রক্তের নদী \\

রক্তের নদী,,
সন্ত্রাসবাদ দমনের ধর্ষিত হয় আমার মা,বোন
লাখো কোটি জনমত,
মানবতার মুখোশে নিশ্চিহ্ন আজ বাংলার জনপদ!

পেস কনফারন্সে আর মানুষের স্লোগান
ভন্ডামীর নেই শেষ,
আগুন গুলি আর ছুরির আঘাতে
মানুষ মরছে তো বেশ,
হাজার বছরের স্মৃতিতে প্রাণের প্রিয় দেশ
সে মানুষ বাঁচিতে মরিয়া হয়েছে নিরুউদ্দেশ!

রক্তের ভয়েছে খেলা মরিয়া হয়েছে মানুষ
মৃত্যুর পর করে জাতিসংঘ সমাবেশ!,

মোট পড়েছেনঃ ১,১২৯জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. স্বাধীনতা পরবর্তীতে খুন হত্যা, ধর্ষণ সব সময়ই হয়ে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের সমাজ ব্যবস্থায় খারাপ, নাহলে এইসব হতে পারেনা।
    দারুণ লিখেছেন দাদা।

  2. কত অদ্ভুত আমরা। বেঁচে থাকলে মানুষের কদর করি নাহ। মরে গেলে হাউমাউ করি। বাস্তব একটি লেখা বেশ লিখেছেন। শুভ কামনা প্রিয়টি

    1. ঠিকই বলেছেন দাদা আমরা মরে গেলেই মায়া জাগাই, বেঁচে থাকতে না।
      ধন্যবাদ দাদা আপনার জন্যও অনেক অনেক অনেক শুভ কামনা।

  3. এভাবেই আছি আমরা, পিঠে কুলো আর কানে তুলো। এ আমার দেশের মাটি ধুলো। রক্ত আর নোনা ঘামে জমে ওঠে ঋৃণ শত শত।
    দারুন করে লিখেছেন।

    1. এ আমার দেশের মাটি ধুলো। রক্ত আর নোনা ঘামে জমে ওঠে ঋৃণ শত শত।
      সত্যি দিদি এ ঋণের ভার কমছে না প্রতিনিয়ত বেড়েই চলেছে ।
      ধন্যবাদ দিদি, অনেক অনেক শুভেচ্ছা।

    1. হু ঠিক বলেছে দাদা, হয়তো একদি হারিয়ে যাবো রক্ত আর নোনা ঘামের জমে থাকা ঋণের বোঝা লয়ে।
      ধন্যবাদ দাদা শুভকামনা রইলো।

  4. “রক্তের নদী,,
    সন্ত্রাসবাদ দমনের ধর্ষিত হয় আমার মা,বোন
    লাখো কোটি জনমত,
    মানবতার মুখোশে নিশ্চিহ্ন আজ বাংলার জনপদ!”

    এদেশের সবখানের সব জায়গায় এখন এমনই হচ্ছে আর চলছে। পরিবর্তন দেখছি না। মনে হয় পরিবর্তন আর কখনো হবেও না।

    1. দাদা দেশ এবং মানুষের কল্যাণে আমরা সকল স্হানে পরিবর্তন চাই, মানুষ জাগুক নতুন আলোয় সত্যের সূচনা লয়ে।
      অসংখ্য ধন্যবাদ দাদা শুভকামনা।

মন্তব্য করুন