মিথ্যা মেকি পা’য় দলে
আয় রে জোয়ান আয় চলে
করিস নে আর যোগ্য সময় ক্ষয় –
হবেই হবে মানবতার জয়!
হাতের পরে হাত রেখে
চল রে তোরা পথ দেখে
ছিন্ন করে ঘুণ জরা সংশয় –
হবেই হবে মানবতার জয়!
ঘিরলে তবু শীত খরা
সাজ রে কালের হরকরা
ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় –
হবেই হবে মানবতার জয়!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৭৯৯জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার আহ্বান। মানবতার জয় হবেই। শুভ কামনা রইলো।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মানবতার জয়ের আশায় আমরাও আছি।
শুভকামনা 🌹
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
খুব সুন্দর আগামীদিনের পথ চলার ভাবনা কবি দা
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
কবিতা ভালো লাগলো খুব, ভালো থাকবেন শুভ কামনা।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!