ফাঁদহীন/ফাঁকহীন খাদের-কিনারায় বসে ভাবি
নিশ্চয়-ই কোথাও-না কোথাও ফাঁদ পাতা আছে,
এ-এক অদ্ভুত বিপন্ন বিষণ্ণ;
জরুরী উদ্বেগ নিয়ে মিছামিছি কষ্টের উপশম খুঁজি,
প্রণয় প্রচেষ্টা ছাড়াই;
দীর্ঘজীবী মিথ্যে-দীর্ঘশ্বাসের হাহাকার স্মৃতিতে
ভালোবাসার জল-চূর্ণ ঢালি, মন্দ লাগে না,
কষ্ট-কল্পনার লালনে-পালনে।
শুধু একটাই ভয়!!
হঠাৎ না কেউ চিচিং ফাঁক বলে চিক্কুর দিয়ে
কঠিন সত্যের ফাঁদে ঠেলে ফেলে না-দেয়;
যদিও আমি চল্লিশ-চোরের কেউ নই,
অন্ধকার জাপটে ধরে!!
ছবি নেটের।
মোট পড়েছেনঃ ১,৩০৯জন
আজ পড়েছেনঃ ০জন
ফাঁদ যে কেউ যখন তখন যেখানে সেখানে পাততেই পারে। একবার ফাঁদে আটকা পড়তে চল্লিশ চোরের একজন না হয়েও প্রণয়ের দামামা মেতে ওঠা যায় কোনো রকম প্রচেষ্টা ছাড়াই
আপনাকে জ্ঞানী মানতেই হচ্ছে। চোর না হলেও এত এত সুবিধে!!
অনেক ধন্যবাদ।
চিক্কুর কোনদিক দিয়ে কখন আসে বলা মুশকিল। সাবধান থাকাই উত্তম।
ভালো থাকুন ভাই।
হুম, সাবধানের মার নেই , হুশিয়ার থাকতেই হবে।
ধন্যবাদ।
সত্য বড় কঠিন। কঠিনেরে বাসি ভালো।
চিক্কুরের ভয় নাই।
শুভ কামনা।
এমুন সাহসী ভাই থাকলে চিন্তার কিচ্ছু নেই।
ভাল থাকুন।
হা হা। চোরের মন পুলিশ পুলিশ।
সহজ বললে যেমন কাজটা সহজে হয়। তেমনি ভয় ডর নিয়ে চললে, ও তো আরও পেঁচিয়ে ধরবে।
শির উঁচু করেই চলি, কি বলেন?
দেখুন চোর পুলিশের সখ্যতা কিন্তু খুব পুরোনো কাসুন্দি,
সবার শির আপনার শির না, মনে রাখবেন!!
ধন্যবাদ।
তা তো জানি। বিপদ আছে জেনেও চলি।
জানা থাকলো, এই সাহসিনীর জল্প-গল্প-গাথা।
ফাঁদে যেকোনো সময় পড়তে পারি তবুও ভয়কে জয় করে চলতে হবে, বুকে সাহস রাখুন, সুন্দর সুন্দর কবিতা লিখুন, মন্তব্য করুন আশা করি ভয় কেটে যাবে, সবকিছু ফকফকা হয়ে যাবে। কঠিন সত্য দূরেই থাক আপাতত। শুভ কামনা রইলো অহর্নিশি
সুন্দর সুন্দর কবিতা আর মন্তব্য ক্যামনে করে হের তরিকা কিন্তু বাৎলে দেন-নি!!
আপনিও ভাল থাকবেন।
😍😍 কেমনে সুন্দর হইলো তাইতো জানিনা , যেমন মনে হয় তেমনি লিখে দেই। ধন্যবাদ ও শুভকামনা রইলো একরাশ
“সুন্দর সুন্দর কবিতা লিখুন, মন্তব্য করুন আশা করি ভয় কেটে যাবে”
“সুন্দর সুন্দর কবিতা লিখুন, মন্তব্য করুন”
ক্যামনে করুম তাও বলে দিন।
এইতো যেমনে লিখছেন তেমনি লিখে যান। এটাই সুন্দর সুন্দর লেখা ও মন্তব্য। শুভ কামনা রইলো
আচ্ছা আচ্ছা, এবারে একদম ফকফকা।
সমস্যা নাই কবি। চিচিং ফাঁক থাকলে চিচিং বন্দও আছে।
তাতে তো পাখি ভাইয়ের দুয়া লাগবে।
ধন্যবাদ দিলাম।
সাহস হারালে চলবেনা ভাইয়া। ভয় থেকে হতে পারে অনেক অঘটন। যদিও জানি আপনি মোটেও ভীতু নন।
শুভকামনা।
নাহ্, সাহস হারাচ্ছি না।
পড়ার জন্য ধন্যবাদ।