সন্ধি

স্বপ্নগুলোর মুখ এখন পিছন দিকে ফেরানো,
মানবতার মাথা যেমন নীচের দিকে।
বলতে পারো রোহিঙ্গাদের ভাগ্যের মতন
আমার অন্তরাত্মা এখন উদ্বাস্তু শিবিরে অপেক্ষমান।
বিশ্ববার্তায় ত্রানের খবর শুনবো বলে
কানগুলো খাড়া হয়ে আছে সেই সন্ধ্যে থেকে,
কখন সকাল হবে কে জানে?
নাকি আমাদের জন্য অপেক্ষমান কোন কালরাত?

এমন সুবর্ণ পৃথিবী ছাড়তে চায় কী কেউ!
যেখানে হাতের মুঠোর ক্রীড়নক মৃত্যুর দুত,
ধর্ষণের অবাধ সুযোগ শুয়ে থাকে অষ্টপ্রহর,
সেখানে নিয়তই ফেরী হয় বিবর্তিত বিবেক,ভাগ্যের খই।
দালালীতে কেনা পদবী-সনদ ঝোলা’ই পুরে
দ্যাখো’ পদতলে পিষে কেমন মানুষ ও ঈশ্বর।

চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।

**

মোট পড়েছেনঃ ১,১৩৮জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
    আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।

    ……..দুর্দান্ত বলেছেন ভাই। তবে ‘ধর্ষণের অবাধ সুযোগ শুয়ে থাকে অষ্টপ্রহর। এই জন্যই যে বেঁচে থাকা তা কিন্তু নয়।

  2. চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
    আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
    চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
    অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।

    অনবদ্য সৃষ্টি।

    অনেকেই এই তো ছাড়তে এই পৃথিবী।

  3. মানবতার মাথাই যদি নত হয়ে পড়ে তাহলে কি দাম আছে সভ্যতার? আদিমতার বিনিময় হোক পশুত্বের দামে। মানুষেরা বেঁচে থাকুক ঈশ্বরের সাথে সন্ধিবদ্ধ হয়ে। সুবর্ণ পৃথিবী কেউ ছাড়তে চায় না 🙂

    শুভ কামনা 🌹🌹

  4. “চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
    অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।”

    সুন্দর উপস্থাপনা যেটা সবার কামনা।
    ভাল লাগলো। শুভ কামনা।

  5. চাইলেই যদি মানব মনন অদল বদল করা যেত তাহলে এই ধরা হয়ে যেত অমরাবতী।
    তবে আমরা তা চাই।
    সমসাময়িক বিষয়ের কবিতা, অনেক সুন্দর।

  6. চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
    আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
    চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
    অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।

    ভালো লেগেছে ❤

  7. এমন সুবর্ণ পৃথিবী ছাড়তে চায় কী কেউ!
    যেখানে হাতের মুঠোর ক্রীড়নক মৃত্যুর দুত,
    ধর্ষণের অবাধ সুযোগ শুয়ে থাকে অষ্টপ্রহর,
    সেখানে নিয়তই ফেরী হয় বিবর্তিত বিবেক,ভাগ্যের খই।
    দালালীতে কেনা পদবী-সনদ ঝোলা’ই পুরে
    দ্যাখো’ পদতলে পিষে কেমন মানুষ ও ঈশ্বর।

    অতি সত্য বলেছেন ভাই।

মন্তব্য করুন