যদি ভাবে! (ট্রায়োলেট)

মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো,
জেনো সে হৃদয় গেছে চিরতরে মরে
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে।
আঁধারে যদি সে কাঁদে অনুতাপী দোরে
জোনাকও লুকাবে শেষে আপনার আলো,
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো।

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৮০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বৈষম্য, ভেদাভেদ মানব জাতির জন্য অভিশাপ বলেই মনে করি। অভিশাপের দেয়াল ভেঙে মানবতার জয় হোক। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল

    1. প্রথম এবং সুন্দর মন্তব্যের জন্য
      অফুরান আন্তরিক ধন্যবাদ রইল প্রিয় কবি।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন