তুমিহীনা

আমায় ফেলে তুমি চলে যাবে
ভেবে থাকলে আমি বাঁচব কিভাবে?
তোমায় ছেড়ে দূ’চোখে শ্রাবণ ধারা বইবে
তোমাকে সেধেই কষ্টের যন্ত্রনা অঝর ঝরবে।

চন্দ্রহীন রাত্রী, সুর্যহীন দিন কেমনে ভাব
তুমিহীনা জীবনে আমি কেমনে ভাব!
দু”জন যুগল স্রোতে ভাসব বলেই ভাসি
তোমায় ফেলে তুমিহীনা আমি কেমনে ভাসি!

তুমি আমায় করলে লালন
যে কাঁথায় গেঁথে যায় মলিন বর্নীল জীবন
যেথায় ব্যথা কষ্ট যাতনা সযতনে পালন
তবুও জীবন বন্ধুর খরস্রোতা বহমান।

আমায় ফেলে তুমি চলে যাবে
ভেবে থাকলে আমি বাঁচব কিভাবে?
যে গান যোথ সঙ্গ ভাংগবে কোন বেসুরে
তুমিহীনা জীবনে আমি কেমনে ভাব!

মোট পড়েছেনঃ ৯৪১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. তুমিহীনা আমার শখ পুরন হবে কি করে?
    তুমিহীনা আমাকে আগলে রাখবে কি কেউ?
    তাই তুমিহীনা বেঁচে থাকতে চাই,
    তুমিটার মাঝেই থাকতে চাই।
    তুমিহীনা কবিতা সুন্দর লিখেছেন ভাইয়া।

    1. তুমিই সব, যারে সেঁধে থাকা যায় জীবনভর লালায়িত সেই তুমি থাক হৃদয়ান্তরে অস্থিতে।
      আপনার সুন্দর মন্তব্য হৃদয়ে আঁকা থাকল। আপু।

  2. একটা তুমি থাকলে জীবনে, ভাবা যায়না তুমিহীনা নিজেকে। সব মরুভূমি।মরুভূমিতে বৃষ্টি হয়না।
    সেই তুমি’টা আগলে থাকুক সবসময়।

  3. বাহ্ ভাইয়া তুমিহীনা প্রেমকাব্যে মন ছুঁয়ে গেল। সেই ‘তুমি’ আমৃত্যু পাশে থাকুক সেই শুভকামনা রইলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি

  4. আন্তরিক অনুভূতিময় অনন্য উপস্থাপন।
    হৃদয়ের অকৃত্রিম অনুভূতি ফুঠে উঠেছে সীমাহীণ।
    শব্দ চয়ণ ও গহীনে বয়ে চলা সুধার ধারা অতুলণীয়।
    মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।

  5. তবু বেঁচে থাকা হয়, পথও চলতে হয়। তাই চলছিলাম কিছুই অবহেলায় নয়,ধরে রাখুন চমৎকার সময়।এই তুমিটাকেই শুধুই তুমিতেই বাধুন,তুমিহীনাতে যাওয়া নয়।
    দারুন প্রেমকাব্য আপনার। সোনালি আলোয় ঝলকানির মত অপূর্ব উপলব্ধির বহিঃপ্রকাশ। তুমি হীনা তো কষ্টের নীলপদ্ম।

    1. ;লিখার ইচ্ছে জাগেনা মনে , আপনাদের সংগে থাকতেই মাঝে মাঝে লিখি সখের বসে। আনন্দ বা দুঃখ নিয়ে এই দুই শাখাই প্রধান।
      ধন্যবাদ প্রিয় আপু।

মন্তব্য করুন