চিচিং ফাঁক

 

ফাঁদহীন/ফাঁকহীন খাদের-কিনারায় বসে ভাবি
নিশ্চয়-ই কোথাও-না কোথাও ফাঁদ পাতা আছে,
এ-এক অদ্ভুত বিপন্ন বিষণ্ণ;

জরুরী উদ্বেগ নিয়ে মিছামিছি কষ্টের উপশম খুঁজি,
প্রণয় প্রচেষ্টা ছাড়াই;
দীর্ঘজীবী মিথ্যে-দীর্ঘশ্বাসের হাহাকার স্মৃতিতে
ভালোবাসার জল-চূর্ণ ঢালি, মন্দ লাগে না,
কষ্ট-কল্পনার লালনে-পালনে।

শুধু একটাই ভয়!!
হঠাৎ না কেউ চিচিং ফাঁক বলে চিক্কুর দিয়ে
কঠিন সত্যের ফাঁদে ঠেলে ফেলে না-দেয়;

যদিও আমি চল্লিশ-চোরের কেউ নই,
অন্ধকার জাপটে ধরে!!

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,৩০৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ফাঁদ যে কেউ যখন তখন যেখানে সেখানে পাততেই পারে। একবার ফাঁদে আটকা পড়তে চল্লিশ চোরের একজন না হয়েও প্রণয়ের দামামা মেতে ওঠা যায় কোনো রকম প্রচেষ্টা ছাড়াই

  2. হা হা। চোরের মন পুলিশ পুলিশ।
    সহজ বললে যেমন কাজটা সহজে হয়। তেমনি ভয় ডর নিয়ে চললে, ও তো আরও পেঁচিয়ে ধরবে।
    শির উঁচু করেই চলি, কি বলেন?

  3. ফাঁদে যেকোনো সময় পড়তে পারি তবুও ভয়কে জয় করে চলতে হবে, বুকে সাহস রাখুন, সুন্দর সুন্দর কবিতা লিখুন, মন্তব্য করুন আশা করি ভয় কেটে যাবে, সবকিছু ফকফকা হয়ে যাবে। কঠিন সত্য দূরেই থাক আপাতত। শুভ কামনা রইলো অহর্নিশি

    1. “সুন্দর সুন্দর কবিতা লিখুন, মন্তব্য করুন আশা করি ভয় কেটে যাবে”
      “সুন্দর সুন্দর কবিতা লিখুন, মন্তব্য করুন”
      ক্যামনে করুম তাও বলে দিন।

মন্তব্য করুন