বোশেখের নিমন্ত্রণ

কোথায় গেছিস রংধনু রং
চম্পাকলি জুঁই ,
আয় না কাছে লক্ষী সোনা
একটু তোকে ছুঁই।

কোন কারনে অভিমানে
ছাড়লি মায়ার ঘর,
অন্যে যতই আসুক কাছে
তুই কি হবি পর?

তোর পথেতে যতই আমি
বিছাই বাধন কাঁটা ,
কক্ষনো কি বন্ধ হবে
এই পথে তোর হাঁটা?

আগমনীর মেলায় খুঁজি
সংস্কৃতির ঘ্রাণ,
আকাশজুড়ে দেখতে ঘুড়ি
উথলে ওঠে প্রাণ।

আয়রে বোশেখ মল বাজিয়ে
বাঙ্গালীদের ঘরে,
আসবি কিন্তু কাল ,পরশু
হাজার বছর পরে।

আয়না প্রিয়া মেলায় খেলায়
বাংলাজুড়ে তুই ,
ভালবাসার রং মাখিয়ে
মনের ঘরে থুই।

(শুভ নববর্ষ , সকলের জন্য রইল অফুরান শুভকামনা।)

মোট পড়েছেনঃ ৮৪২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. বোশেখের নিমন্ত্রণ যেন মিস না হয় আসছে বছর! অপেক্ষায় রইলাম। ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ হোক ১৪২৭ সন

  2. “আয়না প্রিয়া মেলায় খেলায়
    বাংলাজুড়ে তুই ,
    ভালবাসার রং মাখিয়ে
    মনের ঘরে থুই।”

    ওয়াও !
    বারে বারে পড়তে চাই
    মনটা গেল ভরে
    শুভ নববর্ষ !

  3. আসবে আসবে
    খুব শীঘ্রই আসবে
    মনের ঘরে থাকার আহ্বান উপেক্ষা করবে
    এমন সাধ্য কি কভু হবে?

    দারুণ লিখেছেন ভাইয়া
    নববর্ষের শুভেচ্ছা রইলো

  4. আয়না প্রিয়া মেলায় খেলায়
    বাংলাজুড়ে তুই ,
    ভালবাসার রং মাখিয়ে
    মনের ঘরে থুই।”

    শুভ নববর্ষরের শুভেচ্ছা দাদা।

মন্তব্য করুন