একটি ব্রেসলেট

একটি ব্রেসলেট.. স্যার একটা প্রশ্ন করবো বলেই একজন লোক পিচনে এসে দাঁড়াল অতিব পিচনে ফিরে তাকাল জ্বী শিওর বলুন কি বলতে চান।স্যার আমি এই দোকনের কর্মচারী প্রায় ১০ বছর এখানে আছি প্রায় প্রতিদিন এখানে ৩০/৫০ হাজার টাকার কসমেটিক্স বেচাকেনা হয়।তবে এই ফেব্রুয়ারী মাসটা আলাদা বৈশিষ্ট্য আছে বলে হয়ত ১-১৪ তারিখ পর্যন্ত সারা বছরের তুলনায় বেঁচাকেনা [বিস্তারিত একটি ব্রেসলেট]

জননীর বুকে কঙ্কাল

ঘুপুত ঘুক! সর্বনেশে পাখি শুধু রাতের আঁধার ছাপিয়ে ডাকে।  তার ডাক শুনে মানুষের অন্তরাত্মা কাঁপে। না জানি, কি বিপদ আসে?  ঐ পাড়ার ময়েন উদ্দিন ভাই পাখিটারে গালিগালাজ করে। শালা….! তার গালি শুনে পাখিটা চুপ করে থাকলেও, রাতের বুক চিরে আবার ডাকে “ঘুপুত ঘুক!” মনে হচ্ছে, মগজ ভেদ করে ছাড়বে। ঘুম আসে না। কয়েকদিন ধরে শোনা [বিস্তারিত জননীর বুকে কঙ্কাল]

ইম্প্রেশন গল্প, প্রেম

ভর দুপুরে তৃষ্ণার্ত পথ কাঁদি কাঁদি ডাবে ডোবে গেল । চৈত্রের রোদে ঘামের নদী থেকে হেঁটে এলো বর্ষার লালচে পুঁটি। প্রণয়ের সুর ভেসে গেলো কেন্দ্রে কেন্দ্রে । কমলার কোষে জ্বলে উঠলো অস্তিত্বের আগুন । তিন দিনের মাথায় তাবু চিরস্থায়ী হলো। কেউ পেল আর কেউ হারালো । স্নেহ আর ভালোবাসার দায়ে পৃথিবী ছেড়ে গেল ঘরের সবচেয়ে [বিস্তারিত ইম্প্রেশন গল্প, প্রেম]

সঙ্কট-বৃষ্টি //

দাঁতগুলো ঝকঝকে। নিমের ডাল কেটে মেসোয়াক বানিয়ে রোজ দাঁত মাজে খলিল। হালকা কোঁকড়া চুলগুলো বিশেষ একধরনের চিরুনি দিয়ে আধাঘন্টা ধরে পড়ার টেবিলে সাজিয়ে রাখা অন্যান্য প্রসাধনী, যেমন, সুগন্ধী পাউডার, সস্তা দামের পারফিউমের শিশি, চিরুনি, সস্তা দামের একটা গোল আয়না,  আর ক্লাশ টেনের সব বইপত্রের সাথেই রাখা। সেই আয়নাটার মুখ দেখে দেখে সময় নিয়ে বড় পরিপাটি [বিস্তারিত সঙ্কট-বৃষ্টি //]

আমাদের একদিন

  – (মেয়ে) এই নাও সাতসকালে তোমার  জন্য কুড়িয়ে নিয়ে এলাম। সাদা ফুল নাম জানিনা । লাল গোলাপ নয় কারন লাল মেয়েদের রঙ। – সুন্দর কিন্তু আমার যদি লাল গোলাপই চাই তখন কি হবে? আর এই অসাধারণ ফুলের জন্য কি করতে পারি! – কিছু হবে না। অসাধারণ ফুলের জন্য আজকের দিনের জন্য চা-কফি, রান্না সব [বিস্তারিত আমাদের একদিন]

চশমা পরা ছেলেটি

ইদানিং মায়ের রুমের সামনে আসলেই পায়ের গতি শ্লথ হয়। ঘটক পাখি ভাই এর নিত্য আনাগোনা চলছে। আমিও আড়িপাতি। মা, তোমরা যতই যাই বলো। চশমা পরা ছেলে ছাড়া আমি বিয়ে করবো না। আর দরজা লাগায় দাও। অফিস থেকে ফিরে দেখি, টেবিলের উপর চশমা পরা মায়াবী ছেলের এক ছবি। নীচে একটা কাগজে মায়ের হাতের লেখা চিরকুট। ” [বিস্তারিত চশমা পরা ছেলেটি]

আপনালয়

সন্ধ্যা পেরিয়ে রাত্রি যখন ছুঁইছুঁই, তখনই নতুন আত্মীয়রা কাজলকে এই ঘরে পৌঁছে দিয়েছিলো। এতোদিনে নিজের একটা ঘর হওয়াতে তার বেশ ভালোই লাগছে। নিজের ঘর! নিজের মতো সাজিয়ে-গুজিয়ে রাখা, নিজের মতো করে থাকা! কার না ভালো লাগবে! ওর ইচ্ছে করে এখনই ঘরটা সুন্দর করে সাজিয়ে নিতে। খাটের রেলিংয়ে ঝুলে থাকা নানারঙের প্লাস্টিকের ফুল আর ঝুল, ঘরভর্তি [বিস্তারিত আপনালয়]

বেলা অবেলা

” আজ তোমার চুলটা বাঁধা হয়নি ঠিক মতো!  ” ওর কথা শুনে আয়নায় ফিরে তাকালাম। ক্ল্যাপস ব্যান্ডটা দিতে গিয়ে অকারণে চুলগুচ্ছ ফুলে গেছে। ঝটপট ঠিক করে বের হলাম। ৮:৩০ বাজে। ” তুৃমি কিন্তু বড্ড দেরি করে ফেললে?  তেলও পুরাও নি !  ” ওহ – হো!  তাই তো! স্নিকারস পরে ভেসপা স্টার্ট দিলাম। মনোযোগ ধরে রাখতে [বিস্তারিত বেলা অবেলা]

তবুও চাই!

