একটু ও কী কাঁদবেনা তুমি

 

 

একটু একটু করে মরে যাচ্ছি কাজল

আমার জন্য কী কাঁদবেনা তুমি

ফেলবে না একফোঁটাও জল 

নিদারুণ এই মৃত্যু দিনে কে আর কষ্ট পায়

বেদনার পাথর মাথায় নিয়ে কে 

অতিক্রম করে অশ্রু-সিন্ধু 

মনে রাখে অতীত-বর্তমানের ছল 

গাইয়ার নিঃশ্বাসে দৃশ্যমান দু’টি সাদা ইঁদুর 

হস্তিনী নারীর মতো আগুন বাতাসে  করে কলকল

মরে যাচ্ছি! আমি মরে যাচ্ছি! 

একটু একটু করে মরে যাচ্ছি কাজল। 

 

অইযে দেখো আকাশে দেখো

পৃথিবীর চেয়ে প্রেমময়ী মেয়ে 

মিশরীয় মমি নিয়ে সিতানে কাঁদে 

আজকে সবার বাঁধন খোলা

কে আবার কারে মায়ায় বাঁধে! 

সাপের খোলস ভেঙে বেড়িয়ে আসছে 

আমাদের প্রেম ভালোবাসা মনোবল

মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি  

একটু একটু করে মরে যাচ্ছি কাজল

আমার জন্য কী কাঁদবেনা তুমি? 

ফেলবে না একফোঁটাও জল! 

 

দালান জাহান 

০৬.০৬.২০

মোট পড়েছেনঃ ১,০৭৩জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. চমৎকার কবিতা।
    ছবিটা মনে হয় হাতে আঁকা খুব সুন্দর হয়েছে, ছবিটাতে কবিতার প্রতিটা চরণ ফোঁটে ওঠেছে।
    সব মিলিয়ে ভালো লাগছে ভাইয়া, শুভ কামনা রইল।

  2. যে দূরে গিয়ে ভুলে যায় সেকি কাঁদবে কারো কান্নার সাথী হয়ে! কাজল ফিরে আসুক তার তরে লেখা কবিতায়।

    ফিরে এসেছেন সোনেলার উঠোনে,
    ফিরে ফিরে আসুন এটাই চাই।
    নিয়মিত লিখুন,
    শুভ কামনা রইলো দালান ভাই 🌹🌹
    শুভ কামনা।

    * গাইয়ার নিঃশ্বাস * শব্দটার মানে বুঝিনি দালান ভাই।

  3. গাইয়া হলো পৃথিবীদেবী গ্রীক পুরাণের বর্ণনা অনুযায়ী। চারপাশের অবস্থায় এখন সবাই কান্না ভুলে গেছে, কে কার জন্য কাঁদবে, কখন কাঁদবে? হায়রে জীবন ভালো লাগলো

  4. আমাদের প্রেম ভালোবাসা মনোবল
    মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি
    একটু একটু করে মরে যাচ্ছি কাজল
    আমার জন্য কী কাঁদবেনা তুমি?
    ফেলবে না একফোঁটাও জল!

    নান্দনিক ভাবনা

  5. পৃথিবী ভালো থাকুক স্রষ্টার অশেষ কৃপায়।

    আমার জন্য কী কাঁদবেনা তুমি?

    ফেলবে না একফোঁটাও জল!
    চমৎকার উপস্থাপন দাদা মন মুগ্ধ কর লেখা।
    ভালো থাকবেনা সবসময় শুভ কামনা।

মন্তব্য করুন