শুধুই বিদ্ধ হতে চাই

 

অস্তিত্বের অনন্ত-বৈভব নিয়ে ভাবি না,
শ্রেণীবদ্ধ চিকন চিকন সুখ এখন অসুখের মত লাগে,
বৈদিক ঋষির মত ধ্যানী বৃক্ষ হতে ইচ্ছে করে না,
তূণীর থেকে তীর তুলে অলক্ষ্যে লক্ষ্য ভেদ ভালোলাগে না।

কাশফুল-বনে লুকোচুরির ছলে আচমকা চেপে রাখা ইচ্ছেটি
প্রবহমান করতে আর ইচ্ছে করে না, সামান্য খুনসুটি উপেক্ষা করে,
শরীর মনের তীব্র জ্বলুনির জলজ বিস্তারে;
নিশি-পুকুরে জোনাকির আলোক রেখায় তন্ময় হতে ইচ্ছে করে না।

আলোহীন আকাশহীন এ সময়ে এফোঁড়-ওফোঁড় হয়ে
বৃষ্টি-বিদ্ধ হতে শুধুই ইচ্ছে করে।

ছবি নেটের

মোট পড়েছেনঃ ১,৩১৫জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. এতো সুন্দর সুন্দর ইচ্ছা গুলো বাদ দিয়ে শুধুই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে? জানি এখন কোন কিছু স্বাভাবিক লাগছে না। ভালো থাকবেন

  2. আলোহীন আকাশহীন এ সময়ে
    তীব্র বজ্রের স্পৃষ্টে এফোঁড়-ওফোঁড় হচ্ছে
    কতশত মানুষের তরতাজা প্রাণ
    যেখানে জীবনের ঝুঁকি আছে
    সেখানে এমন ইচ্ছে মেনে নিচ্ছি না/নেবো না

    আপনার কী মন খারাপ?
    কবিতায় চাপা অভিমানের
    আভাস পাওয়া যাচ্ছে

  3. বৃষ্টি, থেকো না দূরে। গাছ, ফুল ফল সব টাকে জাগিয়ে তোল। বক গুলো বাঁশের শাখায় যে লুকিয়ে আছে জোড়সরো হয়ে। এবার তাদের নিয়ে কাব্য হবে।

  4. বাবারে..!! কি কঠিন শব্দগুলো। অর্থ বুঝার ক্ষমতা আমার নাই। তারপরও ভাল লাগে পড়তে।
    চিকন চিকন সুখ যদি অসুখের কারন হয় তবে ভাইজান একটু পুষ্টিকর খাবার দিয়ে মোটা তাজা করলে কি সুখ পাবো না? 😁
    অসম্ভব ভাল লাগা একটি কবিতা।
    দোয়া ও শুভ কামনা রইলো ভাইজান।

    1. কুন কঠিন না, চুপি চুপি আপনাকে বলি, এই দুষ্ট দুষ্ট লেখা, মন দিয়ে আবার পড়ুন।
      লেখক এখানে শেষের নাইনে প্যাসিভ, তার উপর কেউ চড়াও হোক তা সে চায়।
      অনেক ধন্যবাদ, বুঝতে আপনাকে হবেই, ছাড়াছাড়ি নেই।
      হা হা হা।
      ভাল থাকুন।

  5. অনন্ত খরদাহের দহনে পুড়ছে কাশের বন,পুড়ছে চিকন সুখের বৈরাগ্য; ইচ্ছের ফেরিওয়ালা যাচ্ছে বেচে হরেক রঙের লেইস ফিতা আলতা চুড়ি; এসব কিছুই চাইনা।
    আকাশ ভেঙেচুরে বৃষ্টি নামুক!
    ইচ্ছেরা ভিজুক বৃষ্টির শীতলে।

  6. মানুষের জীবনে সুখগুলো অসুখ মনে হয় তখনি, যখন আরো বড় কোন সুখের দিকে দৃষ্টিপাত করে, আপনার বেলায়ও হয়তো তেমনই কিছু ঘটছে……….শুভ রাত্রি।

মন্তব্য করুন