কাটুক দু:সময় !

এখন করোনা কাল
আসুক ফিরে সময়, কাটুক দু:সময়।
দিন যায় মাস ভয়ে আতঙ্কে কাটে বারমাস
কখন আসে খবর কাগজের প্রথম পাতায়
অজানা ঘাতক দরজায় নাড়ে কড়া
জীবনের পাতায় দেয়না কেউ সাড়া
প্রতিবেশী আজ দেখে না চোখ তুলে
বলে না কেউ আর থাকো নির্ভয়ে
পাশে আছি আজো যদি যাও পথ ভুলে।

বন্ধু কতদিন হয় না দেখা
কাটে না সময় এক সাথে পথচলা
কথার মাঝে খুনশুটি হাসি আলাপন
যেখানে আজ ভর করে ভয়
আতঙ্কে কেটে যায় ক্ষণ
তবু ও হতো সময়ে সময়ে দূরালাপন
এখন তাও গেছ ভুলে বিষন্নতায় ছেয়ে গেছে মন।

তবু ও আশায় বাঁধি বুক
ফিরে পাবে পথ ঘটে যাওয়া জীবনের ছন্দপতন
আনন্দে উতলা হবে আমার হাসি খুশী মন
ফিরে পাবে প্রাণ, বেঘোরে হারানো জীবনের গান
পাখিরা গাইবে গান, শিল্পীরা ফিরে পাক সুরের তান।

এখন করোনা কাল, সাবধানে থাকো বন্ধু
ফিরে পাবে জীবনের সুর, তাল ও ছন্দালয়
আসুক ফিরে সময়, কাটুক যে দু:সময়।

মোট পড়েছেনঃ ১,৫৩১জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. সাবধানে থাকতে থাকতে সাবধানতা কখন যেন বিরক্তি নিয়ে আসে।
    এ অনিঃশেষ অপেক্ষা আমাদের শ্রান্তির শেষ বিন্দু দেখাচ্ছে।
    জানি বিধাতার করুণা ভিন্ন কোন রাস্তা নেই।
    সে অপেক্ষায় দিন গুনি।

  2. এখন করোনা কাল, সাবধানে থাকো বন্ধু
    ফিরে পাবে জীবনের সুর, তাল ও ছন্দালয়
    আসুক ফিরে সময়, কাটুক যে দু:সময়।…

    এই কথা গুলো এখন নিজেই নিজেকে বলতে পারি না দাদা। মনের জোর চলে যাচ্ছে দিন-মাসের আতংক সয়ে। অন্ধকার দিন, অনিশ্চিত আগামী সব কিছু গ্রাস করে নিচ্ছে। সুদূর আগামীতে আশা পুরণ হবে কিনা জানা নেই, তবুও চাই আলো আসুক। নব প্রজন্মের মুক্ত হাসির আলোয় উজ্জীবিত হোক সমস্ত পৃথিবী।

    ভালো থাকুন দাদা,
    শুভ কামনা 🌹🌹

  3. দাদা সবকিছুতেই এখন সীমিত আকার ধারণ করেছে। আড্ডা, ঘোরাঘুরি, একসাথে পথচলা, কারো মৃত্যু এখন সবকিছুতেই যেন পানসে রং ধারণ করেছে। আগের স্বাভাবিক আচরণ গুলোই এখন অস্বাভাবিক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

    1. স্বাভাবিক আচরণ আর প্রত্যাশিত নয় দিদি
      সবাই ভয়ে আতঙ্কে আছে। বলতে পারেন
      পরিবেশ বাধ্য করেছে।
      ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  4. করোনা কাল। সাবধান থাকা জরুরী। কিন্তু একঘেয়ে হয়ে গেছে। কেন জানিনা মরন দেখতে দেখতে মরনকে এখন তেমন ভয়ংকর মনে হয় না।
    তবুও সাবধানতাই মূল কথা। ধন্যবাদ।

    1. সহমত ভাইজান।
      আবার ভয়ে থাকতে থাকতে দড়িকে ও সাপ মনে হচ্ছে। সাবধানতার বিকল্প নাই।
      ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  5. জীবনের পাতায় দেয়না কেউ সাড়া
    প্রতিবেশী আজ দেখে না চোখ তুলে
    বলে না কেউ আর থাকো নির্ভয়ে
    পাশে আছি আজো যদি যাও পথ ভুলে।
    ————-ভাললাগা পঙিক্ত

  6. অসহনীয় হয়ে উঠছি দিন দিন, করোনাকালের এই দুঃসময় কবে কাটবে স্রষ্টা জানেন ভালো।
    ফোনকলেও আর কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না।সাবধানে থাকতে থাকতেও সাবধানতায় শিথিলতা চলে আসছে। যা থাকে কপালে। মরতে তো হবেই যেভাবে চাইবেন মহান স্রষ্টা।
    তবু বলি ভালো থাকবেন। সাদধানে থাকবেন।

  7. তবু ও আশায় বাঁধি বুক
    ফিরে পাবে পথ ঘটে যাওয়া জীবনের ছন্দপতন
    আনন্দে উতলা হবে আমার হাসি খুশী মন
    ফিরে পাবে প্রাণ, বেঘোরে হারানো জীবনের গান
    পাখিরা গাইবে গান, শিল্পীরা ফিরে পাক সুরের তান।

    প্রাণ ফিরে আসুক প্রণে
    সতত শুভ কামনা সতত

  8. আজ অনেকদিন পরে এক বড় মিলাদে গেলাম। প্রচুর বন্ধু বান্ধব পরিচিত জনের সাথে দেখা। অনেকদিন পরেই দেখা সবার সাথে। সবার মাঝেই উচ্ছাস তবে সাবধানী প্রকাশ। আমাদের প্রকাশটাও পালটে দিলো করোনা।

    সব স্বাভাবিক হোক আবার।
    শুভ কামনা।

    1. সহমত। সবাই সাবধানী আচরন করছে
      কেউ অসবাধনায় বিপদ ডাকছে।
      সুদিনের প্রতীক্ষায় কাটে দিন।
      ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।

মন্তব্য করুন