ছাইরাছ হেলাল

লেখালেখি আমার কম্ম নয় - সে আমি বুঝেছি জেনেশুনে বেশ আগে এবং ভালভাবেই, তবে পাঠক হওয়ার অদম্যতা দমনে অপারগ আমি বরাবরই......

  • নিবন্ধন করেছেনঃ ১৩ বছর ৭ মাস ১ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ৭৭৮টি
  • মন্তব্য করেছেনঃ ১৯৪৯৩টি
  • মন্তব্য পেয়েছেনঃ ২২৩৬২টি

আগুন ভালোবাসা

ছাইরাছ হেলাল ২২ এপ্রিল ২০১৭, শনিবার, ১১:০৪:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য
কবিতার কথা ভেবে হঠাৎ জেগে উঠি, রাতভর জেগেও থাকি, বাঁচতে ইচ্ছে করে হাজার বছর, কবিতার গা-ছুঁয়ে, স্পর্শ-সুখ না হোক, অনন্ত-অমর জীবন চোখসুখে; এলিয়ে পড়া, ঝুঁকে যাওয়া বসন্তে, বর্ষা-হেমন্তে, শীতের শীতে, বয়ে যাওয়া জলে পা-ভিজিয়ে, প্রশান্তির বুকে ফুঁ দিতে-দিতে একটু একটু করে জমা-হওয়া জল আলগোছে তুলে নেবো কবিতার প্লেটে; এর-থেকে আগুন-ডাইনিও ঢের ভাল ফুঁপিয়ে কাঁদায়, কাঁদে-না [ বিস্তারিত ]

মেঘেদের জল-চোখ

ছাইরাছ হেলাল ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার, ০৭:০২:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
রেশমি মেঘেদের দীর্ঘশ্বাসে মেঘ-চোখের জলস্রোত ঝুলে আছে, ভারী হয়ে, ভাবে, রক্তস্রোত হয়ে গড়াবে, হয়-না গড়িয়ে পড়া। এ আমার-ই মেঘ-জল; দিনের ওবেলায় আকাশের গায়ে এলো-চুল মেলে বসে আছে মেঘ, দু’জনায় কবিতা পড়বে বলে, বিঘত চুলে, চোখ চিবুক জড়িয়ে ঢেকে যাবে গুচ্ছ-গুচ্ছ কবিতা, বারে-বারে; কবিতা-সন্ধ্যা কবিতা-রাত্রি কবিতা-সকাল, গভীর সবুজ ছুঁয়ে জেগে জেগে স্বপ্নজাল বুনবে ঝ’রে পড়ে ম’রে [ বিস্তারিত ]

সমুদ্র জেগে থাকে

ছাইরাছ হেলাল ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ০৬:৫১:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
প্রশস্ত সমুদ্র প্রশান্ত হয়ে শুয়ে আছে, লম্বালম্বি, আড়াআড়ি বা গোল হয়ে, চাঁদ-বুকে বালিয়াড়ি ছোঁয়া-ছুঁয়ি করে, আধো-আধো ঘুম-জাগরণে, ভাবে, উন্মত্ত জোয়ারে-রণে-রমণে কতকাল থেকেছি একসাথে একপাশে, জোয়ার এখন ভাটায় নেয় টেনে, তবুও দূরে কেন? কাছে এসো, মাথা তুলে স্নিগ্ধ কণ্ঠে বলে কে, কে ওখানে? এসময়ে? ‘আমি রাত্রি’;
রাত মধ্য-হলেই ধানসিঁড়ি নদীটি ডাকে, খুব করেই ডাকে, যাই, যাই-ও না, রাত্তিরে যাই-ই-না, ডর লাগে, খু-উ-ব, সকাল-দুপুর-বিকেলে-সন্ধ্যায় যাই, সন্ধ্যা-বসন্তেও, একাকী করে নিজেকে, চুপে, খুব চুপে, না-শব্দে, কাঁদা মাখামাখি করি, পা-ভেজাই, ভিজি-ও। ঠেস দেই, মোটাসোটা গাছ দেখে, বসি অজস্র পা-ছড়িয়ে, ঝুম-আনন্দে; কথা হয়-না, তাকাতাকি হয়, হাসে, হাসি-না, ঝামেলা বাঁধার ভয়ে। যথেষ্ট ঈর্ষা করার ভঙ্গিতে বড়-সাদা-বক এক-পা [ বিস্তারিত ]

