তুমি সুন্দরী হওয়ার দরকার কি আমি তোমাকে ভালবাসি, এটুকুই কি যথেষ্ঠ নয় ?? নিখিল বিশ্ব জুড়ে যদি একটি বুক, তোমার হয় তাতে কি তুমি সন্তুষ্ট নয় ?? নাকি আরো চাই, হাজার লক্ষ অযুত নিযুত কোটি বুকে আত্মনিমগ্ন অভিলাষ ? আমি তো এটুকুতেই পূর্ণ সন্তুষ্ট যে খানি তোমার আছে তার উপরই গড়ে তুলবো আমার স্বপ্নের [বিস্তারিত আমি ও তুমি]
ক্যাটাগরি সাহিত্য
হাতগুলো কেমন জড়তার সমুদ্রে তলিয়ে যায়, বুকের কাঁপুনি ছিলো আরো আগে থেকেই ঠোঁটের পারে অস্পষ্ট বেদনা ফুটে উঠতেই দৃষ্টিসীমা ঝাপসা হতে হতে শিকারী বাঘ হরিণের পিঠে বিঁধিয়ে দেয় দাঁড়ালো নখের আঁচড়। এ পোড়া বসতি, ছোপছোপ জোৎস্নার লেলিহান শিখা এ অসুস্থ জীবন অসুরের গোঁফের মতন কালো বিষন্নতা এমনটা চাইনিতো আমি কোনদিন, হে বিধাতা! আমিতো [বিস্তারিত এমনটা চাইনি।]
দেহে সোনার পালঙ্ক আছে অপরূপ বড় বড় অট্টালিকা; রঙিন আকাশ আছে- শুধু একগুচেছা সাদা মেঘ নেই- নীল কালো মেঘে মাটির ছায়া! ঘুমাতে কষ্ট হয়- দিবারাত্রি; স্বপ্ন আর বাস্তবতার গায়ে রক্তাক্ত হাত মুখ সর্বাঙ্গ-আর কত বর্ণের ব্যবহারে নোংরামি সময় দেখো মৃত্যুই হাহাকার- লক্ষকোটি জন্মতেই খুশি, ধূলি বালি বাহারে মেঠোপথ সাদা। ১৭ ভাদ্র ১৪২৯, ০১ সেপ্টেম্বর ’২২
১, আমার একলা প্রহর, নিলে না খবর একটি বার ও দিনে ~ রাতের আধার বুকে ব্যথার পাহাড় আমায় শুধু চিনে । ২, চাঁদ টা না হয় ঢেকেই ছিল এক টুকরো মেঘে বাতাস এলেই সরে যেত ঝড়ের গতি বেগে । তাই বলে কি দিবে তুমি দরজা জানালা খিল সময় বুঝে সুযোগ নিল [বিস্তারিত অনুকাব্য]
মিনি কফি শপ। স্যুপ খেতে খেতে আশেপাশে চোখে চোখে চক্কর দেয়া আমার পুরোনো দুষ্টু অভ্যেস। হ্যানডু টাইপ দু-একটা ছেলে না দেখলে যেন কফি শপের বিল দেয়াই বৃথা। মনের ভেতর খচখচানি থেকেই যায়। – পুস্পিতা, দেখ কি টসটসে,ফোলা ফোলা গোলাপী, খেতে ভালোই হবে কি বলিস! -কি টসটসে গোলাপী, মিষ্টি? দুটেবিল সামনের গোলাপী ঠোঁটের ছেলেটিকে দেখিয়ে ইশারা [বিস্তারিত তোর মতো একটা বন্ধু চাই-২]
আমি মরে গেলে তবেই তুমি বেঁচে যাও! এ পৃথিবীতে তোমার আর দ্বিতীয় কোনো আফসোস রইল না। আমি বেঁচে আছি জানলে তোমার কেমন রদ্ধশ্বাস আটকে যায়, অথচ, গলা ছেড়ে চিৎকার করে একদিন ভালোবাসি বলেছিলে! আমাকে ভালোবাসলে তোমার খুব বেশি ক্ষতি হয়ে যেত না! আমাকে ভালোবাসলে, তুমি অনন্তকাল এ নগরীতে থেকে যেতে চাইতে। একটুখানি ভালোবাসার জন্য [বিস্তারিত অপ্রত্যাশিত অসুখ]
রাত নামে সমুদ্রের ফেনার মতন আমাকে হত্যায় সে আজ উদ্যত জ্যোৎস্নায় ঢেকে গেছে বন দু’টো শিয়াল বনের ভেতর রটায় আলাপন – গভীর রাত এখন একটু তাজা গোশত প্রয়োজন। অথচ, কবরে যে মুর্দা থাকে, বহু আগে সে মরে যায় জীবিত অবস্থাতে। সে গোশতের স্বাদ নেই, গন্ধ নেই সমুদ্রের ফেনার মতন রাত নামতেই মশাল হাতে পালিয়ে [বিস্তারিত রাত নামে।]
