আমরা গভীর শোকাহত

প্রিয় সুহৃদ্‌,
শোকার্ত হৃদয়ে আপনাদের-ই জানাচ্ছি,
ব্লগের প্রাণ-পুরুষ শামছুল ইকরাম সাহেবের বড় ভাই ও সুহাসিনী বন্যা লিপির চাচা,
বীর মুক্তিযোদ্ধা সোনেলার ব্লগার শামসুল আলম,  আকস্মিক অসুস্থতায় ছেষট্টি বছর বয়সে গত রাতে ইন্তেকাল করেন।
ইন্নাহ লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন। তিনি আমার-ও একান্ত নিকট প্রতিবেশী।

আমরা বিধাতার কাছে তাঁর বিদেহী আত্মার জান্নাত কামনা করি এবং
শোক সন্তপ্ত পরিবার কে আল্লাহ যেন একান্ত অনুগ্রহ দান করেন এমন দোয়া সকলের কাছে প্রার্থনা করি।

মোট পড়েছেনঃ ২,১৯০জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

  1. শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক উনাকে জান্নাত নসীব করুন। আমিন

  2. শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এতো অকালে চলে গেলেন!! তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বর তাকে স্বর্গবাসী করুন।

  3. মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
    মহান আল্লাহ তায়ালা যেন উনাকে রহমতের ছাঁয়াতলে আশ্রয় দান করেন
    এবং সাথে শোক সন্তপ্ত পরিবারকে হেফাজত করেন।
    আন্তরিকতায় শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।

  4. ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন
    ভাইজানের এই অকাল চলে যাওয়া কোনো ভাবেই যেন মানতে পারছিনা, আল্লাহ রাহমানুর রহিম ভাইজানকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমীন। 😢

  5. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন। বড় ভাইয়ের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

    একজন মুক্তিযোদ্ধা এবং ব্লগার হারিয়ে সোনেলা পরিবার ভীষণ শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।

  6. যে সম্মাননা তাকে দুনিয়ায় দেয়া হয়েছে দোয়া করি তিনি যেন পরপারেও যথাযথ সম্মানিত আসনে থাকেন। আল্লাহ তায়ালা তার আত্মাকে চির শান্তিতে রাখুন। শ্রদ্ধা ও সালাম জানাই তার বিদেহী আত্মার প্রতি।

  7. মরহুমের আত্মার শান্তি কামনা করছি। আশা করছি উপারে তিনি ভালোই থাকবেন। আর উনার পরিবার যেন এই শোক কাটানোর শক্তি অর্জন করতে পারে সেই দোয়া করছি।

  8. বড় ভাল লোক ছিলো।ফেবুক বন্ধু হওয়ার সুবাদে তার ওয়ালে পোষ্টকৃত লেখাগুলোতে প্রায় অধিকাংশ পোষ্টই ছিলো দেশপ্রেম মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে।বিনম্ভ্র শ্রদ্ধাঞ্জলী। ওপারে ভাল থাকুন হে বীর সৈনিক।আমীন।

  9. শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতবাসি করুন। আমিন।

  10. স্বাধীনতা যুদ্ধের মহান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম এর প্রতি জানাই অসীম শ্রদ্ধাঞ্জলি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

মন্তব্য করুন