ভালোবাসার ওঠানামা

 

শব্দ স্রোত

শব্দ দিয়ে ছুঁতে চাই
চোখ দিয়ে ছুঁতে চাই
নিঃশ্বাসে ছুঁতে চাই
হৃদয় দিয়েও;

ভালোবাসা ভালোলাগার আগুন স্পর্শে
চিৎকার করে বলতে চাই
সিসিফাসের মত!
এ আমার দেশ, এ আমার মাটি।

জমা রাখি না কোন দীর্ঘশ্বাস
দীর্ঘ স্রোতের মত।

=====================================

ভালোবাসার শেয়ারবাজার

আঁকড়ে ধরে প্রস্তরখণ্ড
ঝরনা-জলে কী ঝরে পড়ে
পাপড়িগুলো, ছলকে-বলকে?
কমলার রঙে রঙে! চিরস্থায়ী স্বত্বের মত,
নিশ্চিত সূচকের ধস, ওঠানামা
কেলেঙ্কারি সমেত;

ভালোবাসার হৃদ-সংযোগের উল্লম্ফ গতি,
ইঁদুর-বেড়ালের মুচকি হাসি।

মোট পড়েছেনঃ ১,১০৩জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. দুটো অধ্যায়–

    জমা রাখিনা কোনো দীর্ঘশ্বাস…..এই লাইনটাতে যে স্কিল! এটা ব্যাপক ভাবার্থ ধারন করে। এরপরের লাইনটাতেও বোঝা যায়…. দেশ প্রেম এমনই হওয়া উচিত। নিরঙ্কুশ ভাবনায় দেশপ্রেম আমার জন্মগত অধিকার।
    তবে সিসিফাস” আমার কাছে একেবারে আনকোরা শব্দ।

    ২

    ভালোবাসার হৃদ-সংযোগের উল্লম্ফ গতি,
    ইঁদুর-বেড়ালের মুচকি হাসি।

    হা হা হা হা….. কাপড়কাটা ত্যাছড়া হলে কামিজ আর ফিট খায়না দেহে।
    স্কিল টোনে বহুত প্যারাময় পিরিতির বর্ননা, মহারাজের চেহারাটা এইসব শব্দের আড়ে আমি স্পষ্ট দেখতে পাই😊😊

    1. দীর্ঘশ্বাস জমা রাখি-না বলেই আগাপাশতলা লিখে যাচ্ছি, লিখে যাচ্ছি।
      সিসিফাস লিখে একটু গুগল করুন, কামু পড়া না থাকলেও একটু ধারণা পাবেন।

      সহি ভাবে ফিটা-ফিটি হয়া কিন্তু সব সময় ই কঠিন।

      আমার লেখা সময় করে পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ, যা ব্যস্ততা আপনার!!

      1. আপনারে দাওয়াত দিব নাকি ভাবছি। আপনার যা পা ভারী! তাতে আমার ঘরে জায়গা হবে কিনা ভাবছি। আপনি কিন্তু আমার হাতের স্ক্রিনটাচটা দেখেছেন। একটু মনে করে দেখবেন।

        আর ব্যস্ততা? ওই জন্যই দাওয়াত দিতে চাই, এ রাজ্যে আসা হলে অবশ্যই আমার গরিবালয়ে আপনার পদধুলির আশা রাখছি। স্বচোখে দেখে যাবেন আমার ব্যস্ততা।
        সিসিফাস নিয়া গুগল মামুরে জিগামু…..

      2. দাওয়াত দিয়ে রাখাই ভাল। পা ভারী কী না সেটি না হয় তখন দেখা যাবে।
        লেখা কৈ সে কথা কিন্তু কিছু না বলেই দিব্বি সময় পার করে দিচ্ছেন।

  2. দেশপ্রেমের আত্মিক সম্পর্কটা যেন হৃদয় দুমড়ে মুচড়ে দিল। আপনার সাথে বলতে ইচ্ছে করছে __

    “এ আমার দেশ, এ আমার মাটি।

    জমা রাখি না কোন দীর্ঘশ্বাস
    দীর্ঘ স্রোতের মত।”