বিপদের গায়ে ঠাণ্ডা বাতাসে জল গড়ে না। মেঘলা মন মাটির দোসর ঘাসফড়িঙে! মনের দ্বারে দক্ষিণা আকাশ পূর্ণিমা ফুরায়- বিপদ ফুরায় না ঘার ঘাপটি মেরে থাকে রাস্তার মোড়ে! অথচ মেঠোপথ ধু -ধু শ্মশান, রাত গড়িয়ে দুপুর সন্ধ্যা; অতঃপর বিপদ ছাড়ে না নদীর চারিধার বালুচর কিংবা কাজল। ১৩ ভাদ্র ১৪২৯, ২৮ আগস্ট ’২২
কিছু কিছু ব্যথা মেঘ হয়ে জমে ডাকলে বাজের মতো, তবু তা পারে না অন্যের মনে জাগাতে ক্ষণিক ক্ষত। অতল পিয়াসে কুলু কুলু রবে চলা এ নিশুতি নদী, কে বা পায় তার ক্রন্দন ধ্বনি যাচলেও নিরবধি! পাশাপাশি থেকে আজীবন দেখা পায় না কখনও চোখ, পারে কি করতে এ’ কানের দুখে ও’ কান আড়ালে শোক? ছবিঃ সোনেলা [বিস্তারিত কিছু কিছু ব্যথা]
আমি তার জন্য আজো স্বপ্ন বুনি নিয়মে অনিয়মে তার কথাই যেনো শুনি তার জন্যই, তাকে ভাবি রোজ তার ভালোতেই, তার কাছে আমি নিখোঁজ তারে নিয়েই কবিতা, আনন্দ হাসির ছল তার প্রেমেই, একাকীত্বের পদদল তারে নিয়েই যেন ভুবন, চিন্তা চেতনা তার কাছেই আমার, আজীবন চির বঞ্চণা অহর্নিশি আমি, তার গান গাই মনের ব্যকুলতায়, তার সব [বিস্তারিত তার জন্যে]
“বাবা মাঈ উঠো দুধ বাতাসা পিয়া কারো, যুগ যুগ জিয়া কারো”- এ হলো সাত-সকালে মায়ের আহ্বান। সারারাত সোফার গরমে পিঠ পুড়ে, না ঘুমিয়ে চেখে- মুখে রাজ্যের বিরক্তি ভর করছে। তবুও খুশি খুশি মুখে উঠে গিয়ে দেখা গেল, কোথায় দুধ আর কোথায় বাতাসা। কপালে বড়জোর এককাপ আদা চা বা কফিই জুটতে পারে! বাড়িভর্তি সিজেনাল গেষ্ট। [বিস্তারিত খুঁজে ফিরি তবুও]
মিথ্যা মেকি পা’য় দলে আয় রে জোয়ান আয় চলে করিস নে আর যোগ্য সময় ক্ষয় – হবেই হবে মানবতার জয়! হাতের পরে হাত রেখে চল রে তোরা পথ দেখে ছিন্ন করে ঘুণ জরা সংশয় – হবেই হবে মানবতার জয়! ঘিরলে তবু শীত খরা সাজ রে কালের হরকরা ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় – হবেই হবে [বিস্তারিত হবেই হবে মানবতার জয়!]
রঙিলা ****** কেহ কষ্টের দুতরা বাজায়, আর কেহ রঙের ঘুড়ি উড়ায়। নিরলে বসিয়া ভগবান মিটমিটাইয়া হাসে। আহারে রঙিলা! অহর নিশি জপি যারে, পাইতাম যদি কাছে তারে, বসাইয়া কোলেতে করিতাম আদরো তারে।। কিন্চিত ভুলে সরে যায় দুরে, আবার মস্ত ভুলেও, কাছে টানে ক্ষমা করে সে। কি যে তার মতিগতি, কি যে তার নিয়ম নীতি! আহারে [বিস্তারিত রঙিলা]
বুক পকেটে প্রিয়তমার ছবি বুকের গহীনে “মা” ডাক পিছনে ছুটছে দুর্বৃত্তের দল কঠিন তাদের হাঁক। কাজের খোঁজে গিয়েছিল সে নিউমার্কেটের গলিতে পিটিয়ে তারে লাশ বানালো পারবো কি সে কথা ভুলিতে? ছমাস আগে বিয়ে হয়েছে এখনো শুকায়নি মেহেদির দাগ প্রিয়তমা তারে আর কভু খুঁজে পাবেনা করতে পারবেনা রাগ। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় [বিস্তারিত ভুলতে পারিনি আজো]
বিশ্ব জুড়ে হাওয়া বইছে নিয়মিত পৃথকিকরণ শুকনো পাতা ঝরে পড়ে নতুন পাতায় প্রকৃতি বরণ । এ হাওয়া জড়িয়ে গা বাসালাম আমিও আজ বেশ নিজের কাছে নিজেই হলাম প্রায় নিরুদ্দেশ । খুঁজে না কেউ, বুঝে না কেউ ঝরা পাতার কান্না এই আছি, এই নেই জীবনের খতিয়ান টা টান না । মিলে, অমিলে [বিস্তারিত মিলে, অমিলে]