শিউলি

শিউলি তুমিই ক্ষনিকে আসো, যাও ক্ষনিকেই
রেখে যাও অফুরন্ত সৃতি, ভালোবাসার উপঢৌকন
সবুজ পাতার মাঝে, সাদার উপর জ্বলন্ত হলুদাবর্ণেই
ছেঁইয়ে রাখ মানুষের মন, প্রকৃতির লালাভা টোকেন।

অল্প ক্ষনিক হলেও জাগিয়ে যায় মননে
মোহিত মোহন স্ফুর্তি মানবাকাশে
জাগরিত, ক্ষনে ক্ষন্‌ মনে মনে, জনে জন,
অফুরন্ত হৃদয় হরিয়া জেগে থাকে, দুর্বার আকাশে।

সকাল হয়, তোমার পানে যায়,
না পেড়ে কুড়িয়ে নেয়, জনে জনে
অভিবাদনের মাল্য তোমারই কল্যাণে পায়
হাতধরে যায় এগিয়ে প্রফুল্লবদনে।

মোট পড়েছেনঃ ১,৩৬৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. জীবন ক্ষণজন্মা হলেও যে পৃথিবীতে নিজের অস্তিত্ব দীর্ঘস্থায়ী করা যায় – ফুলকে দেখেই সেটা বোঝা সহজ হয়ে যায়। সুন্দর সাবলীল উপস্থাপন।

  2. এ কি করলেন ভাই!
    ভরিয়ে দিলেন নিশি সম এ হৃদয় শিউলির কলরোলে!
    সকাল হলেই যা হবে শেষ, আজীবন থেকে যাবে তবু তার রেশ।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।

  3. শিউলির মতো আমরা মানুষও ক্ষণজন্মা। শুধু শিউলি মত সুবাস ছড়িয়ে দিতে পারিনা। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।

  4. ক্ষণস্থায়ী জীবনে শিউলির রঙ, রূপ, গন্ধ‌ সবাইকেই বিমোহিত করে। চমৎকার শিউলি বন্দনা। শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রীতি

মন্তব্য করুন