হৃদয়ের করিডোরে স্মৃতির পায়চারী

  • সারাদিনের ব্যস্ততা শেষে
    ক্লান্ত-শ্রান্ত আমি’র তোমাকে খুব মনে পড়ে,
    মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত।
    নির্জন রাতের নিস্তব্ধতায় ফিকে তুমি হয়ে ওঠো স্পষ্ট
    মাথা চারা দিয়ে ওঠে তোমাকে ছুঁয়ে থাকার আদম্য ইচ্ছে গুলো।

    তোমারও কি মনে পড়ে আমাকে?
    তুমিও কি ভাবো আমাকে নির্জনে গোপনে চুপিসারে?
    নাকি এই আমি বড্ড ম্লান হয়ে যাওয়া অপরিচিতা কেউ!
    যে কিছুতেই আর স্মৃতিতে তোমার আসে না ফিরে।
    প্রেমের আসন পেতে বসে না হৃদয়ের করিডোরে।

    ভুলেও কি মনে রাখো নি তোমার আমি’কে!
    নাকি কখনো কেউ ছিলামই না তোমার আমি?
    আঁকতে পারিনি কি তোমার হৃদয় ক্যানভাসে প্রেমের ছবি?
    একটুও কি আঁচড় কাটতে পারিনি তোমার মনের কোণে?

    জানি নতুন করে আর শুরু হবে না কিছুই,
    উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে রয়েছি দু’জন।
    শুধু সমান্তরালে বয়ে চলতে হবে আজীবন।
    তবুও কি একটু ভালোলাগা দিতে পারতে না তুমি?
    হতে পারতে না কি ভালো থাকার অবলম্বন আমার?

    যদি কখনো খুব আঘাতে কষ্ট পেয়ে হয়ে যাও একা,
    স্মৃতি ডাইরিটা খুলে সেই পৃষ্ঠায় নিও তুমি হাত বুলিয়ে,
    যেখানে আমি এখনো রয়েছি তোমার প্রতীক্ষাতে।
    খুঁজে পাবে আমায় আর আমাদের ফেলে আসা সময় তুমি।

    #উৎসর্গ_কাজিন
    ১২/১০/২০১৯
    ১২ঃ৫৩ এ এম

মোট পড়েছেনঃ ১,৪১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

      1. “স্মৃতি শুধু দগ্ধে দগ্ধে পোড়ে
        কষ্টে কষ্টে তিলে তিলে নিঃশেষ করে”

        দারুণ বলেছেন।

        তবে, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর কবিতার লাইন গুলো সবসময় মাথায় রাখি।
        “কষ্ট পাও, কষ্ট পেতে পেতে তুমি হয়ে ওঠো ফাল্গুনের প্রথম পূর্ণিমা। তবুও নষ্ট করো না নিজেকে।”

  1. আমরা সবসময় চাই, আমরা যাকে পছন্দ করি সেও আমাকে মনে রাখুক, পছন্দ করুক, আমার কথা ভাবুক। কিন্তু তা কি আদৌ হয়? জানি না অপরজন কি ভাবে, কি করে। রাতে যখন ঘুম না আসে তখন সেসব আরও বেশি মনে পড়ে। এর থেকে বের হতে পারে কজন?

  2. আপু কবিতাটি পরে পড়ে কমেন্ট করবো, আগে বলে নিই, ব্লগে একটি লেখা দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পার নাহলে আরেকটি পোস্ট দেওয়া নিষিদ্ধ, আগামীতে এইটি একটু দেখবেন প্লিজ।

      1. বাস্তবতার কাছে হেরে যাওয়া মানুষ গুলো চাইলেও আর ফিরতে পারে না অতীতে
        শুধু স্মৃতি হাতড়ে মরতে হয় রোজ,,,
        আন্তরিক ধন্যবাদ জানবেন

    1. আমরা সবাই জানি ভালোবাসা কষ্টে
      তবুও নির্বোধের মতো বার বার ভালোবাসার ফাঁদে পড়ি,,,আর কষ্ট পেয়ে বলি কেনো এতো কষ্ট ভালোবাসায়,,, আসলে আমরা কষ্টে পুড়তে ভালোবাসি

      অসংখ্য ধন্যবাদ আপু

  3. তারও যে মনে পড়ছে না তা নিশ্চিত করে কিভাবে বলবেন!
    হয়তো সেও নির্জনে একাকি গুনগুন করে আওড়াচ্ছে,
    মনে পড়ে তোমার লাজুক সম্বোধন
    আবার হবে দেখা— রইলো নিমন্ত্রণ…

  4. তোমার আমিকে ভুলে যাওয়া যায়না। স্মৃতিতে, জাগরণে ফিরে ফিরে তাকে আসতেই হয়। আমার তুমিকে কেবল বদলে দিতে নেই।

    দারুন লেখা। যত পড়ছি ততোই আবিষ্ট হচ্ছি। 🙂
    শুভ কামনা অফুরান 🌹🌹

  5. হৃদয়ে একবার যে স্থান করে নেয়, সে কখনো ভুলতে পারেনা,
    হয়ত যোগাযোগ থাকে না,
    তারপরেও হৃদয়ের গহীনে দাগ কাটা স্থানে হাত বুলায় যে গভীর মমতায়,
    আমরা হয়ত তা দেখিনা।

    কবিতা ভালো লেগেছে আপু।

  6. ভুলেও কি মনে রাখো নি তোমার আমি’কে!
    নাকি কখনো কেউ ছিলামই না তোমার আমি?

    নিজের স্বার্থই যেখানে বড়, সেখানে কোনও প্রশ্নই খানে না। স্বার্থের দুনিয়া।
    আপনার কবিতা পড়ে মুগ্ধ আফসোস করতে লাগলাম। শুভকামনা সবসময়।

  7. যা গত হয় তা কি ফিরে আসে।কিন্তু গভীর ভালবাসায় মন তার নৈকট্য চায় কিন্তু উটকো কারন বাধা হয়ে দাড়ালে মন বিষিয়ে পড়ে কেবলি তার স্মৃতিতে মন সাতরায়। খুব ভাল লাগল।

  8. তবুও কি একটু ভালোলাগা দিতে পারতে না তুমি?
    হতে পারতে না কি ভালো থাকার অবলম্বন আমার?

    সময় যে বয়ে গেছে এখন আর ভালবাস্তে নেই, সমাজ খারাপ বলবে। হইত হতে পারতাম সেই সময়ে এখন আর না।
    হৃদয়ের অভ্যন্তরে আঘাত আসবে, সৃতি নাড়া দেবে কিন্তু ঘটনা আর ঘটার সম্ভাবনা নাই। তা নিহচিত।
    অতীত হৃদয়ে আবেগি করে তোলে মনে ঝড় তোলে কস্ট দেই কিন্যু এগুতে দ্বি না যে…..।

  9. আহা প্রেম!! স্বর্গীয় অনুভূতি বুঝি একেই বলে। মনের গভীরে জায়গা করে নেয়া এসব অনুভূতির সাথে আর কিছুরই তুলনা হয়না।

    দারুন অনুভাবী লেখা আপু।

    1. এ প্রেম বুকের উপর মস্ত পাথর চাপা দিয়ে রেখেছে
      আমি দেখেছি তাকে গুমরে গুমরে কাঁদতে

      অসংখ্য ধন্যবাদ জানবেন ভাইয়া

মন্তব্য করুন