আমার মানুষসমগ্র

এক সময় নজরে থাকত হাইব্রিড স্বপ্ন;

হৃৎস্পন্দনে লোভের মতো বীজতলা
ইচ্ছা চাষে রোপন করতাম আমরা
মানুষ হয়ে এক মানুষের উন্নত স্পর্শ।

দিনেদিনে সেই স্পর্শতার ফলনে

অগচ্ছিত সব ভাবনা ; ভুলক্রমে-
মানুষের ইচ্ছা থাকে
মানুষের চাহিদা থাকে
মানুষের লোভ থাকে
মানুষের শরীর থাকে
পৃথিবী গুদামজাত খায়েশের প্রক্রিয়ায়
মানুষ এক ব্যাধির মতো অদৃশ্য উপসর্গ
মানুষ সয়ে গেছে নিঃসঙ্গ ঈশ্বরের মতো।
মোট পড়েছেনঃ ৭৩৭জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. হাইব্রিড স্বপ্নের আগ্রাসনের শিকার হয়েছে সবাই। প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। ঈশ্বরের মতো নিঃসঙ্গ জীবন যাপনে আসলেই কি অভ্যস্ত হবে! খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো

  2. ভুল ইচ্ছে
    ভুল চাহিদা
    ভুল লোভ
    ভুল শরীর
    মানুষকে দূরারোগ্য রোগে আক্রান্ত করেছে
    বলেই তো মানুষ আজ ঈশ্বরের মতো নিঃসঙ্গ

    চমৎকার উপস্থাপন ভাই
    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  3. মানুষের ভুল ত্রুটির সাজা মানুষকেই বহন করতে হয়, এতে অনেক ক্ষেত্রে তাকে নিঃসঙ্গ হয়ে যেতে হয়। তবে ঈশ্বর কখনো নিঃসঙ্গ নন, তিনি তার অসীমতায় মহান। তার প্রতিটি সৃষ্টির মাঝে তিনি বিরাজ করেন।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন