হে সুর্য

হে সূর্য ,
তোমার আলোক রশ্মি আমার শুন্য ঘরে
আসবে বলে প্রতীক্ষার প্রহর গুনি।
কতদিন হয়নি দেখা তোমার মুখ
অবরুদ্ধ বাড়ি, পাড়া, মহল্লা, জনপদ
আমার পৃথিবীটা আজ অন্ধকার গ্রাস করছে নিয়ত
অনিশ্চিত ভবিতব্যে করে যাই কাউন্ট ডাউন
এক, দুই থেকে নয় যদি পাশে বসে যায় শুন্য
তবে ভারী ভয় হয়।
ভারী অচেনা ঠেকে থমকে দাঁড়ানো বৃক্ষরাজি
হারিয়ে খুঁজি আমার অস্তিত্ব টুকু।

হে সূর্য ,
একটু তাপ দাও
এখানে জমেছে শীতল বরফ
স্রোতস্বিনী নদী হারায় পথ
গন্তব্যহীন জলরাশি থমকে দাঁড়ায় নীলাচল সমুদ্রে
বেঘোরে প্রাণ হারায় প্রাণ কিংবা প্রাণ হীন অস্তিত্ব
শীতল নিথর দেহে প্রাণ খুঁজে বেড়াই নিরেট অন্ধকারে
জীবম্মৃত এই নৃত্যখেলা আর কতকাল চলবে
লক-ডাউন নামক এই ভীতিকর শব্দে
অস্থি মজ্জায় আজ পড়েছে টান।

হে সূর্য ,
আমি আজও সুড়ঙ্গ কুঁড়ে যাই
তুমি থাক আজ স্থির অবিচল
শেষ প্রান্তে হলেও যাতে তোমার রশ্মির দেখা পাই।

মোট পড়েছেনঃ ১,৬৩৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. হে সূর্য ,

    একটু তাপ দাও
    এখানে জমেছে শীতল বরফ
    স্রোতস্বিনী নদী হারায় পথ
    গন্তব্যহীন জলরাশি থমকে দাঁড়ায় নীলাচল সমুদ্রে
    বেঘোরে প্রাণ হারায় প্রাণ কিংবা প্রাণ হীন অস্তিত্ব
    শীতল নিথর দেহে প্রাণ খুঁজে বেড়াই নিরেট অন্ধকারে
    জীবম্মৃত এই নৃত্যখেলা আর কতকাল চলবে
    লক-ডাউন নামক এই ভীতিকর শব্দে
    অস্থি মজ্জায় আজ পড়েছে টান।

    হৃদয় ছুঁয়ে গেলেন দাদা।

  2. হে সূর্য ,
    একটু তাপ দাও
    এখানে জমেছে শীতল বরফ
    স্রোতস্বিনী নদী হারায় পথ
    গন্তব্যহীন জলরাশি থমকে দাঁড়ায় নীলাচল সমুদ্রে
    বেঘোরে প্রাণ হারায় প্রাণ কিংবা প্রাণ হীন অস্তিত্ব
    শীতল নিথর দেহে প্রাণ খুঁজে বেড়াই নিরেট অন্ধকারে
    জীবম্মৃত এই নৃত্যখেলা আর কতকাল চলবে
    লক-ডাউন নামক এই ভীতিকর শব্দে
    অস্থি মজ্জায় আজ পড়েছে টান।

    ভীষণ সুন্দর, কবিতার পুরোটা জুড়েই।

    ভালো থাকবেন।

    1. কলেজের প্রথম দেয়ালিকার কবিতা কি জানেন ?
      “যতই কবিতা লেখনা কেন
      বাংলা তোমায় চায় না “
      থাক আজখে না হয় আর না।
      ব্লগে লেখা টেষ্ট করতে গিয়ে লিখলাম
      জিসান ভাই আর নাজমুল ভাইকে বিরক্ত করলাম।
      ভাল থাকবেন দিদি। শুভ কামনা।

  3. এই প্রথম ভিন্নতর কিছু লিখতে দেখলাম।
    আমার ভালই লাগে, এমন কিছু পড়তে।
    আলোটুকু আমাদের চাই-ই, সামান্য হলেও।
    হোক তা কুড়ে-খুড়ে যে ভাবেই হোক।

    1. ব্লগটা টেষ্ট করতে গিয়ে আমার লেখা হয়ে যায়
      আপনাকে কষ্ট দেয়ার ছলে।
      আজ ও আছি প্রতীক্ষায়
      নতুন সুর্য উঠবে বলে।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  4. একদিন এই লকডাউন নামক ভীতিকর পরিস্থিতি স্বাভাবিক হবে। আর দেখতে পাবো সূর্যের কিরণ জানালার ফাঁক বেয়ে ঘরে আসবে। আমরা যে বড্ড আশাবাদী।

    চমৎকার লিখেছেন দাদা। ভালো থাকবেন সবসময়

মন্তব্য করুন