    ভালোবাসা সত্যিই রিস্কি শেয়ার বাজারের মতো। এই প্রথম আপনার কবিতা মাত্র দুই বার পড়ে মনে হলো কিছু বোঝা গেল।
    আমার মতো মাথাটা মোটা পাঠকের জন্য মাঝে মাঝে এমন স্বাস্থ্যকর কবিতা সহজপাচ্য।

    1. প্রথম লেখাটি মুহুর্তের মধ্যে লিখে ফেলেছি, যা আমি করি না;
      ওটিতে একটু এলোমেলো আছে, ইচ্ছে করে এডিট করিনি, পাছে অন্য কিছু দাঁড়িয়ে যায়।
      কী না কী বলেন! আপনাকে কবে বলে মেনেছি সেই কবে।
      ওই যে, জমা রাখি না কোন ভাব, (লেখা জমা থাকে) যখন যা মনে আসে স্রোতে স্রোতে।
      নিত্য লিখে লিখে ভাল থাকুন, পড়ে পড়ে আমরা ও ভালতে থাকি।
      ধন্যবাদ।

  3. সুন্দর উপমার সমাহারে আন্তরিক অনুভূতিতে ভালোবাাসার প্রকৃতি।
    বেশ মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  4. মুগ্ধতা ছুঁয়ে গেল। ছোট কবিতা তবে মারাত্মক তেজ দীপ্ত।আরো শক্তিশালী হয়ে উঠুক আপনার লেখনী।শুভ কামনা রইলো।

  5. দুটোতেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। একটি দেশপ্রেম অন্যটি ব্যাক্তিগত । দুটোই আমার কাছে সার্বজনীন। কোনোটাকে ক্ষুদ্র ভাবার অবকাশ নেই। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

    1. ভালুবাসা ভালো জানি/বুঝি না, তবে কী যেন কিছু একটা লিখে ফেলেছি
      তা আপনাদের লেখায় বুঝতে পারছি।
      আপনার জন্য ও শুভ কামনা।
      লেখা পাচ্ছিনা তো, আপনার। দ্রুত হাত ছুড়ুন ।

  6. এভাবে তেজোদৃপ্তে বলতে চাই এদেশ আমার, এ মাটি এ প্রকৃতি সবি আমার।
    বেশ প্রবল দেশ ভালোবাসার বহিঃপ্রকাশ পেলো।
    ভালোবাসার বাজার টা শেয়ার বাজারের মতো ওঠা-নামা করে। কখনো লাভে লাভ কখনো ধস।

    যাই হোক ভালোবাসা সে ভালোবাসাই।
    চমৎকার হয়েছে।

  7. ভালোবাসার হৃদ-সংযোগের উল্লম্ফ গতি,
    ইঁদুর-বেড়ালের মুচকি হাসি।

    দুর্দান্ত লিখলেন ভাইজান, ভালোবাসার শেয়ার বাজারকে চমৎকার ভাবে অল্প শব্দেই চয়ন করলেন।

  8. সিসিফাসের থিউরি ভালো লাগে। কাজ শুরু করা যায় নব উদ্যোমে। কে কি ভাবলো, না ভাবলো। দেখার দরকার নাই। শ্বাসে কাজ শুরু। নব সূর্যোদয়ে।
    ভালোবাসার আকালে ইঁদুর বিড়াল ভালোবাসার আসা যাওয়া চলুক। এরই ফাঁকে শুদ্ধ প্রেমটা বুঝলেই হলো।
    প্রস্তর খন্ড ঘষা মাজা শেষে সমান হয়ে সমান্তরালে চলুক।

    1. সিসিফাসের কষ্ট কেউ বুঝল-না।
      প্রেম বলতে কিচ্ছু নেই, ছিল ও না, তাই শুদ্ধ অ-শুদ্ধতার বালাই নেই।
      প্রস্তর প্রস্তরের মতই কঠিন। ঘষা ঘষি করে যুত মত হয় না।

      বাহ্‌, আপনি তো মন্তব্যেও শান দিচ্ছেন ভাল করেই।
      চালু রাখেন/করেন।
      ভাল থাকুন।
      আমাদের পড়তে দিয়ে।

মন্তব্য করুন