আহ্লাদের নাটুয়া-ঝলক

ছাইরাছ হেলাল ১৬ এপ্রিল ২০১৭, রবিবার, ০৫:২২:৫৭অপরাহ্ন সাহিত্য ৩০ মন্তব্য
এ-কোথায় এলাম!! জিউসের গোপন দরবার!! না-কী কাশিম বাজার কুঠি!! ঘসেটি বেগমকে-তো দেখছি না!! হবু-গবুর দরবার!! নাকি কোন নাট্য মঞ্চ!! দারুণ অপ্সরী বা সাধের মায়াঞ্জন-ডাইনিদেরও না!! ঠিক ঠাওর করতে পারছিনে। ফিসফাস ফিসফাস, গুজগুজ, গুজগুজ, ধমক থেকে হাল্কা হাসি-মস্করা পর্যন্ত!! এটা-কী কোন রাজনের বন-দুর্গ (চাণক্য)!! অন্ধের পোড়া-চোখ, চোরাচোখে চোখ পাতলাম, চোরা কান-ও, (বিউগল ও হাল্কা ডঙ্কা-ধ্বনির মধ্য [ বিস্তারিত ]
এক আকাশ ঘুম জমা আছে রাত্রির কাছে, আঁতিপাঁতি করে খুঁজতে থাকি না-খোঁজার ভানে; খুঁজতে না-জানার করণকৌশলে, ধু ধু রাত্তিরে ভিজে যাওয়া ডানা পুড়িয়ে ঠায় দাঁড়িয়ে, ঐ উন্মুখ নয়ন ছুঁয়ে; ঘুম এখন গুয়েতেমালার জঙ্গলে বসে থেকে হাসে, অক্ষাংশ-দ্রাঘিমাংশ ভুলে আচ্ছা-মতো প্যাঙ্গোলিন হাসি!! উনুনে উনুন জ্বেলে তড়িতাহত হবো ছাই'য়ে ফিনিক্স ওড়াবো, উড়বো না, বয়ে যাওয়া জলে পা-ভেজাবো [ বিস্তারিত ]

প্রণতি

ছাইরাছ হেলাল ১৪ এপ্রিল ২০১৭, শুক্রবার, ১১:৩৭:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
ফেরার পথে যদি বলেই ফেলি, এই-যে কুহকিনী কার ঘাড়-মটকে এখানে এলে, এখুনি!! শাস্ত্রীয় বিধান মেনে, ঝেড়ে ফেলে সব লোভ, তর্পণ করো এ-ই দেবতাকে; প্রতিমার পূর্ণতা দেবো তোমাকে, তুমিই তা-পাবে!! প্রণত হও চিরন্তন পরমসত্তায়, অবিস্মিত উদারতায়, স্থির প্রজ্ঞায়, প্রাণবন্ত মুক্তোদানার বৃষ্টি, তুমিই পাবে। কপট কুয়াশার শিশুতোষ প্রহেলিকা অব্যক্ত ঈর্ষা-কাতরতার অগ্নিকুণ্ড ছুঁড়ে ফেললে, একমাত্র তুমি-ই পাবে, পুণ্যময়ী [ বিস্তারিত ]

চাওয়াদের না-চাওয়া

ছাইরাছ হেলাল ১০ এপ্রিল ২০১৭, সোমবার, ০৬:৪১:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য
এই-যে ক্রমাগত না-হতে থাকা থেকে থেকে, না-ই হয়ে যাওয়া বালখিল্যতার আনন্দ-বিষাদে মন্দ লাগে-না, আনন্দ না-আনন্দদের আতিশয্যে গুলিয়ে ফেলে গুলতে গুলতে ঢক করে গিলে ফেলা; তা-ও মন্দ নয়, আমরা যাব অরণ্য-গভীরে, কোন এক জানা-না-জানার বনে নিশীথে বা মধ্য-দ্বিপ্রহরে ঘর্মাক্ত কলেবরে, ঘোড় সওয়ারির বেশ ধরে, নগ্ন পায়ে-ও, হাঁটা-না-হাঁটার ভাব নিয়ে খেলতে খেলতে, ক্রমাগত আড়াল নিতে থাকবো, প্রকাণ্ড [ বিস্তারিত ]

