ফুরিয়ে যায় চেনা সেই ধাঁচে।
২৬/৭/১৯
(নীরা সাদিয়া)
মোট পড়েছেনঃ ৭৮৮জন
আজ পড়েছেনঃ ০জন
অসাধারণ কাব্য পাঠে তৃপ্ত হলো হৃদয়
অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
আপনার সুলেখিত কবিতা পাঠে মুগ্ধ হলাম। সত্যি খুব ভালো লেগেছে।
শুভেচ্ছা জানবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
সুনিপুণ শব্দ ছন্দের গাঁথুনিতে অনবদ্য উপস্থাপ।
পাঠে মুগ্ধতা অনিমিষ
অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
যাতনা সব হেসে উড়িয়ে দিতে পারলে মন্দ হতো না। পাতিহাঁসের মতো মনের আনন্দে ভেসে বেড়াতাম আনন্দ সরোবরে।
ভালো গেগেছে জোড়া কবিতা। আরও ভালো লেগেছে নিয়মিত ব্লগে উপস্থিতি দেখে। 🙂
শুভ কামনা 🌹🌹
যখন কিছু করার থাকেনা, তখন যাতনা হেসেই উড়িয়ে দেই।
অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
সুনির্মিত লিখণ, মুগ্ধতা অনিঃশেষ আপু।
সত্যি বলতে কি কবিতার ভাব আমি কখনোই বুঝতে পারিনা, এই জন্যই কবিতা নিয়ে কম নাড়াচাড়া করি, ফলশ্রুতিতে এর রস পুরাপুরি আস্বাদন আমার হয়না। 😕
আমিও আগে বুঝতাম না। একদিন কবি হেলাল হাফিজের একটি কবিতা শুনলাম। সেই থেকে কবিতার প্রেমে পড়লাম। আজো ভালো লাগে।
অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
শুভেচ্ছা আপু
সুন্দর লিখেছেন, ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে ।
শুভ কামনা জানবেন।
অচেনার মাঝে সৌন্দর্য খোঁজা আর অচেনাতেই হারিয়ে জীবনের মানে খোঁজা। জীবনটা বড়ই অদ্ভুত।
জীবনটা আসলেই অদ্ভুত। দুঃখ লুকিয়ে বাঁচতে হয় হাসি মুখে।
ভালো থাকবেন, শুভ কামনা।
জীবন ফুরিয়ে যায় চেনা সেই ধাচে….যত ভাল লাগা যত আকুলতা সবিই দিন শেষে গোধূলীর সাথে ম্লান হয়।
কবিতা বুঝি কম
খুব ভাল লাগল।
কবিতা বোঝা আসলেই একটু কঠিন। তবে আমি চেষ্টা করি সহজ ভাষায় লিখতে।
শুভ কামনা জানবেন।
আপনার কবিতা অনেক দিন পরে পড়লাম, আগে ও পড়েছি কীনা মনে নেই।
দুঃখের লুকনো সুখেই তাদের দিন কাটে কী না কে জানে!
এগুলো বহুদিন আগের লেখা। লেখাগুলো হারিয়ে যাবার ভয়ে সোনেলায় জমা করছি। ১ বছর হলো কিছুই লিখি না। কবিতারা দুঃখ লুকোতে গিয়ে নিজেরাই লুকিয়ে গেছে।
শেষের লাইনটা অনেকদিন মনে থাকবে। দুটি কবিতাই ভালো লেগেছে।
জেনে ভালো লাগলো যে পাঠকের মনে রাখার মত কিছু লাইন লিখতে পেরেছি।
শুভ কামনা জানবেন।
অচেনা মানুষের মিস কল কিন্তু ভালোই লাগে আমার,
লেখায় পাখি, হাস এসেছে ফিরে! তোমার পাখিদের কি খবর? অনেক দিন পর্যন্ত আপডেট পাইনা 🙂
শুভ কামনা।
পাখিরা ভালো আছে। ওরা গুছিয়ে সংসার করছে।
শুভ কামনা রইলো।