সান্নিধ্যের ধানসিড়ি

 

অস্বচ্ছ স্বপ্নগুলো বারবার ফিরে আসে
অবিশ্বাস্য ঘূর্ণির মত, মিলেমিশে,
ফিরে যেতে চায় দূর-অতীতে,
সম্ভ্রম-সহস্রের সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে;
অবিমিশ্র একাকীত্ব-সান্নিধ্যের নিবিড়-পরম একাত্বতায়।

ভয়ংকর জাল-ফেলা বিরুদ্ধতা হাসে

পাশ ফিরে শুয়ে, আাত্মগ্লানি চেপে রেখে,

ফিরে আনা স্বপ্ন রুখে সে দেবেই

নিপীড়নের নিখাদ-নিভাঁজ অ-নির্বিষ মধু-ঢেলে;

 

আপাত-অদৃশ্য এ-এক আতঙ্কজনক নিশপিশ মিশ্রতা।

 

ছবি……নেটের।

মোট পড়েছেনঃ ৭৫৬জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. এ অনুভূতি গুলোর কোনো সংজ্ঞা হয়না। না তিতা, না মিঠা, না ঝাল-টক। এ অদৃশ্য আতঙ্ক কবে যে দূর হবে! ছবিটা খুব সুন্দর। এখানকার সান্নিধ্য পেতে মন চাইছে নিবিড়- পরম একাত্বতায়। শুভ সকাল

    1. আমার অতিপ্রিয় ধানসিড়ি, নিজের তোলা অনেক ছবি আছে, খুঁজে পাওয়ার ঝামেলা এড়াতে নেটের ছবি নিয়েছি।
      প্রকাশের আড়ালে কিছু অনুভুতি থেকেই যায়, যা কোন সংজ্ঞায় পড়ে না।
      অবশ্যই ধন্যবাদ।

  2. অস্বচ্ছ স্বপ্ন যতই ফিরে আসুক
    অবিশ্বাস্য ঘূর্ণির মতো
    মন যতই ছুটে চলুক
    সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে
    নিবিড় একাকীত্বের সান্নিধ্যের খোঁজে

    এই অদৃশ্য আতঙ্ক মুহূর্তে কিছুতেই
    স্বপ্ন পূরণের পথে যাওয়া যাবে না/উচিত নয়।
    কি জানি কোথায় ওৎ পেতে আছে মরণঘাতী করোনার ভয়াল থাবা? মুক্ত স্বাধীন মনটাকে শিকল পরিয়ে বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখার বিকল্প কিছু নেই।

  3. “অস্বচ্ছ স্বপ্নগুলো বারবার ফিরে আসে
    অবিশ্বাস্য ঘূর্ণির মত, মিলেমিশে,
    ফিরে যেতে চায় দূর-অতীতে,
    সম্ভ্রম-সহস্রের সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে;“

    স্বপ্নগুলে বারবার প্রতারনা করারটা বড়ই কষ্টের
    ও বেদনার। ভাল লাগলো শুভ কামনা।

  4. কবিতা এত্ত কঠিন লাগে ক্যান! কপি মারতে গিয়েও আটকে গেলাম,, যেটা বুঝতেই পারছিনা ওটা কপি করেও মজা নাই 🙁

    মহারাজ, এখন লকডাউনের টাইম, তাই ধানসিঁড়ির আশেপাশেও যাওয়া যাবে না। মন যতই অধির হোক থাকতে হবে চুপ করে ঘরে বসে। আর চাইলে এভাবে নেট থেকে ডাউনলোড করে দেখবেন, তাহলে আর বিরোধী আতঙ্কেরাও স্বপ্নে হামলা করতে আসবে না।

    1. নাহ্‌, তেমন কঠিন না।
      দ্বান্দিকতা থাকে সব কিছুতেই, যাব কী যাব না, পাব কি পাব না, বলব কী বলব না,
      এমন সব টানাপড়েন আমাদের থাকেই সর্বদা।
      হামলা কী বলে কয়ে আসে! ওরা আসে চুপি চুপি।
      নিরাপদে থাকুন।

    1. ধুর! আপনি যে কৈ কৈ থাকেন!
      হায়রে অস্বচ্ছ বিরুদ্ধতা, অল্প কথায় সুন্দর মন্তব্য শুধু কবিরাই করতে পারে।
      নিরাপদে থাকতে হবে, সীমিত হয়ে।

মন্তব্য করুন