প্রকৃতির নৈবেদ্য

নতুন সূর্য এসেছে তোমার আঙিনায়,
তুমি তাকে বরণ করো;
নতুন সকাল তোমায় যোজন যোজন আলোকবর্ষে বেঁধেছে,
তোমার গন্তব্যে সেই পথে হেঁটে যাও;
উর্বরা রোহিনী তোমার বক্ষ-ভূমে
নৈঃশব্দ্যের নৈবেদ্য ছড়ায়;
জ্বাজল্যমান আলোকজলের ধারা-
আপোষহীন আলিঙ্গনে ছুঁয়ে যাও।

নবদিগন্তের মেলবন্ধনে ইন্দ্রধনু হেসেছে রঙের হোলিতে;
সপ্তবর্ণে সোনার অঙ্গ প্রেমাস্পর্শে মেখে নাও।
মৃত্তিকার রূপ-রস-গন্ধে নবান্নের আহ্বান;
সোনার ফসলে উপোস-রহিত করো।
কুমারীত্বের নব বর্ষণধারায়;
বিবর্ণ-বিবস্ত্র হাহাকারের বিসর্জন দাও।

মোট পড়েছেনঃ ৯১৬জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. প্রকৃতির আর নৈবেদ্য উজার করে দিয়েছে/দিচ্ছে
    তা প্রাণভরে উপভোগ করে মনকে কুটিলতা মুক্ত করার সময় এসেছে। প্রকৃতির মতো স্বচ্ছ সুন্দর সতেজ নিষ্কলঙ্ক করার সময় হয়েছে। এই তো সুযোগ নিজে শুদ্ধ করে নেবার।

    নব আহ্বানে কুমারী হয়ে উঠুক প্রেয়সী/প্রেমময়ী নারী
    পূর্ণতা পাক তার সমস্ত মনোবাসনা/মনোষ্কামনা

    চমৎকার লিখেছেন দিদি

  2. প্রকৃতি তার নিজের সবটাই ফিরে পেয়েছে, তারই আনন্দ খুশির বহিঃপ্রকাশ ঘটছে তার উজাড় করা রূপ-মাধুর্যে। আপনিও সুন্দর করে তুলে ধরেছেন প্রকৃতির নৈবেদ্য 🙂
    ভালো লাগলো পড়ে,
    শুভ কামনা রইলো 🌹🌹

  3. “নতুন সূর্য এসেছে তোমার আঙিনায়,
    তুমি তাকে বরণ করো;”
    নতুন সূর্যের অপক্ষায় আছি
    বরন করবো বলে।
    প্রকৃতির নৈবদ্য ভালো লেগেছে।
    শুভ কামনা।

  4. বন্দি জীবনে নাভিশ্বাস উঠেছে। মনে হচ্ছে সব ছেড়েছুড়ে চলে যাই দূরে। প্রকৃতির সেজে ওঠার গল্প চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখায়।

    শুভকামনা রইলো দিদিভাই।

মন্তব্য করুন