মন ভাঙ্গনের সুর!

একলা থাকা কোমর বাঁকা বৃদ্ধার
কর্মহীন বকরবকর, অন্যদিন মনোযোগের।

অকালে বিয়ে করা ছেলেটির বউ পেটানো;
অতঃপর বউটির আবোল-তাবোল স্বরের নাকি কান্না,
আর কচি বাচ্চাটার মায়ের দুধ খাবার
রিনরিনে আবদার, অন্যদিন বড় কষ্টের।

মাঠের কৃষকদের ফসল লাগানো হিমেল মাঘের আমেজ,
বেসুরো গলার ভাওয়াইয়া গান,
সরাত করে টান মারা নাকের পানি,
অন্যদিন আমেজে পূর্ণ, আকর্ষণের।

অতি ঠান্ডায় পাখিদের ওম চাওয়ার কিচির মিচির;
বাচ্চা কুকুরগুলোর কেউ কেউ কান্না,
অন্যদিন বড় বেদনার।

আজ কানের বেড়েছে বধিরতা,
চোখের মনিতে পরেছে ছানি,
এ মনে নেই কারও জন্য বাড়াবাড়ি, মনোযোগ, কষ্ট, আমেজ।
সবই বড্ড বিরক্তিকর যেন ধরাছোঁয়ার বাইরে;

কারণ—
আজ কারও মন ভাঙ্গনের সুর বেজেই চলেছে বড্ড বেসুরো গলায়;
থামাথামি বলে সেখানে কোন কথা নেই।

মোট পড়েছেনঃ ৯৭৫জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. আজ কারও মন ভাঙ্গনের সুর বেজেই চলেছে বড্ড বেসুরো গলায়;
    থামাথামি বলে সেখানে কোন কথা নেই।— চমৎকার প্রকাশ।

  2. এ সুরে জীবন বেতাল করে দেয় প্রিয় কবি।
    মৌ মৌ মুখরিক আপন ভুবন মুহুর্তেই হয়ে যায় ধুসর মলিণ।
    সুন্দর কবিতায় মুগ্ধতা ও ভালোলাগা রেখে গেলাম অন্তহীণ।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  3. চাপাকষ্টগুলোকে ভিতর ভিতর চেপে রাখা,প্রকাশ না করা আরও বেশি কষ্টকর।তবুও জীবন তার গতিতে চলে আর মানুষ তার কিছু কষ্টগুলোকে এভাবেই দমন করে,হারিয়ে ফেলে সুর। ভালো লিখেছ আপু।

  4. বাহ্! রুকু আপু আমাদের জন্য একখানা জম্পেশ কবিতা ‌লিখিয়াছেন। চাপা কষ্ট চাপা দিয়েই জীবন বহতা নদীর মতো বয়ে চলছে। তয় নাকের পানি সরাত করে টান মারা কিন্তু সত্যিই আমেজ পূর্ণ 🤣🤣🤣। আহা কি শান্তি শান্তি আর শান্তি!! মাঘের হিম-শীতল শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. হা হা হা হা দিদিভাই আমি কবিতা ভালোবাসি কিন্তু লিখতে পারি না। চেষ্টা করি। আপনি পছন্দ করেন বলে ভালো লাগে। 🥰🥰😍😍

মন্তব্য করুন