নির্মলেন্দুর দোষ

 

যত দোষ নন্দঘোষ নয় নির্মলেন্দু গুণ।

তিনি যদি ঘটা করে না বলতেন _”তোমার চোখ এতো লাল কেন? “তাহলে তুমি ও বলতেনা।

জবাবে আমি ও হয়তো দুঃসাহসে উদ্ধৃত করতামনা __
“তার চেয়ে চলো এক কাজ করি,
তুমি কান পেতে শোনো, শুধু শোনো,
আমি শুধু বলি!
ভালোবাসি…
ভালোবাসি…ভালোবাসি…;♥”

শেষতক কী হলো?
লোকসান গুণছি__
অনুশোচনার প্রতিলিপিতে লিখছি  ভুল সংলাপ, ভুল প্রেমালাপ,
আরও কত নাম না জানা ভুলচুক।
সব অহেতুক, অহেতুক!
তিনি না হয় বিশ্বপ্রেমিক; সৃষ্টির নেশায় বুদ হয়েছেন, নষ্ট প্রেমের পদ্যে কিংবা গদ্যে।

আমি!
আমি তো অতি সাধারণ পাল ছেঁড়া নাবিক,
আমাকে ঘিরে ধরেছে অভিশাপের প্রতীক এলবাট্রস!
দানা পানি শেষ হতে চললো
জলের ঘড়া খালি প্রায়,
এবার আমি ঠিক মরবো লবনাক্ততায়।

তুমি!
তুমি তো ডুব সাঁতারু!
তোমার ভয় নেই
সাঁতরে যাও কত প্রিয় বন্ধু তোমার অপেক্ষায়।
হ্যাঁ বন্ধু ঠিকই বলছি তুমি সৌভাগ্যবান।

আমার প্রাণ ওষ্ঠাগত,
আর দেরি নেই!
এই তো কেবল শেষ সূর্যাস্তের…..
নির্মলেন্দুর জয় হোক __
শুধু কবিতার পাতায়!

মোট পড়েছেনঃ ১,০৮১জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. বেলাশেষে আরেকবার জ্বলে উঠবেই দিনান্তের রেখে যাওয়া আরক্তিম সুর্যালোক। যাবার আগে ভুলিয়ে দিয়ে যাবার থাকে নানান অজুহাত। ওগুলোই কেড়ে নিতে থাকে প্রাণের অবশিষ্টাংশের আশ্বাস……..

    তোমার লেখনি ধারে কাটছে যাবতীয় পুরোনো ধাঁচ। থেমো না…. এটাই অনুরোধ।
    সবসময়ের জন্য ভালবাসা।

    1. প্রিয় আপু আপনার লেখা লাইনগুলো এ লেখার মাথায় মুকুট পরিয়ে দিল।
      আমার খুব ভালো লাগছে আমরা নিজেদের আঙ্গিনায়।
      ভালো থাকবেন ভালোবাসা রইল

  2. চাওয়া-পাওয়া, চাওয়া না-পাওয়ার দোলাচলে আমাদের জীবন,
    জীবন এমন ই, বাড়তি পাওয়া শুধু একরাশ লবণাক্ততা।
    আপনি ভাল লেখেন সব সময়।

  3. চাওয়া পাওয়ার হিসেব মেলাতেই ব্যস্ত সবাই কিন্তু হিসাব করলে জীবনের পড়ন্ত বেলায় কিছুই হাতে থাকে না। অবিরাম ভালোবাসা 🌹🌹

  4. উদার বক্ষে বিলিয়ে সুখের ঢেউ
    অন্তিমকালে দেখি মোর পাশে
    দোষ ছাড়া আর আপনার নেই কেউ।
    সুন্দর অনুভবে অনন্য সৃজন।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।

  5. ভালোবাসার সবটাই কি ভুল প্রেম আলাপ। নাকি ভুল সময়ের সংলাপ। জীবনের কত হিসাব নিকাশ। মনে হয় সবটাই শুন্য। প্রাপ্তির খাতায় সেটাই কম কি! শূন্যের বামে এক আর শুন্য না হয় বসিয়ে নেই।

মন্তব্য করুন