“পরের কারনে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও,তার মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও। পরের কারনে মরনেও সুখ, সুখ সুখ করি কেঁদনা আর; যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার” বড্ড অগোছালো/ এলোমেলো তুমি! – হ্যাঁ ঠিক তাই। জীবন সম্পর্কে উদাসীন কোনকিছুরই ঠিক নেই! সবসময় কি এত ভাব? – আমি [বিস্তারিত তবুও চাই!]

চোর

বিচার বসেছিলো সেই সকালে। এখন দুপুর। কিছুক্ষণ আগে উত্তম-মধ্যম দেয়ার পর  মাথার চুল গুলো কেটে তাকে ন্যাড়া করে দিয়ে গেছে পাড়ার ছেলেগুলো। এদের অনেকেরই আতুড় ঘরে সে উপস্থিত থেকেছে। প্রসব বেদনায় যখন ওদের মায়েরা ছটফট করেছিলো, তখন ধৈর্যের চরম সীমায় থেকে পরম মমতায় সেই তাদেরকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছিলো। ছেলেপেলেদের উপর কেন জানি কোনো [বিস্তারিত চোর]

বৃষ্টি নামে ভালোবাসায়

  – এই খানে একটু থামি? কেন! এতো সিগারেট কিভাবে খাও? – এককাপ চা.. আচ্ছা। – নদী, ফুসকা খাবে? খেতে পারি, তবে এগুলো না, ওইইইই গুলা। – এহ, বিদঘুটে! হোক, ওটাই খাবো। – হু বুঝি তো! তুমি কিন্তু ছ’টা খেয়ে ফেলেছো, একটু আগে বললে বিদঘুটে! – তুমিই তো আমার মুখে ঢুকিয়ে দিচ্ছো! ফাগুন, এসো পিঠা [বিস্তারিত বৃষ্টি নামে ভালোবাসায়]

তুমি আসবে বলে!

তনু শ্যামলা গড়নে হালকা পাতলা চেহারা। এখনকার মেয়েদের থেকে একটু আলাদা। সাজসজ্জায় একেবারেই তার আগ্রহ নেই। কারন শ্যামলা মেয়েরা বেশি সাজগোজ করলে ভালো লাগে না। সাজগোজ দুধে আলতা ফরসা ঢংগি মেয়েদের জন্য। ছেলেরা দেখবে আর হাঁ করে তাকিয়ে থাকবে  গরীলার মত। আচ্ছা এই বেটাছেলেরা মা থেকে শুরু করে মেয়েদের দেখতে দেখতেই বড় হয় তারপরও মেয়ে [বিস্তারিত তুমি আসবে বলে!]

সারপ্রাইজ

সায়মা রাতুল একে অপরের কাজিন। ছোট বেলা থেকেই ওরা দুজন দুজনকে পছন্দ করতো এবং তা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। ওদের সম্পর্কের কথা জানাজানি হলে দু’পক্ষের কেউই তা মেনে নেয় না। তাই বাধ্য হয়েই সবার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে ওরা। তখন থেকে আর কেউ ওদের সাথে সম্পর্ক রাখেনি। রাতুল একটি বেসরকারি কোম্পানীতে জব [বিস্তারিত সারপ্রাইজ]

প্রহেলিকা

  শ্রাবণ আহমেদ, বয়স চল্লিশের দোরগোড়ায়। বেশ লম্বা ফর্সা ও সুঠাম দেহের অধিকারী। এক কথায় সুদর্শন পুরুষ। হুটহাট বেড়িয়ে পড়েন লং ড্রাইভে। আজ যখন বেড়িয়ে পড়লেন তখনও রাত্রির মায়া কাটিয়ে প্রভাত আসেনি প্রকৃতির কোলে। বলা চলে অনেকটা রাত্রির শেষ প্রহর। রাস্তার চারপাশে নিয়ন বাতির আলো সাথে ঝিঁঝিঁ পোকার ডাক অন্যরকম ভালোলাগায় ভেসে যায় বলেই সে [বিস্তারিত প্রহেলিকা]

জল পাথুরে মন

ঐতিহ্য প্রকাশনী থেকে আমার অনুগল্প নিয়ে একটা বই বেরিয়েছে। ফেসবুকে আলোচনা, সমালোচনার ঝড় বইছে। ঐদিকে বই মেলা শেষ করে বাড়ি ফিরতে রাত হয়। ব্যাপারটা উপভোগ্য। মা এটা নিয়ে চিন্তিত!  বলে, মা সাবধান থাকবে। সময়ের স্রোতে গা ভাসাবে না। তবে, মানুষ চেনার প্রকৃত সময়। : মা, তুমি টেনশন করোনা। : না রে মা। টেনশন কি আর [বিস্তারিত জল পাথুরে মন]