ভয়াবহ করুণ চিৎকার

ইদানিং কিচ্ছু মনে থাকছে না। ভাবছি এক করছি আরেক। কিছুদিন থেকেই ভাবছি রবীন্দ্রনাথের শেষের কবিতা বইটি পড়বো। এইটা শুনে আশ্চর্য লাগছে তাই না! এতো দিনেও শেষের কবিতা পড়া হয়ে উঠেনি? ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। বেশ কয়েক বার পড়েছি কিন্তু কেনো জানি এই উপন্যাসের কোনো ঘটনায় আমার মনে নেই। কেনো যে কিছুতেই মনে করতে পারি না গল্পের থিমটা। অথচ স্মরণ শক্তি দুর্দান্ত আমার। কোনো বই একবার পড়লে তা পুঙ্খানুপুঙ্খরূপে ঘটনা গুলো বলতে পারি। শুধু শেষের কবিতার কোনো ঘটনা কেনো যে মনে থাকে না বুঝে উঠতেই পারি না। যখন বুকসেলফে চোখ যায় তখনই ভাবি আজ পড়বোই। খানিক পর আবার ভুলে যাই। এভাবেই চলছে দিনকাল।

 

আজ তাড়াতাড়ি ঘুম ভেঙ্গেছে। হাতে যা যা কাজ ছিল করে বইটি নিলাম। বিছানায় এসে আধ-শোয়া হয়ে বইটি পড়তে শুরু করলাম। সময় মধ্যদুপুর। দুটো পাতা পড়েছি মাত্র ঠিক তখনই নিদ্রা দেবী এসে আলতো চুমু এঁকে দিলো দুচোখে। আহ্! পরম শান্তিতে চোখ জোড়া বন্ধ হয়ে এলো। ঘোর ঘুমে আচ্ছন্ন নয় তখনও। নিদ্রালু চোখ। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। যেনো মধ্যদুপুরে অমাবস্যার ঘোর অমানিশা। একটা পরিত্যক্ত প্রসাদ। প্রাসাদের চারপাশটা জুড়ে খাঁ খাঁ করছে সুনসান নীরবতা! বিশাল জায়গা জুড়ে অবস্থিত জনমানব শূন্য নির্জন নিস্তব্ধ প্রাসাদ দেখে গা ছমছম করে উঠবে যে কারোই। অদ্ভুত ভয়ে শিউরে উঠলাম। যেনো কোনো বিপদের আশঙ্কায় বুকটা কেঁপে কেঁপে উঠছে বারংবার। বিবর্ণ বিধ্বস্ত ভাঙাচোরা প্রাসাদের ভেতর থেকে ভেসে এলো একটি চিৎকারের আওয়াজ। ভয়াবহ করুণ সে আওয়াজ। বাঁচাও আমাকে বাঁচাও। বাঁচতে দাও….

মোট পড়েছেনঃ ১৯৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. শুনেছি মধ্যদদুপুুরের স্বপ্নগুলো এমনি হয়।তাছাড়া যে উপন্যাসটি বারংবার পড়েও আবার পড়তেে শুরু করেছিলনে তার অন্তনিহিত তাৎপরর্য অনেকটা চিৎকার দেয়ার মতই।
    পুরো উপন্যাসটি পুরো পড়ে একটি রিভিউ পোষ্ট দিবেন বলে আশা করছি।

    1. ঠিক আছে ভাইয়া আবার পড়ে একটা রিভিউ পোস্ট দেবো ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন সবসময়

    1. চোখের সামনে প্রতিনিয়ত দেখা বিভৎস ঘটনা গুলোই স্বপ্ন হয়ে ধরা দিচ্ছে হয়তো
      ভাবছি অনুগল্পও লেখার চেষ্টা করি
      কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
      ভালো থাকুন সুস্থ থাকুন

    1. একদম ঠিক ভাইয়া
      চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা গুলো বেশ জাঁকিয়ে বসেছে মস্তিষ্কে। আর তা স্বল্প স্বপ্নেও তাড়া দিচ্ছে

  2. দিনের স্বপ্ন গুলো ভয়ংকর হয় শুনেছি। তবে চাইব সত্যি না হোক।
    পাঠকের মন বলে কথা। আমারও এখনও দেবদাস পড়া হয়নি।
    কেন যেন পড়তে ইচ্ছে করে না।
    শুভ কামনা রইলো আপুনি।

    1. আল্লাহ মাফ করুক। এমন বিভৎস চিৎকার যেনো কোনো শত্রুকেও না শুনতে হয়।
      মাসুদ রানা সিরিজ,দস্যু বনহুর ছাড়া দেবদাস আমার প্রথম পড়া উপন্যাস আপু
      ভালো থাকবেন সবসময়

  3. শেষ লাইন দিয়ে আমাদের চারপাশের আত্নচিৎকার দারুন ভাবে উপস্থাপন করেছেন। কোথাও কেউ এভাবেই বাঁচতে চাইছে আমরা অনেকেই সেটা শুনতে পাই না বা না শোনার ভান করি। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. একদম ঠিক বলেছেন দিদিভাই
      শুনছি অথবা শুনছি না
      আবার শুনেও না ভান করে মুখ বুজে থাকছি
      চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করুন