অতৃপ্ত ভালোবাসা

আমার চাওয়াগুলো না হয় অপূর্ণই থেকে যাক আগের মতোই
তুমি অভুক্ত রেখেছো বলেই তো বার বার ছুটে আসি
ক্ষুধা মেটানোর আশায়
অতৃপ্ত আত্মা নিয়ে ফিরে আসি গোধুলী বেলায়
আবার মিলিত হবো বলে।
ভালোবাসা আজ না হয় অপূর্ণই থেকে যাক
পূর্ণ করে দিও অন্য কোন দিন,
আমি তোমার মনের অলি-গলিতে হেঁটে বেড়াই সর্বদা
সময়ের ঘড়ি আমার কাছে আত্মসমর্পণ করেছে অনেক আগেই
আমার সব্যসাচী হাত একদিন ঠিকই তোমায় খুঁজে নিবে।

1463376_595958343795657_364931915_n

মোট পড়েছেনঃ ২,৪৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ভালোবাসায় কখনো তৃপ্তটা পায় না ……………
    ওতৃপ্ততা আছে বলেই ভালোবাসার রং এতো সুন্দর ………

    যার মনে এতো ভালোবাসা সে অবশ্যই পাবে তার ভালোবাসার হাত (y)

  2. ভাইরে নচিকেতার মত হলে ঠিক আছে।
    যদি ভালবাস একজনকে তাহলে ছোট মনের অধিকারী,
    আর বেশি জন কে ভালবাস্ লে বৃহৎ মন।
    ব্যারথতায় হয়তো তৃপ্ত, আমি অসুখী।
    সুন্দর ভাই।

মন্তব্য করুন