বিশ্ব জুড়ে হাওয়া বইছে
নিয়মিত পৃথকিকরণ
শুকনো পাতা ঝরে পড়ে
নতুন পাতায় প্রকৃতি বরণ ।
এ হাওয়া জড়িয়ে গা বাসালাম
আমিও আজ বেশ
নিজের কাছে নিজেই হলাম
প্রায় নিরুদ্দেশ ।
খুঁজে না কেউ, বুঝে না কেউ
ঝরা পাতার কান্না
এই আছি, এই নেই জীবনের
খতিয়ান টা টান না ।
মিলে, অমিলে ভুলে ভরা
হিসাবের জের
অভিপ্রায় থেকে যায়,শুধরাবার
আসি যদি ফের ।।
রচনা কাল ঃ ২৪/০৮/২০২২
ঢাকা
মোট পড়েছেনঃ ৫৮৮জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর উপলব্ধিকর কবি দা
অনেক শুভ কামনা রইল
ধন্যবাদ ভাই 🌹❤️
অনেক শুভ কামনা
জিবনের চিরুনি দিয়ে বুঝালেন কামরুল ভাই।
চেস্টা করেছি মাত্র ভাই ❤️🌹
শুভ কামনা সহ ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল।