সহজে সহজ নয়…

 

প্রাপ্য যা কিছু; সহজে নয় সহজলভ্য :
ইচ্ছেগুলো ফানুস হলে
যাচনা’রং ঠুঁকরে খাবে।

এমনতরো বায়না সকল
শীতলপাটির তলে
ঘুমপাড়ানী গানের সুরে
কেবল স্বপ্ন দেখে।

মনখারাপের এনভেলাপে
হলদে গোলাপ ফোটে,
কালবোশেখি ধুলোর ঝড়ে
চোখের কাজল ভাসে।

আধেক চাঁদের আলো দিয়ে ঘর ভরেছি আলোয়
নিকষ কালো দূরেই রাখি
ভয় কেন আর কালোয়!

বেদুঈন নয় চোরাগলির পথিক
অবারিত মরুপ্রান্তর চষেই ফেলি ক্ষমতার অধিক।

মোট পড়েছেনঃ ৮৪৭জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. ক্ষমতার উর্ধ্বে গিয়ে বেঁচে থাকা, যাচনা রং গুলোকে বাঁচিয়ে রাখার অনন্তর প্রয়াস দেখে মন ভালো হলে গেলো বন্যা। এমন লেখা পড়লে নিজেকে প্রাণবন্ত লাগে।

    ভালবাসা নিও ❤❤

  2. সবাই তো আর পারে না ভরাতে
    চাঁদের আধেক আলোয় ঘর
    আঁধার ঘেরা জীবনটা যার
    নিকষ কালোকে তার দূরে রাখায় দায়
    ভয় নয় কালোতে অভ্যস্ত যে সে

    দারুণ লিখেছেন আপু 💜💜

    1. পারা না পারার মাঝখানে জীবন বয়ে যায় জীবনের নিয়মে। জীবনের ধর্মই তো এই!
      তবে কেন ফুরাতে দেবো প্রাপ্যটুকুর আস্বাদ?
      ভালো থাকো খুব ভালো।ভালবাসা নিও❤

  3. “আধেক চাঁদের আলো দিয়ে
    ঘর ভরেছি আলোয়
    নিকষ কালো দূরেই রাখি
    ভয় কেন আর কালোয়!”
    ঠিক করলাম কিনা জানিনা আপনার কবতার প্যারাটা।
    ভয়কে জয় করে এগুতে হবে আপু
    শুভ কামনা।

    1. অনেক ধন্যবাদ দাদা।এখন ঝামেলা করতে মন চাইছে না।যেমন আছে রইলো তেমন।
      এমনিতেই কপালে অনেক বদনাম জুটেছে, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি।
      অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা।

  4. মনখারাপের এনভেলাপে
    হলদে গোলাপ ফোটে,
    কালবোশেখি ধুলোর ঝড়ে
    চোখের কাজল ভাসে।
    .
    কঠিন কবিতার মর্মবাণী!
    শুভকামনা দিদি।

  5. তোমার প্রতিটি কবিতায় আমি চিরোকাল বিমোহিত হই।
    কবিতার জবাব পোষ্ট দিয়েছি মিতা যাদি ভুল করি ক্ষমা করো।
    মহিয়সী নারীর জয় হয়। অল্পতেই তৃপ্তি যার সে কখনো হাড়েনা।
    হেড়ে যায় কষ্ট নিয়ে পড়ে থাকা মানুষের হাহাকার।
    চমৎকার কবিতার প্রতিটি লাইন।
    শুভকামনা সবসময়।

  6. ইচ্ছে থাকলে অল্পেই তুষ্ট হওয়া যায়, করোনার বিষন্ন সময়ে নিজের ভালোলাগাগুলোকে খুঁজে নিতে হচ্ছে সামনে যা পাচ্ছি সেখান থেকেই।

    ভালো থাকবেন আপু।

    1. আত্মতুষ্টি এক মহা ত্যাগের অপরনাম ভাই।
      ভালোলাগাগুলো খুঁজে নিতেই হয় তুষ্টির কারনে। আপনার মন্তব্য প্রেরনা জোগালো। সর্বদা ভালো থাকবেন। নিরন্তর শুভেচ্ছা।

    1. জীবনের ধর্মইতো এমন! যেকোনো অবস্থাতেই ভালোলাগাটুকু সঞ্চয় করা।
      নিরন্তর কৃতজ্ঞতা শ্রদ্ধা। সাবধানে থাকবেন।ভালো থাকবেন।

মন্তব্য করুন