শেষের ঠিকানা

ছাইরাছ হেলাল ৯ এপ্রিল ২০১৭, রবিবার, ০৬:৪০:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য
হাউই হয়ে উড়বে বলে, হাউই ওড়াবে বলে দিগ্বিজয়ই দিগ্বজ দিগম্বরের বেশে ভুঁড়ি বাগিয়ে হাউই হয়ে তেড়েফুঁড়ে উড়ে যাবে ঐ নীলাকাশে! সে কী এক আহ্লাদি আয়োজন! বেহিসাবি উদয়-অস্ত, নিদহীন দিবারাত্রি, তুড়ি মেরে ক্ষুৎ-পিপাসা সে এক এলাহী দক্ষ-যজ্ঞ; কোথায় সলতে, কতটুকু ভিতরে, কতটুকুই বা ঝুলবে বাহিরে হিসেবি বারুদ কখন কোথায় কতক্ষণ পুড়বে! অপেক্ষা, এই তো শেষের শেষ [ বিস্তারিত ]

চিবুক-তিল

ছাইরাছ হেলাল ২৫ মার্চ ২০১৭, শনিবার, ০৯:৫৯:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
রাত্রির রক্তরাঙা চিবুকে (অক্ষরেখা-বরাবর) অসমান্য ঝকঝকে জীবন্ত মায়াতিলচিহ্ন দেখে বিস্ময়বিস্ফার চোখে, ঘোর লাগে-নি; হৃদ-অন্তস্থল বিপুল-বিশালতায় ধড়ফড় করে-নি, খুন-হয়ে-যাওয়া বিচূর্ণ হৃদয়ের উচ্ছসিত জলস্রোত!! উহ্‌, তা-ও-না; বোখারা-সমরখন্দ দিয়ে দেব!! এমন ভাবনা-ও ভাবি-নি (নেই-ও-তা); তিলোত্তমা!! নাহ্‌, তা-ও-তো মনে হয়-নি। তিলটি ক্রমাগত গড়াতে গড়াতে ঢেকে গেল সারা-মুখ সারা-শরীর, অরণ্যস্নাত প্রত্যুষ কুয়াশার আদ্রতায় হৃদয়ের দীপাবলীতে, জড়ালাম কালো-চাদরে অনন্ত জ্যোৎস্নার সরোবরে; [ বিস্তারিত ]

শুধু একটিবার

ছাইরাছ হেলাল ২৪ মার্চ ২০১৭, শুক্রবার, ০৯:৫৮:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
আগুন, একবার, একটিবার শুধু জ্বলে ওঠো, একবার-ই, (প্লিগ লাগে) প্রাসাদ মিনার, জিউস বা ইন্দ্রের রাজ-দরবারে নয়, জোতদারের গৃহপ্রাঙ্গণে নয়, মরণরশ্মি বিকিরণের মোবাইল টাওয়ার সুরঞ্জনার সেই উজবুক যুবকের মাথায় বা দুর্গন্ধের কালো-কূপেও নয়; নিভু-নিভু অঙ্গারে হলেও সখীর পাথর হৃদয়ে জ্বলে ওঠো, পোড়াও আমৃত্যু, উল্টে-পাল্টে, প্রাণ-সুখ জুড়িয়ে; আরে আরে!! আগুন!! সখীর বসন্তচোখের অনুসরণ-সুখ পাইনি এখনো; রগরগে শীতের [ বিস্তারিত ]

