আঁধারের পথে আলোর হাতছানি
গহীন অতলে থাকবো না আর আমি
ফিরে দেখো,চেয়ে দেখো
শত চোখ আজ আমার অপেক্ষায়
হতাশা ধেয়ে এল মনের গহীনে
দিনটা কেটে যেতো উদাস আনমনে
দেয়ালের একটি কোন আমার আস্তানা
নিশ্চুপ সঙ্গী হয় সহস্র কল্পনা।
ধোয়াটে স্বপ্নে মেখে আপন জগত গড়ি
ব্যর্থতা ভুলে সফলতার চাষ করি
ঘোরলাগা অনুভূতির গহীনে বিরাজ করি
হাজারও স্বপ্নের সাথে লুকোচুরি খেলি
কখনও ক্ষণিক বাস্তবতা পিছু নিয়ে আসে
অবাস্তব আমার অনুভূতিগুলো কেঁদে ওঠে
কল্পনার জগতের কল্পনায়ক আমি
সফলতা ভুলে ব্যর্থতায় নামি।
সে তো ক্ষণিকের অনুভূতি, ক্ষণিক বাদেই পালায়।
আমি ফিরে আসি সফলতা মাখা, আমার কল্পনায়।
মোট পড়েছেনঃ ৯৬৯জন
আজ পড়েছেনঃ ০জন
সফলতার কল্পনা বাস্তবেও ধরা দিক… সুন্দর লেখা ভালো লেগেছে…
ধন্যবাদ আপনাকে ।
বাস্তবে ধরার চেষ্টা করছি ।
কিন্তু ধরতে পারছি না।
সফলতার কল্পনা বাস্তবেও ধরা দিক… সুন্দর লেখা ভালো লেগেছে…শূন্য বলেছে। 🙂
ধন্যবাদ খসড়া ভ্রাতা ……
সফলতা সে কল্পনায় হলেও মন্দ নয় একেবারে ।
তা রূপার খবর কী !
ধরতে তো পারছি না ??
আর রুপা ??
রুপার তো বিয়ে হয়ে গেছে ।
রুপা নামে আমার জীবনে কেউ নেই ভ্রাতা।
সফলতার মাঝে ফিরে আসার কল্পনা
দারুন
এটিই চাই ছোট ভাই -{@ -{@
দাদা চেষ্টা করছি কিন্তু পারছি না।
বা খুঁজে পাচ্ছি না ।
(y) (y)
ধন্যবাদ আপনাকে।
আপনার সাফল্য অবশ্যই দেখতে চাই ।
তা হিমু কেমন আছে কোথায় আছে ?