পরিপাটি (অণু)

দুঃখের ঘাতে যদি বা কখনো
অক্ষিতে জমে পানি,
ভেবো না টানছো শুধু শুধু কারো
নিষ্ফলা কোন ঘানি।

না-ও যদি মানো পচন মিশলে
উর্বর হয় মাটি,
জেনে রেখো তবু হয় না স্বর্ণ
সুরে সুরে পরিপাটি।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ২,১৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. বিদায় শুধু দুঃখই দেয় না শিক্ষাও দেয়।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর আপনার জন্য।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. খুব সুন্দর বলেছেন
      তারপরও যেন দুঃখই জীবনে পূর্ণতা এনে দেয়।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

  1. খাদ ছাড়া কিছুই মিলে না এ ভব সংসারে। অক্ষিতে জমা পানির পাহাড় ক্ষণে ক্ষণে ঝরে পড়ে অগোচরে কখনোবা প্রকাশ্যে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. খাত ছাড়া সুখও পায় না জাত প্রিয় কবি।
      সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ জানাই।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন