ইচ্ছের পথ চলা

 

ইচ্ছে করে আকাশের নীল মেখে
প্রজাপতি, ঘাসফড়িং হয়ে
বেড়াই পথে পথে,
ইচ্ছে করেই রঙিন স্বপ্ন গুলো
দূর আকাশে ছড়িয়ে দিতে।
কখনো বা ইচ্ছে জাগে,
পাখির মত ডানা মেলে
পথ হারাই আকাশে সীমাহীন প্রান্তে,
ইচ্ছে করে মেঘ হয়ে আকাশকে ছুঁয়ে দিতে।
স্বচ্ছ আকাশে জমে মেঘের জল কনা
ইচ্ছের পাপড়ি পায় না রোদ্দুর দেখা,
আধারের বুকে, পথ হারানোর ভয়ে
ইচ্ছের দুয়ারে লাগে তালা।

মোট পড়েছেনঃ ৯৩৬জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ইচ্ছেদের শোনাই ঘুমপাড়ানি মাসিপিসি
    বেঁচে থাকার উপরচালাকি,
    নির্দোষ ইচ্ছেগুলো হেলুক-দুলুক দু পায়ে
    এবাড়ি ওবাড়ির আঙ্গিনা জুড়ে
    স্বপ্ন দেখার অবাধ অভ্যাসে!!

    1. ঘুমিয়ে যাওয়া ইচ্ছেরা হঠাৎ উঠে জাগি। ভুলে যায় এখন পূর্ণিমা নয়, অমাবস্যার রাত্রি। সুন্দর মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

  2. ইচ্ছে গুলো ডানা মেলে উড়ে বেড়াক, মনের উঠোনে এমন ইচ্ছেরা বাসা বাঁধুক যত ই বিধিনিষেধের ট্রাফিক থাকুক। অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা

মন্তব্য করুন