সাদা মুখ

পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি
একটু হলোও সবাই জীবনটাকে
একটা লাল সালু ভাবি আর ভাবি!
আসলে কি জীবন পানি এরকম?
সময় বড় নড়ভর- ভাবাই যায় না
ঘড়ির কাটা কখন উল্টে যায়।

তবুও ভাবি একটা কিছু স্বপ্নের ঘোর
রঙিন পৃথিবী কিংবা কাক ডাকা ভোর
লাল সালু পাজির রশি- পাপের দাড়ি
বুক পাঁজরে আর না তোর কপালে ভাবি
শুধু শুধু পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি!
একটুখানি ভেসে যায় জলছবির সাদা মুখ।

০৮ আশ্বিন ১৪২৮, ২৩ সেপ্টেম্বর ২১

মোট পড়েছেনঃ ৬৩৫জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ভালো মন্দের দুনিয়া। চমৎকার বলেছেন — লাল সালু পাজির রশি- পাপের দাড়ি
    বুক পাঁজরে আর না তোর কপালে ভাবি

      1. হ্যাঁ এখন সবাই সবার কাছে দোয়া চাই আর আমি সবার কাছে ক্ষমাও চাই কারণ এক নিশ্বাস পর অন্য নিশ্বাসের ভরসা নাই।

মন্তব্য করুন