নিশিকাব্য

নিস্তব্ধ রজনী,
নির্ঘুমে আচ্ছন্ন সেনানী।
কালরাত্রির কালকন্ঠে আবিষ্ট লক্ষ্মী পেঁচা।
ঘুমঘোরে অতন্দ্র প্রহরী বংশীয়ালা।

নিস্তব্ধ নীড়ে বইছে যোজন বিয়োজন,
নিকষ রাতের অভিসারে ঘুমন্ত পাখির গুঞ্জন।
ঘাসের ডগায় জমেছে শিশিরজল,
শীতল পরশে প্রস্ফুটিত শিশিরসিক্ত দূর্বাদল।

অভিসারিণীর স্নিগ্ধ পরশে,
লোহিত গোলক পিণ্ড উদিত হয়েছে ভোরের আকাশে।

নিস্তব্ধ রাত উপেক্ষা করে,
মাধুরী প্রত্যাবর্তন করে কাক ডাকা সদ্যভোরে।
দারুচিনির জলতরঙ্গে,
বাজছে সেতার সেথায় মুঠোভর্তি ফুসমন্তরে।

শারদ প্রভাতে স্বপ্নের সন্ধানে,
কিশোরকিশোরী ফুল কোঁড়ে নিভৃত কাননে।

মোট পড়েছেনঃ ১,১১৭জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. নিস্তব্ধ নীড়ে বইছে যোজন বিয়োজন,
    নিকষ রাতের অভিসারে ঘুমন্ত পাখির গুঞ্জন।
    ঘাসের ডগায় জমেছে শিশিরজল,
    শীতল পরশে প্রস্ফুটিত শিশিরসিক্ত দূর্বাদল।

    চমৎকার শব্দ চয়ণ। শুভ কামনা রইল।

  2. নিস্তব্ধ রাত উপেক্ষা করে,
    মাধুরী প্রত্যাবর্তন কর কাক ডাকা সদ্যভোরে।
    দারুচিনির জলতরঙ্গে,
    বাজছে সেতার সেথায় মুঠোভর্তি ফুসমন্তরে।

    শারদ প্রভাতে স্বপ্নের সন্ধানে,
    কিশোরকিশোরী ফুল কোঁড়ে নিভৃত কাননে।

    অনন্য অসাধারণ লিখলেন দাদা।

  3. শারদ প্রভাতে স্বপ্নের সন্ধানে,
    কিশোরকিশোরী ফুল কোঁড়ে নিভৃত কাননে।
    বাস্তব ও সত্য উক্তি দাদা।
    দারুন দারুন দারুন।

  4. সবাই আমরা সুন্দর একটা প্রভাতের অপেক্ষায় থাকি। কারোর জোটে, কারোর নাইবা জোটে। প্রভাত হচ্ছে নিয়ম মেপে।
    সুন্দর একটা কবিতা পড়লাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।

  5. “শারদ প্রভাতে স্বপ্নের সন্ধানে,
    কিশোরকিশোরী ফুল কোঁড়ে নিভৃত কাননে।”
    আম জনতা দেখে যাই আজ মুগ্ধ নয়নে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  6. অভিসারিণীর স্নিগ্ধ পরশে,
    লোহিত গোলক পিণ্ড উদিত হয়েছে ভোরের আকাশে।
    আহ্! দারুণ

    চমৎকার লিখেছেন দাদা।
    বরাবরের মতো শব্দ চয়ন দুর্দান্ত

      1. সাধুবাদ নিলাম। কিন্তু এরপর থেকে এভাবে জবাব দিলে আর কমেন্টেই করবো না। এতদিন হয়ে গেলো এখানো ঠিকঠাক মতো জবাব দেয়াই শিখলে না 😡😡

  7. আপনার ভাষার ব্যবহার, শব্দচয়ন দূর্দান্ত লাগে। মিষ্টি কবিতা শরতের। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  8. নিস্তব্ধ নীড়ে বইছে যোজন বিয়োজন,
    নিকষ রাতের অভিসারে ঘুমন্ত পাখির গুঞ্জন।
    ঘাসের ডগায় জমেছে শিশিরজল,
    শীতল পরশে প্রস্ফুটিত শিশিরসিক্ত দূর্বাদল।
    চমৎকার লেখা দাদা,।
    শরত শুভেচ্ছা রইলো।

মন্তব্য করুন