আমাকে যারা চাক্ষুষ দেখেছেন, তারা জেনেছেন আমি কতোটা নিরেট অকর্মণ্য। আমাকে ভাঙলে দু'চার আনা বের হবেনা জেনে, ঝুপ করে নেমে পড়া বৃষ্টির মতো তারা নেমে গেল শহুরে গলি বেয়ে; ফেরেনি কখন। আমাকে যারা প্রেমিক ভেবেছিলো এতোদিন, তারা সবাই জেনে গ্যাছে আমি মূলত প্রেমিক নই। প্রেমের বাস্তবিক কম্পাসে আমাকে মাপতে গিয়ে বেশ ঝক্কি ঝামেলায় পড়তে হয়েছে [ বিস্তারিত ]






