নদীর নীরবতার ব্যাখ্যা জানেন দীপেন মাঝি
কিন্তু আমি অন্য কারণে
মোহন জেলের কাছে যাই।
জালের মতো ছিদ্র চাদর গায়ে জড়িয়ে
মোহন আমাকে দেখায় তার ছেঁড়া-ফাঁড়া জাল।
জলহীন মাছের জীবন সংসারে
ঠান্ডা বালিতে ঘুমায় জমাট অন্ধকার
গাঙের হাড়ভাঙা বাতাসে শুকায়
মোহন ভাবীর শীতল সীসার মতো শীত।
মোহন বলেন, বাফে মরার আগে কয়ছিলো
“শীত আর জাল সেলাই করাই জেলেদের ধর্ম”
কিন্তু আমার মোন চায়
কোদাল দিয়ে কুপিয়ে-কুপিয়ে
জালটাকে টুকরো টুকরো করে
হাঁটু জলে নেমে চিৎকার করে বলি
আমার কোন জাল নেই , আমার কোন শীত নেই।
২৫.১১.২০
মোট পড়েছেনঃ ১,৩৮৯জন
আজ পড়েছেনঃ ০জন
জেলেদের মনের আক্ষেপ বেচে থাকার যন্ত্রনা কবিতায় ফুটে উঠেছে।।
ফেবু রিকু কী ক্যানসল করে দেব ভাই।
আপনি দয়া করে আমার ইনবক্সে একটা হাই দিন। আমরা সোনেলা পরিবারের সদস্য।
হুম।শুভ সকাল।অসংখ্য ধন্যবাদ।
অতি চমৎকার লিখেছেন কবি পাঠে মুগ্ধ হলাম শুভকামনা ও দোয়া রইলো
কৃতজ্ঞতা দাদা শুভরাত্রি
এই শীতের আর্তনাদ কবি দা অনেক শুভ কামনা
ধন্যবাদ কবি শুভেচ্ছা
জেলেদের আক্ষেপ সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভকামনা।
ধন্যবাদ কবি শুভেচ্ছা
“শীত আর জাল সেলাই করাই জেলেদের ধর্ম”
অনেক বাস্তব কথা। শুভ কামনা রইলো ভাইয়া।🌹🌹
কৃতজ্ঞতা আপু শুভরাত্রি
শীতের তীব্রতা উপেক্ষা করে জেলেরা তবুও মাছ ধরে।জীবন আর জীবিকা যেখানে যেমন।
জেলেদের জীবন, বাস্তবতা খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া। শীত আর জাল সেলাই করাই জেলেদের জীবন চমৎকার কথা। ভালো থাকবেন