মাঝে মাঝে ভুল করে পাথরেরও ঘুম ভেঙ্গে যায়
রাতের মৃত্যু হলেই বেঁচে ওঠে প্রভাতের আলো।
আঁধার রাতে গঙ্গার জলে পাপ ধুতে আসা পাপিষ্ঠ পূজারীর
শাদা চাদরের প্রান্ত বেয়ে উঠে আসে দীর্ঘশ্বাসের বাতাস
নিস্তব্ধ প্রহরে অবিরাম বর্ষণে ক্ষয় হয় মানবতার ভ্রুণ।
বুলেট কিংবা বন্দুকের ভাষায় নয়
কথা হোক এবার সত্যিকার মুখে মুখে।
আড়ালে নিন্দুকেরা অনেক কিছুই বলে
চাঁদের মৃত্যুকালে অশ্বের মত ছুটোছুটি করে
চাঁদের মৃত্যু হলেই যে সূর্য ওঠে এটা তারা বুঝেও বোঝে না।
মোট পড়েছেনঃ ৭৫৬জন
আজ পড়েছেনঃ ০জন
সূর্যের আবির্ভাবে চাঁদ ঘুমিয়ে যায়। এটা কি মৃত্যু নয় ক্ষনিকের বিশ্রাম,,,,,,
বাহ! কি অপূর্ব প্রকাশ। (y)