ক্রুশে বিদ্ধতা

ছাইরাছ হেলাল ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০৯:৫৫:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য
ঘুঘু ডাকা ভোর, শেষ বিকেলের কুহুতান, গ্রীষ্মের নিষ্প্রভ নক্ষত্র, উত্তাল ঝোড়ো হাওয়া, রূপোর জ্যোৎস্না সবই আছে যেমন ছিল, চারণভূমির ঝর্ণাটিও। শিশির-ভোরের রোদ্দুর, নিঃশব্দ ডানায় দ্রুত উড়ে যাওয়া বিভ্রান্তির প্রজাপতি, ঘুম জাগা ফুল, জেগে-ওঠা পাখিদের কুজন, কাস্তের কানাকানি, ক্রুশ বেঁধা যীশুমূর্তি, শুধু সানন্দের ভোর-আনন্দে নেই ফিংয়ে পাখিটি, সকালেই দুপুর-ক্লান্তি, খুঁজছে নিভৃত নীরবতার ছায়া, নেই কবিতাগুচ্ছের ওড়াউড়ি, [ বিস্তারিত ]

স্বপ্ন-পথের-ছবি (ম্যাগাজিন)

ছাইরাছ হেলাল ২০ মার্চ ২০১৭, সোমবার, ১১:৩৭:৫১পূর্বাহ্ন গল্প ৩৪ মন্তব্য
অভয়-রাজ্যের রাজপথে বোশেখের রোদ্দুর ঢেকে গেছে বজ্র-বৃষ্টিতে। অকস্মাৎ কড়াৎ শব্দে প্রবল ঠাটা হামলে পড়ল চকচকে থামানো বাসের মগডালে। কানের পর্দা-ছেঁড়া শব্দের মাঝেও ধাতব শব্দ ও আলোর ঝলকানিতে দাউ-দাউ করে জ্বলে উঠল বাসটি। মুহূর্তেই কালো-কুণ্ডলী-মেঘ আকাশে মাথা তুললো, তেলের পোড়া গন্ধ ছাপিয়ে এলো পোড়া টায়ারের তীব্র গন্ধ। অথবা, কোন-এক মাতাল-নপুংসকের ব্যর্থ-তরবারির প্রচণ্ড আঘাতে যাত্রী-শূন্য বাসটি অগ্নি-দগ্ধ [ বিস্তারিত ]

অকাল-মরণ (ম্যাগাজিন)

ছাইরাছ হেলাল ১৮ মার্চ ২০১৭, শনিবার, ১২:২৪:৩৩পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য
ভাবছি, যাব-না আর জলাভূমির ব-দ্বীপে, ঘন্টা-মিনারে চোখ-ফেলে-রেখে চোখে আঁকবোনা অগণন ফুলের দেশ, প্রথম কুড়িফোটা সৌরভে প্রজাপতি-রং মেখে, প্রজাপতির বেশে, কিন্তু! আকাল-মরণ শেষে বৈশাখের সকাল-রৌদ্র যে হাঁট বসিয়েছে, জাঁকিয়ে সে হাসছে এবারে! ঠোঁট উঁচিয়ে!! সকাল-নির্জনতায় প্রায় প্রতিদিন-ই দেখা হতো শঙ্কাহীন-স্রোতস্বিনী-হেজাবীসকালের সাথে, ভাবনাহীন-বৃত্তে, ডুবো-নদীর পারে, স্বপ্নে-পাওয়া জল-স্পর্শে; সকালের হাঁটা-পথে, সময়ের সু-বিপুল তারতম্য ভেদে অনিয়মের-নিয়মে, অগাধ বিস্ময়ের সবুজ [ বিস্তারিত ]

দুপুর ঘুমোয় (ম্যাগাজিন)

ছাইরাছ হেলাল ১৬ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০৩:১৯:২৬অপরাহ্ন রম্য ৪৬ মন্তব্য
দুপুর শুয়ে আছে উপুড় হয়ে ঘুমুবে বলে, পিঠে নিয়ে রাশি রাশি তপ্ত-বোঝা। অমোঘ নীরবতায় সূচি-সুন্দর বিষজর্জরতা সাথে নিয়ে ভাবে, জন্ম দেবে জন্ম নেবে চারপাশ-জুড়ে বয়ে যাওয়া কোন-এক স্বপ্ননদী; নির্বোধ নির্বুদ্ধিতার মাকরজালফাঁদে ঝুলে থেকে বৈশাখ ভাবে, এ কোন্‌ বৈশাখ এলো আচমকা মেয়াদোত্তীর্ণ ম্লান ভালবাসা নিয়ে; বিষণ্ণতা কাঁদে এবার সুর করে।

লেখকের সর্বশেষ মন্তব্য