মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো,
জেনো সে হৃদয় গেছে চিরতরে মরে
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে।
আঁধারে যদি সে কাঁদে অনুতাপী দোরে
জোনাকও লুকাবে শেষে আপনার আলো,
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো।
ছবি: সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৮৮০জন
আজ পড়েছেনঃ ০জন
বৈষম্য, ভেদাভেদ মানব জাতির জন্য অভিশাপ বলেই মনে করি। অভিশাপের দেয়াল ভেঙে মানবতার জয় হোক। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
প্রথম এবং সুন্দর মন্তব্যের জন্য
অফুরান আন্তরিক ধন্যবাদ রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ভেদকে অভেদে নিতে পারাই জীবনের সার্থকতা।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আসলেই দেখেও অনেক সময় না দেখার ভান করতে হয়।
শুভ কামনা সতত।
অপরিসীম ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আমরা চোখ থাকিতে অন্ধ।
চিরন্তন সত্য কথন।
ধন্যবাদ ও শুভ কামনা নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
এই ভাবনার ব্যবচ্ছেদ হোক।
শুভ কামনা।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ভেদাভেদ কখনো মানুষের জন্য মানুষ হিসাবে কাম্য নয়। চমৎকার কবিতা।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।