জাল

 

নদীর নীরবতার ব্যাখ্যা জানেন দীপেন মাঝি

কিন্তু আমি অন্য কারণে 

মোহন জেলের কাছে যাই। 

জালের মতো ছিদ্র চাদর গায়ে জড়িয়ে 

মোহন আমাকে দেখায় তার ছেঁড়া-ফাঁড়া জাল।

জলহীন মাছের জীবন সংসারে

ঠান্ডা বালিতে ঘুমায় জমাট অন্ধকার

গাঙের হাড়ভাঙা বাতাসে শুকায় 

মোহন ভাবীর শীতল সীসার মতো শীত। 

মোহন বলেন, বাফে মরার আগে কয়ছিলো

“শীত আর জাল সেলাই করাই জেলেদের ধর্ম” 

কিন্তু আমার মোন চায় 

কোদাল দিয়ে কুপিয়ে-কুপিয়ে

জালটাকে টুকরো টুকরো করে

হাঁটু জলে নেমে চিৎকার করে বলি 

আমার কোন জাল নেই , আমার কোন শীত নেই। 

২৫.১১.২০

মোট পড়েছেনঃ ১,৩৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. জেলেদের জীবন, বাস্তবতা খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া। শীত আর জাল সেলাই করাই জেলেদের জীবন চমৎকার কথা। ভালো থাকবেন

মন্তব্য করুন