করোনার শিক্ষা

বিধাতার কারুকাজ দেখ দিয়ে দৃষ্টি,
যুগে যুগে কি যাদুতে সাজিয়েছে সৃষ্টি।

অপরূপ প্রকৃতির মায়াময় বংশ,
প্রতিদিন তোমরা করছ তা ধ্বংস।
প্রকৃতিও পারে ঠিক নিতে তার প্রতিশোধ,
তোমরাই পার নাকো করতে তা প্রতিরোধ।

অদৃশ্য করোনা সে ক্ষুদ্রাতিক্ষুদ্র,
বাছে না মুসলিম, বৈশ্য বা শুদ্র।
দর্প চুর্ণ করে, দূর করে ভেদাভেদ,
লাশের মিছিল আনে, টানে মহাবিচ্ছেদ।

আবারও প্রমাণ হল সেরা মহাস্রষ্টা,
ক্ষমা চাও তার কাছে ওহে পথভ্রষ্টা।
———————0 0———————

মোট পড়েছেনঃ ৬৭৩জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. ছন্দে আপনি সেরা। ভালো লেগেছে খুব। আমরা নিজেদের আশ্রয় স্থল নিজেরাই শেষ করছি তাইতো এখন প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. প্রকৃতি তার যথার্থ প্রতিশোধ নিতে ব্যস্ত
    আমরা শুধু বিধাতার দরবারে দুহাত তুলে প্রাণ ভিক্ষা চাইতে পারি।

    সৃষ্টিকর্তা সহায় হলে বেঁচে যেতে পারি।
    চমৎকার লিখেছেন ভাইয়া

  3. “বিধাতার কারুকাজ দেখ দিয়ে দৃষ্টি,
    যুগে যুগে কি যাদুতে সাজিয়েছে সৃষ্টি।”

    বিধাতার এই কারুকাজে সৃষ্টি টাকে
    করোনা আজ লন্ড ভন্ড করে দিচ্ছে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  4. অদৃশ্য করোনা সে ক্ষুদ্রাতিক্ষুদ্র,
    বাছেনাকো মুসলিম-বৈশ্য বা শুদ্র।
    দর্প চুর্ণ করে, দূর করে ভেদাভেদ,
    লাশের মিছিল আনে, টানে মহাবিচ্ছেদ।
    একদম দাদা..।
    করোনা যে অসাম্প্রদায়িক।
    .
    শুভকামনা দাদা।

  5. আমার কাছেও তাই মনে হয়, সৃষ্টিকর্তা এই পৃথিবীকে আবার সাজিয়ে তুলছেন সবুজ সমারোহে। ধুলাবালি নেই, ধোয়া নেই। বাসযোগ্য হচ্ছে আবার এই পৃথিবী।

  6. এমন শিক্ষা বিধাতা এই পৃথিবীতে আরও দিয়েছেন, দেবেন আবার-ও।
    ভুলেছি তা অবলীলায়, তাই আবার মোক্ষম উপায়ে তা তিল তিল করে স্মরণ করিয়ে দিচ্ছেন।
    সুন্দর ছন্দে লেখেন আপনি।

মন্তব্য করুন